জ্যাকার্ড যন্ত্র

জ্যাকার্ড মেশিন (ফরাসি: [ʒakaʁ]) বা জ্যাকার্ড তাঁত হলো একটি যন্ত্র যা তাঁতে সংযুক্ত করে এমন জটিল নকশাযুক্ত বস্ত্র যেমন ব্রোকেড, ডামাস্ক এবং মাতেলাসে তৈরি করার প্রক্রিয়াকে সহজ করে তোলে।[৩] তাঁত এবং জ্যাকার্ড মেশিন একসাথে হলে সেটিকে জাকার্ড তাঁত বলা হয়। এই মেশিনটি জোসেফ মেরি জ্যাকার্ড ১৮০৪ সালে পেটেন্ট করেছিলেন,[৪][৫][৬][৭] যা পূর্ববর্তী উদ্ভাবন বাসিল বুশন (১৭২৫), জ্যঁ ব্যাপ্তিস্ত ফ্যালকন (১৭২৮), এবং জ্যাক ভকাঁসের (১৭৪০) ওপর ভিত্তি করে তৈরি।[৮] মেশিনটি একটি "কার্ডের শৃঙ্খল" দ্বারা নিয়ন্ত্রিত হত; অসংখ্য পাঞ্চ কার্ড একসাথে যুক্ত করে একটি ধারাবাহিক ক্রম তৈরি করা হতো।[৯] প্রতিটি কার্ডে একাধিক সারির গর্ত থাকত, এবং একটি পূর্ণ কার্ড একটি নকশার এক সারির সমতুল্য ছিল।
জ্যাকার্ড প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তাঁতের যন্ত্রাংশ দুটোর নামই উদ্ভাবকের নামানুসারে রাখা হয়েছে। এই যন্ত্রপাতি তাঁতে কাপড় বোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবনের মধ্যে একটি। কারণ জাকার্ড শেডিং জটিল নকশার বস্ত্র স্বয়ংক্রিয়ভাবে অসীম বৈচিত্র্যে উৎপাদন সম্ভব করেছে। 'জ্যাকার্ড' শব্দটি কোনো নির্দিষ্ট তাঁতের জন্য সীমাবদ্ধ নয় বরং এটি এমন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা বোঝায় যা নকশা বুননকে স্বয়ংক্রিয় করে। এই প্রক্রিয়া ব্যবহার করে নকশাযুক্ত নিটওয়্যার এবং যন্ত্রে তৈরি জার্সির মতো বস্ত্রও উৎপাদন করা সম্ভব।[১০]
পাঞ্চ কার্ড প্রতিস্থাপনের মাধ্যমে কার্যধারার ক্রম নিয়ন্ত্রণের এই ব্যবহারকে কম্পিউটিং হার্ডওয়্যারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে গণ্য করা হয় যা চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে অনুপ্রাণিত করেছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hyman, Anthony, ed. Science and Reform: Selected Works of Charles Babbage, Cambridge, England: Cambridge University Press, 1989, p. 298.
- ↑ Delve, Janet (২০০৭)। "Joseph Marie Jacquard: Inventor of the Jacquard loom"। IEEE Annals of the History of Computing। ২৯ (99)। Institute of Electrical and Electronics Engineers (IEEE): x১২। ডিওআই:10.1109/mahc.2007.4343549। আইএসএসএন 1058-6180।
- ↑ "Fabric Glossary"। ৫ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০০৮।
- ↑ Eric Hobsbawm, "The Age of Revolution", (London 1962; repr. 2008), p.45.
- ↑ Schoenherr, Steven। "Jacquard's Punched Card"। www.aes-media.org। ১০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২।
- ↑ "The Jacquard Mechanism: Innovation"। Macclesfield Museums (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২২।
- ↑ Keranen, Rachel (২০১৬)। Inventions in Computing: From the Abacus to Personal Computers (ইংরেজি ভাষায়)। Cavendish Square Publishing, LLC। পৃ. ৪১–৪৩। আইএসবিএন ৯৭৮-১-৫০২৬-২৩০১-০।
- ↑ সি. রাজি পৃ.১২০ (১৯১৩)
- ↑ Newton, William, সম্পাদক (১ জানুয়ারি ১৮৬৬)। "To James Melvin, of Pinlaws, County Fife, N.B., for improvements in jacquard machines.—[dated 10th May, 1865.]"। Newton's London Journal of Arts and Sciences। ২৩। London: ৩৩৪।
- ↑ Parrillo Chapman, Lisa (২০০৮)। Textile Design Engineering Within the Product Shape। পৃ. ৬৯–৭০। আইএসবিএন ৯৭৮-১১০৯০০৩৯৮৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে জ্যাকার্ড যন্ত্র সম্পর্কিত মিডিয়া দেখুন।