টম হল
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ১৭ সেপ্টেম্বর ১৯৯০[১] ক্রয়ডন, গ্রেট ব্রিটেন |
| ক্রীড়া | |
| দেশ | গ্রেট ব্রিটেন |
| ক্রীড়া | তীরন্দাজী |
| বিভাগ | বাঁকানো |
টম হল (ইংরেজি: Tom Hall; জন্ম: ১৭ সেপ্টেম্বর ১৯৯০) হলেন একজন ব্রিটিশ তীরন্দাজ, যিনি গ্রেট ব্রিটেনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
হল গ্রেট ব্রিটেনের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]টম হল ১৯৯০ সালের ১৭ই সেপ্টেম্বর তারিখে গ্রেট ব্রিটেনের ক্রয়ডনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]হল গ্রেট ব্রিটেনের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ১৯টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৪৫ পয়েন্ট নিয়ে তিনি ৫১তম স্থান অধিকার করেছিলেন।[৩] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ১৪তম স্থান অধিকারী ভারতের তরুণদীপ রাইয়ের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–৪ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন। অতঃপর ১৬ জনের পর্বে ফ্লোরিয়ান উনরুহের কাছে ৭–৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৪][৫]
এছাড়াও তিনি কনর হল এবং অ্যালেক্স ওয়াইজের সাথে ব্রিটিশ দল হিসেবে পুরুষদের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা র্যাঙ্কিং পর্বে ৭২টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৯৬১ পয়েন্ট নিয়ে ১২তম স্থান অধিকার করেছিল।[৭] অতঃপর প্রাথমিক পর্বে তারা চীনা তাইপেইয়ের কাছে ৬–০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Men's Individual – Start List" [পুরুষদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- 1 2 "HALL Tom" [টম হল]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=এর জন্য|archive-url=প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Men's Individual – Ranking Round – Results" [পুরুষদের ব্যক্তিগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Individual – Brackets – Elimination Rounds" [পুরুষদের ব্যক্তিগত – বন্ধনী – নকআউট পর্ব] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Individual – Final Ranking" [পুরুষদের ব্যক্তিগত – চূড়ান্ত অবস্থান] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Start List" [পুরুষদের দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Ranking Round – Results" [পুরুষদের দলগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Results Bracket" [পুরুষদের দলগত – ফলাফল বন্ধনী২] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড আর্চারিতে টম হল (ইংরেজি)
- অলিম্পিকস.কমে টম হল (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় টম হল (ইংরেজি)
- টিম জিবিতে টম হল (ইংরেজি)