টপ গান: ম্যাভরিক
| টপ গান: ম্যাভরিক | |
|---|---|
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার | |
| ইংরেজি: Top Gun: Maverick | |
| পরিচালক | জোসেফ কসিন্স্কি |
| প্রযোজক |
|
| চিত্রনাট্যকার | |
| কাহিনিকার | |
| উৎস | জিম ক্যাশ কর্তৃক চরিত্রাবলি |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | |
| চিত্রগ্রাহক | ক্লাউদিও মিরান্ডা |
| সম্পাদক | এডি হ্যামিল্টন |
| প্রযোজনা কোম্পানি |
|
| পরিবেশক | প্যারামাউন্ট পিকচার্স |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৩০ মিনিট[১] |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণব্যয় | $১৭০ মিলিয়ন[২] |
| আয় | $১.৪৮৯ বিলিয়ন[৩][৪] |
টপ গান: ম্যাভরিক (ইংরেজি: Top Gun: Maverick) জোসেফ কসিন্স্কি পরিচালিত ২০২২ সালের মার্কিন মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র। পিটার ক্রেইগ ও জাস্টিন মার্কসের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন এরেন ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার ও ক্রিস্টোফার ম্যাকোইয়েরি। এটি ১৯৮৬ সালের টপ গান চলচ্চিত্রের অনুবর্তী পর্ব। টম ক্রুজ নৌবাহিনীর বৈমানিক ম্যাভরিক চরিত্রে পূর্ববর্তী চলচ্চিত্রে অভিনীত চরিত্রে পুনরায় অভিনয় করেন। এটি জিম ক্যাশ ও জ্যাক এপস জুনিয়রের সৃষ্ট মূল চলচ্চিত্রের চরিত্রাবলি অবলম্বনে নির্মিত। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন মাইলস টেলার, জেনিফার কনেলি, জন হ্যাম, গ্লেন পাওয়েল, লুইস পুলম্যান, এড হ্যারিস ও ভ্যাল কিলমার। এই চলচ্চিত্রে ম্যাভরিক তার মৃত ঘনিষ্ঠ বন্ধুর পুত্র-সহ তরুণ টপ গান স্নাতকদের বিপজ্জনক মিশনের জন্য প্রশিক্ষণ প্রদানকালে তার অতীতের স্মৃতিচারণ করেন।
২০২২ সালে ২৮শে এপ্রিল সিনেমাকনে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়। প্যারামাউন্ট পিকচার্স ২০২২ সালের ২৭শে মে চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে আইম্যাক্স, ফোরডিএক্স,[৫] স্ক্রিনএক্স[৬] ও ডলবি সিনেমা ফরম্যাটে মুক্তি দেয়।[৭] চলচ্চিত্রটি বিশ্বব্যাপী সমাদৃত হয় এবং অনেক সমালোচক ও দর্শক চলচ্চিত্রটিকে মূল চলচ্চিত্র থেকেও ভালো বলে আখ্যায়িত করেন।[৮] চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ১.৪৮৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করে, যা অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার-এর ২০২২ সালের দ্বিতীয় সর্বাধিক আয়কারী চলচ্চিত্র এবং ক্রুজের কর্মজীবনে সর্বাধিক আয়কারী চলচ্চিত্র।
টপ গান: ম্যাভরিক ন্যাশনাল বোর্ড অব রিভিউর শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট ২০২২ সালের সেরা ১০ চলচ্চিত্রের তালিকায় এই চলচ্চিত্রটিকে স্থান দেয়। এটি ৯৫তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ৬টি মনোনয়ন; ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারে দুটি মনোনয়ন; এবং ৭৬তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারে চারটি বিভাগে মনোনয়ন লাভ করে। এছাড়া এটি ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ছয়টি বিভাগে মনোনয়ন থেকে একটি বিভাগে পুরস্কার লাভ করে এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে একটি বিভাগে মনোনয়ন লাভ করে।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- টম ক্রুজ - ক্যাপ্টেন পিট "ম্যাভরিক" মিচেল
- ভ্যাল কিলমার - এডমিলার টম "আইসম্যান" কাজান্স্কি
- মাইলস টেলার - লেফটেন্যান্ট ব্র্যাডলি "রুস্টার" ব্র্যাডশ
- জেনিফার কনেলি - পেনেলোপি "পেনি" বেঞ্জামিন
- জন হ্যাম - ভাইস এডমিরাল বিউ "সাইক্লোন" সিম্পসন
- গ্লেন পাওয়েল - এলটি জেক "হ্যাংম্যান" সেরেসিন
- লুইস পুলম্যান - এলটি রবার্ট "বব" ফ্লয়েড
- এড হ্যারিস - রিয়ার এডমিরাল চেস্টার "হ্যামার" কেইন
- মনিকা বারবারো - এলটি নাটাশা "ফিনিক্স" ট্রেস
- চার্লস পার্নেল - আরএডিএম সলোমন "ওয়ারলক" বেটস
- যে এলিস - এলটি রোবেন "পেব্যাক" ফিচ
- ড্যানি রামিরেস - এলটি মিকি "ফ্যানবয়" গার্সিয়া
- গ্রেগ টারজান ডেভিস - এলটি জেভি "কয়োট" মাচাদো
- বশির সালাহউদ্দিন - চিফ ওয়ারেন্ট অফিসার ফোর বার্নি "হোন্ডো" কোলম্যান
- ম্যানি জ্যাসিন্টো - এলটি বিলি "ফ্রিট্জ" আভালোন
- রেমন্ড লি - এলটি লোগান "ইয়েল" লি
- জেক পিকিং - এলটি ব্রিগহ্যাম "হার্ভার্ড" লেনক্স
- জ্যাক শুমেকার - এলটি নিল "ওমাহা" ভিকান্ডার
- কারা ওয়াং - এলটি ক্যালি "হালো" বেসেট
- লিলিয়ানা রে - অ্যামেলিয়া বেঞ্জামিন
- জিন লুইজা কেলি - সারা কাজান্স্কি
- জেমস হ্যান্ডি - জিমি
- চিডো নোকোচা - মিশন কন্ট্রোলার
- চেলসি হ্যারিস - এডমিরাল সহকারী
সঙ্গীত
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Top Gun: Maverick"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ২৭ মে ২০২২। ২৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ রুবিন, রেবেকা (২৫ মে ২০২২)। "Will 'Top Gun: Maverick' Be Tom Cruise's First $100 Million Opening Weekend?"। ভ্যারাইটি। ২৫ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ টেমপ্লেট:Cite BOM
- ↑ "Top Gun: Maverick (2022)"। দ্য নাম্বারস। ন্যাশ ইনফরমেশন সার্ভিসেস, এলএলসি। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ কেয়েস, রব (২ মে ২০২২)। "Top Gun: Maverick 4DX Poster Art Revealed [EXCLUSIVE]"। স্ক্রিন র্যান্ট। ২ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ টাটিয়ানা, হুলেন্ডার (১৭ মে ২০২২)। "Top Gun: Maverick Has 56 Minutes Of Extra Imagery In ScreenX [EXCLUSIVE]"। স্ক্রিন র্যান্ট। ১৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Top Gun: Maverick - Dolby"। ডলবি। সংগ্রহের তারিখ ২০ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ ক্যাম্পবেল, ক্রিস্টোফার (১২ মে ২০২২)। "Top Gun: Maverick First Reviews: The Most Thrilling Blockbuster We've Gotten In Years"। রটেন টম্যাটোস। ১২ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।
In fact, many are even calling it a better movie than the original, and maybe even one of the best Tom Cruise movies of all time.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে টপ গান: ম্যাভরিক (ইংরেজি)
- রটেন টম্যাটোসে টপ গান: ম্যাভরিক (ইংরেজি)
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০২২-এর চলচ্চিত্র
- ২০২০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০২০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ২০২২-এর মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র
- মার্কিন মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র
- মার্কিন সিক্যুয়েল চলচ্চিত্র
- ক্রিস্টোফার ম্যাকোইয়েরির চিত্রনাট্য সংবলিত চলচ্চিত্র
- জেরি ব্রাকহাইমার প্রযোজিত চলচ্চিত্র
- জোসেফ কসিন্স্কি পরিচালিত চলচ্চিত্র
- লর্ন বাল্ফ সুরারোপিত চলচ্চিত্র
- হান্স জিমার সুরারোপিত চলচ্চিত্র
- হ্যারল্ড ফ্যাল্টারমেয়ার সুরারোপিত চলচ্চিত্র
- আইম্যাক্স চলচ্চিত্র
- ফোরডিএক্স চলচ্চিত্র
- স্ক্রিনএক্স চলচ্চিত্র
- প্যারামাউট পিকচার্সের চলচ্চিত্র
- স্কাইড্যান্স মিডিয়া চলচ্চিত্র
- বৈমানিক সম্পর্কে চলচ্চিত্র
- মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সম্পর্কে চলচ্চিত্র
- স্যান ডিয়েগোর পটভূমিতে চলচ্চিত্র
- ওয়াশিংটনে (অঙ্গরাজ্য) ধারণকৃত চলচ্চিত্র
- মেরিল্যান্ডে ধারণকৃত চলচ্চিত্র
- স্যান ডিয়েগোতে ধারণকৃত চলচ্চিত্র
- ৪ডিএক্স চলচ্চিত্র
- মার্কিন ধারাবাহিক চলচ্চিত্র
- কোভিড-১৯ মহামারীর কারণে স্থগিত চলচ্চিত্র
- প্যারামাউন্ট পিকচার্সের চলচ্চিত্র
- স্কাইড্যান্স মিডিয়ার চলচ্চিত্র