টাইফয়েড টিকা
| রোগশয্যাসম্বন্ধীয় তথ্য | |
|---|---|
| বাণিজ্যিক নাম | টাইফিম ভিআই, টাইফেরিক্স |
| এএইচএফএস/ ড্রাগস.কম | মনোগ্রাফ |
| মেডলাইনপ্লাস | a607028 |
| গর্ভাবস্থার শ্রেণি |
|
| এটিসি কোড | |
| আইনি অবস্থা | |
| আইনি অবস্থা |
|
| শনাক্তকারী | |
| কেমস্পাইডার |
|
| ইউএনআইআই | |
টাইফয়েড টিকা হলো টাইফয়েড জ্বর প্রতিরোধকারী টিকা।[১][২][৩] কয়েক ধরনের টিকা পাওয়া যায়, যেমন টাইফয়েড কনজুগেট ভ্যাক্সিন (টিসিভি), টিওয়াই২১এ (একটি সজীব মুখে খাওয়ার টিকা) এবং ভিআই ক্যাপসুলার পলিস্যাকারাইড ভ্যাক্সিন (একটি অন্তঃক্ষেপণযোগ্য উপ-একক টিকা)। ধরনের উপর নির্ভর করে টাইফয়েড টিকা প্রায় ৫০% থেকে ৮৫% কার্যকর।[৪][৫][৬] Vi-rEPA টিকাটি শিশুদের ক্ষেত্রে ফলপ্রসূ।[৭]
যে-সব এলাকায় শিশুরা ব্যাপকভাবে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, সে-সব এলাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকল শিশুকে টিকা দেওয়ার পরামর্শ দেয়।[১] অন্যথায় তারা উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন ব্যক্তিদের টিকা দেওয়ার সুপারিশ করে।[১] রোগের প্রাদুর্ভাব কমাতে টিকাদান অভিযান কর্মসূচি গ্রহণ করা যেতে পারে।[১] টিকার উপর নির্ভর করে, প্রতি তিন থেকে সাত বছরে অতিরিক্ত ডোজের প্রয়োজন হতে পারে।[১] মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন ব্যক্তিদের টিকা দেওয়ার সুপারিশ করা হয়, যেমন বিশ্বের যে-সব দেশে টাইফয়েড বেশি হয় সে-সব দেশে ভ্রমণকারী।[৮]
এখন পর্যন্ত টাইফয়েডের যে-সব টিকা পাওয়া যায় সেগুলো অত্যন্ত নিরাপদ।[১] ইঞ্জেকশন দেওয়ার স্থানে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।[১] এইচআইভি/এইডস আক্রান্ত রোগীদের অন্তঃক্ষেপণযোগ্য টিকা নিরাপদ এবং যতদিন পর্যন্ত উপসর্গ প্রকাশ না পায় ততদিন মুখে খাওয়ার টিকা দেওয়া যাবে।[১] গর্ভাবস্থায় এই টিকা নিয়ে পর্যাপ্ত তথ্য নেই, তবে সজীব নয় এমন টিকা নিরাপদ বলে বিবেচনা করা হয়, তবে সজীব টিকা দেওয়ার সুপারিশ করা হয় না।[১]
প্রথম টাইফয়েড টিকা উদ্ভাবন করেন আলম্রোথ এডওয়ার্ড রাইট, রিশার্ড ফাইফার এবং ভিলহেলম কোল্লে নামক তিন বিজ্ঞানী ১৮৯৬ সালে।[৯] তবে পার্শ্ব-প্রতিক্রিয়া থাকায় নতুন উদ্ভাবিত টিকা দেওয়ার সুপারিশ করা হয়।[১] এটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত অপরিহার্য ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।[১০][১১] ২০২৫ সাল থেকে বাংলাদেশে সরকারিভাবে টাইফয়েড টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।[১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 8 9 10 World Health Organization (২০১৮)। "Typhoid vaccines: WHO position paper – March 2018"। Weekly Epidemiological Record। ৯৩ (13): ১৫৩–১৭২। এইচডিএল:10665/272273।
- ↑ "Summary of the WHO Position Paper on Typhoid vaccines: WHO position paper – March 2018" (পিডিএফ)। origin.who.int। ২৩ অক্টোবর ২০১৯। ২৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ World Health Organization (২০১৯)। "Typhoid vaccines: WHO position paper, March 2018 - Recommendations"। Vaccine। ৩৭ (2): ২১৪–২১৬। ডিওআই:10.1016/j.vaccine.2018.04.022। পিএমআইডি 29661581। এস২সিআইডি 4902671।
- ↑ Camp RO, Shorman M (২০২৫)। "Typhoid Vaccine"। StatPearls। Treasure Island (FL): StatPearls Publishing। পিএমআইডি 29262003। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২৫।
- ↑ Milligan R, Paul M, Richardson M, Neuberger A (৩১ মে ২০১৮)। "Vaccines for preventing typhoid fever"। The Cochrane Database of Systematic Reviews। ৫ (5): CD০০১২৬১। ডিওআই:10.1002/14651858.CD001261.pub4। আইএসএসএন 1469-493X। পিএমসি 6494485। পিএমআইডি 29851031।
- ↑ Mahon BE, Newton AE, Mintz ED (১৭ জুন ২০১৪)। "Effectiveness of typhoid vaccination in US travelers"। Vaccine। ৩২ (29): ৩৫৭৭–৩৫৭৯। ডিওআই:10.1016/j.vaccine.2014.04.055। আইএসএসএন 1873-2518। পিএমসি 4604742। পিএমআইডি 24837780।
- ↑ Milligan R, Paul M, Richardson M, Neuberger A (মে ২০১৮)। "Vaccines for preventing typhoid fever"। The Cochrane Database of Systematic Reviews। ৫ (5): CD০০১২৬১। ডিওআই:10.1002/14651858.CD001261.pub4। পিএমসি 6494485। পিএমআইডি 29851031।
- ↑ "Typhoid Vaccine Information Statement"। U.S. Centers for Disease Control and Prevention (CDC)। অক্টোবর ২০১৯। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫।
- ↑ Flower DR (২০০৮)। Bioinformatics for Vaccinology.। Chichester: John Wiley & Sons। পৃ. ৪০–৪১। আইএসবিএন ৯৭৮-০-৪৭০-৬৯৯৮২-৯। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ World Health Organization (২০১৯)। World Health Organization model list of essential medicines: 21st list 2019। Geneva: World Health Organization। এইচডিএল:10665/325771। WHO/MVP/EMP/IAU/2019.06. License: CC BY-NC-SA 3.0 IGO।
- ↑ World Health Organization (২০২১)। World Health Organization model list of essential medicines: 22nd list (2021)। Geneva: World Health Organization। এইচডিএল:10665/345533। WHO/MHP/HPS/EML/2021.02।
- ↑ "ইপিআই-তে যুক্ত হচ্ছে টাইফয়েড ও মশার টিকা"। Risingbd Online Bangla News Portal। রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- যুক্তরাষ্ট্রের জাতীয় চিকিৎসা গ্রন্থাগারের মেডিকেল সাবজেক্ট হেডিংসে (MeSH) টাইফয়েড টিকা (ইংরেজি)