টম বিশফ
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ২৮ জুন ২০০৫[১] | ||
| জন্ম স্থান | আস্খাফেনবুর্গ, জার্মানি | ||
| উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বায়ার্ন মিউনিখ | ||
| জার্সি নম্বর | ২০ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:২৬, ১৫ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
টম বিশফ (জার্মান: Tom Bischof, জার্মান উচ্চারণ: [tɔm ˈbɪʃɔf]; জন্ম: ২৮ জুন ২০০৫) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়।[১] তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ এবং জার্মানি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩][৪]
২০২০ সালে, বিশফ জার্মানি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৫ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]টম বিশফ ২০০৫ সালের ২৮শে জুন তারিখে জার্মানির আস্খাফেনবুর্গে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]বিশফ জার্মানি অনূর্ধ্ব-১৬, জার্মানি অনূর্ধ্ব-১৭, জার্মানি অনূর্ধ্ব-১৮, জার্মানি অনূর্ধ্ব-১৯ এবং জার্মানি অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। ২০২০ সালের ৯ই অক্টোবর তারিখে তিনি ডেনমার্ক অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৫]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৫ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| জার্মানি | ২০২৫ | ১ | ০ |
| সর্বমোট | ১ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Bayern München - Kader - Bundesliga 2024/25 - kicker" [বায়ার্ন মিউনিখ - দল - বুন্দেসলিগা ২০২৪/২৫ - কিকার]। kicker.de (জার্মান ভাষায়)। কিকার। ৮ জুন ২০২৫। ৮ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৫।
- ↑ "First Team" [প্রথম দল]। fcbayern.com (ইংরেজি ভাষায়)। ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। ৩০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪।
- ↑ "FC Bayern München" [ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ]। bundesliga.com (ইংরেজি ভাষায়)। বুন্দেসলিগা। ১ সেপ্টেম্বর ২০২৪। ৩ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Bayern München » Squad 2024/2025" [বায়ার্ন মিউনিখ » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3449505
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Articles with faulty GND identifiers
- Pages with red-linked authority control categories
- ২০০৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- জার্মান পুরুষ ফুটবলার
- ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- জার্মানির আন্তর্জাতিক যুব ফুটবলার
- জার্মানির অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- জার্মানির অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- জার্মানির পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- টিএসজি ১৮৯৯ হফেনহাইমের খেলোয়াড়
- রেগিওনাললিগার খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- জার্মানির অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার