বিষয়বস্তুতে চলুন

ঝাও বিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঝাও বিং
趙昺
সং রাজবংশের সম্রাট
রাজত্ব১০ মে ১২৭৮ – ১৯ মার্চ ১২৭৯
রাজ্যাভিষেক১০ মে ১২৭৮
পূর্বসূরিসম্রাট ডুয়ানজং
উত্তরসূরিকুবলাই খান (ইউয়ান রাজবংশ)
জন্মঝাও বিং
(১২৭২-০২-১২)১২ ফেব্রুয়ারি ১২৭২
লিন'আন, সং সম্রাট (বর্তমানে হাংচৌ, চচিয়াং, চীন)
মৃত্যু১৯ মার্চ ১২৭৯(1279-03-19) (বয়স ৭)
ইয়মেন , গুয়াংনান পূর্ব সার্কিট, সং সাম্রাজ্য (বর্তমানে সিনহুই, জিয়াংমেন, কুয়াংতুং, চীন)
সমাধি
সং শাওদির সমাধি (宋少帝陵, বর্তমানে চিওয়ান, শেনচেন, কুয়াংতুং)
যুগ সময়কাল
জিয়াংশিং (祥興; ১২৭৮–১২৭৯)
উপাসনালয়ের নাম
হুয়াইজং (懷宗) (অনানুষ্ঠানিকভাবে)
রাজবংশঝাও
রাজবংশসং রাজবংশ (দক্ষিণ সং রাজবংশ)
পিতাসম্রাট ডুজং
মাতালেডি ইউ
ঝাও বিং
ঐতিহ্যবাহী চীনা 趙昺
সরলীকৃত চীনা 赵昺
আক্ষরিক অর্থ"মহিমান্বিত ঝাও"
Emperor Bing of Song
চীনা 宋帝昺

ঝাও বিং (১২ ফেব্রুয়ারি ১২৭২ - ১৯ মার্চ ১২৭৯), ( যিনি 'সং-এর সম্রাট বিং' বা বিং, সং-এর সম্রাট (宋帝昺) নামেও পরিচিত), [ নোট ১ ] ছিলেন চীনের সং রাজবংশের অষ্টাদশ এবং শেষ সম্রাট, যিনি ছয়-সাত বছর বয়সের নাবালক সম্রাট হিসাবে শাসন করেন।

তিনি দক্ষিণ সং রাজবংশের নবম এবং শেষ সম্রাট ছিলেন। তিনি ১২৭৮ খ্রিস্টাব্দের ১০ মে হতে ১২৭৯ খ্রিস্টাব্দের ১৯ মার্চ ৩১৩ দিন রাজত্ব করেন। ইয়েমেনের নৌ যুদ্ধে মঙ্গোল- নেতৃত্বাধীন ইউয়ান রাজবংশের কাছে সং-এর সম্পূর্ণ পরাজয়ের তার রাজত্ব এবং সং রাজবংশের অবসান ঘটে ।

ঝাও বিং এবং তার রাজবংশের সদস্যরা, কর্মকর্তারা পূর্ব চীনের কাছাকাছি উপকূলীয় পাহাড় থেকে নৌযুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন। বিজয়ী শত্রু যখন এগিয়ে আসছিল, তখন নাবালক সম্রাটের উপদেষ্টা লু শিউফু ছেলেটিকে তার কোলে ধরেছিলেন এবং তারা দুজনেই পাহাড়ের চূড়া থেকে সমুদ্রে লাফিয়ে পড়ে এবং উভয়েই আত্মহত‍্যা করেন।

জীবনী

[সম্পাদনা]
চিওয়ানে ঝাও বিং-এর সমাধি

ঝাও বিং এর জন্ম ১২৭২ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি চীনের অধুনা চচিয়াং প্রদেশের হাংচৌ-এর সং রাজবংশে। তিনি ছিলেন সম্রাট ডুজং ( জন্ম নাম-ঝাও কুই)-এর সপ্তম পুত্র । তার মাতা লেডি ইউ (俞氏), ছিলেন সম্রাট ডুজং-এর উপপত্নী এবং জিউরং (修容) পদমর্যাদার। ঝাও বিং ছিলেন তার পূর্বসূরী, ঝাও জিয়ান (সম্রাট গং) (শাসনকাল ১২৭৫-১২৭৬) এবং ঝাও শি (সম্রাট ডুয়ানজং)-এর (শাসনকাল ১২৭৬-১২৭৮) ছোট সৎ ভাই। ১২৭৪ খ্রিস্টাব্দে তাকে "শিনের রাজপুত্র" (信王) উপাধিতে ভূষিত করা হয়। পরে তার উপাধি পরিবর্তন করে "গুয়াংয়ের রাজপুত্র" (廣王) করা হয়।

১২৭৬ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি, জেনারেল বায়ানের নেতৃত্বে মঙ্গোল - নেতৃত্বাধীন ইউয়ান শাসনের বাহিনী দক্ষিণ সং রাজবংশের রাজধানী লিন'আন (臨安; বর্তমান হ্যাংজু ) জয় করে। 'সম্রাট গং' মঙ্গোলদের কাছে আত্মসমর্পণ করেন, কিন্তু তার কনিষ্ঠ দুই ভাই, 'ঝাও শি' এবং 'ঝাও বিং', ইয়াং লিয়াংজি [ zh ] (楊亮節), লু শিউফু , ঝাং শিজি , চেন ইঝং এবং ওয়েন তিয়ানজিয়াং- এর মতো কর্মকর্তাদের সহায়তায় দক্ষিণ চীনে পালিয়ে যেতে সক্ষম হন। শেষে তারা পূর্ব চীনের চচিয়াং প্রদেশের জিনহুয়ায় পৌঁছান। এখানে ঝাও শি'কে গ্র্যান্ড মার্শাল (天下兵馬都元帥) এবং ঝাও বিং'কে ভাইস গ্র্যান্ড মার্শাল (副元帥) নিযুক্ত করা হয়। ঝাও বিং-এর উপাধিও "ওয়েইয়ের রাজপুত্র" (衛王) এ পরিবর্তন করা হয়। ১২৭৬ খ্রিস্টাব্দের ১৪ জুন, সাত বছর বয়সী "ঝাও শি" বর্তমানের ফুচিয়েন প্রদেশের রাজধানী ফুচৌতে নতুন সম্রাট হিসেবে সিংহাসনে বসেন। সম্রাট হিসাবে অভিষেকের সময় তার নাম হয়- সম্রাট ডুয়ানজং

এদিকে মঙ্গোল সেনাপতি বায়ান সং রাজবংশের অবশিষ্টাংশের হুমকি দূর করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, তাই তিনি তার সৈন্যদের নিয়ে দক্ষিণ চীন আক্রমণ করেন। ১২৭৮ খ্রিস্টাব্দে সম্রাট ডুয়ানজং অসুস্থ হয়ে মারা যাওয়ার পর, সং বাহিনীর মনোবল ক্রমশ হ্রাস পেতে শুরু করে এবং সৈন্যরা সেনাবাহিনী ত্যাগ করতে শুরু করে। প্রধান মন্ত্রী লু শিউফু, ঝাও বিং'কে তৎকালীন 'মেইওয়েই' (梅蔚), 'গাংঝো' (碙州), যা বর্তমানে হংকং-এর মুই এবং লান্টাউ দ্বীপে নিয়ে আসেন। সেখানে, ঝাও বিংকে "জিয়াংশিং" (祥興) নামে নতুন সম্রাট হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত করা হয় ; গাংঝো-এর নামকরণ করা হয় "জিয়াংলং কাউন্টি" (祥龍縣)। মঙ্গোলদের হাত থেকে বাঁচতে তারা ইয়ামেনে ( গুয়াংডং প্রদেশের অধুনা কুয়াংতুং প্রদেশের সিনহুই জেলার , জিয়াংমেনে চলে যান।

রাজত্ব

[সম্পাদনা]

মঙ্গোলরা ঝাও বিং এবং সং রাজবংশের বাকিদের আক্রমণ করার জন্য ১২৭৯ খ্রিস্টাব্দে জেনারেল ঝাং হংফানের নেতৃত্বে সৈন্যদল পাঠায়, যার ফলে চুচিয়াং নদীর ব-দ্বীপ অববাহিকায় ইয়ামেনের যুদ্ধ শুরু হয়। ঝাং শি জির নেতৃত্বে সং বাহিনী একটি নৌ যুদ্ধে মঙ্গোলদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে কিন্তু শেষ পর্যন্ত শত্রুদের হাতে তাদের নিশ্চিহ্ন হতে হয়। অতঃপর ১২৭৯ সালের ১৯ মার্চ, সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে বুঝতে পেরে, প্রধানমন্ত্রী লু শিউফু সাত বছর বয়সী সম্রাট 'ঝাও বিং'কে একটি পাহাড়ে নিয়ে যান, যেখানে তারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন।[] ঝাও বিং-এর মৃত্যুতে সং রাজবংশের ১৩০০ জন সদস্যও একই পথ বেছে নেন আর এভাবেই সং রাজবংশের অবসান ঘটে।

ঝাও বিং-এর সমাধি বর্তমান শেনচেনের নানশান জেলার চিওয়ানে অবস্থিত । [] ১৯৬০- এর দশকে কবরটি পুনরাবিষ্কৃত হয় এবং সমাহিত দেহের পরিচয় প্রমাণিত না হওয়া সত্ত্বেও, ১৯৮৪ খ্রিস্টাব্দে হংকং-শেনচেন যৌথভাবে এই সাধারণ সমাধিস্থলটি পুনরুদ্ধার এবং সম্প্রসারণের প্রচেষ্টা চালান। []

দেশপ্রেমিক স্যুপ

[সম্পাদনা]

কুয়াংতুং প্রদেশের অধিবাসীদের মতে [] ইয়ামেনে ইউয়ান বাহিনীর সাথে চূড়ান্ত যুদ্ধের আগে, ঝাও বিং এবং সং রাজবংশের বাকি সদস্যরা 'চাওঝো'র এক মঠে আশ্রয় নেন। মঠের সন্ন্যাসীরা তাদের শাক পাতা, ভোজ্য মাশরুম এবং উদ্ভিজ্জ সামগ্রী দিয়ে তৈরি ঝোল বা স্যুপ পরিবেশন করেন । সম্রাট স্যুপটি খুব পছন্দ করতেন এবং এর নাম দিয়েছিলেন "প্রোটেক্ট দ্য কান্ট্রি ডিশ" (護國菜)। .[] পরবর্তী প্রজন্ম ইংরেজিতে এর নামকরণ করেন "দেশপ্রেমিক স্যুপ"। ঝাও বিং মারা যাওয়ার পর, স্যুপ তৈরি টা শেষ সং রাজবংশের সম্রাটের সম্মান জানানোর পন্থায় পরিণত হয়।

আরো দেখুন

[সম্পাদনা]
  • চীনা সম্রাটদের বংশতালিকা (মাঝামাঝি)
  • সং রাজবংশের সম্রাটদের তালিকা
  • সং রাজবংশের স্থাপত্য
  • সং রাজবংশের সংস্কৃতি
  • সং রাজবংশের অর্থনীতি
  • সং রাজবংশের ইতিহাস
  • সং রাজবংশের সমাজ
  • সং রাজবংশের প্রযুক্তি
  • সুং ওং তোই

মন্তব্য

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. David C. Wright (২০১২)। David Andrew Graff; Robin D. S. Higham (সম্পাদকগণ)। A Military History of China। University Press of Kentucky। পৃ. ৭৩। আইএসবিএন ৯৭৮-০-৮১৩১-৩৫৮৪-৭
  2. 1 2 "Song Shao Di Mu, Tomb of the Last Song Emperor".
  3. "Last emperor: is Shenzhen the resting place of final Song ruler?"South China Morning Post (ইংরেজি ভাষায়)। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২০
  4. Fang Xiaolan; Chen Jilin (২০১২)। Traditional Chaozhou Cuisine (চীনা ভাষায়)। Hong Kong: Wan Li Book Co. Ltd.। পৃ. ৯০–৯১। আইএসবিএন ৯৭৮৯৬২১৪৪৬২৩৭