বিষয়বস্তুতে চলুন

জ্ঞানপীঠ পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্ঞানপীঠ পুরস্কার
বিবরণভারতীয় সাহিত্য পুরস্কার
প্রথম পুরস্কৃত১৯৬৫
সর্বশেষ পুরস্কৃত২০১৯
ওয়েবসাইটhttp://jnanpith.net/index.html

জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার।[] দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক সাহু জৈন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত অছিপরিষদ 'ভারতীয় জ্ঞানপীঠ' এই পুরস্কারটি প্রদান করে থাকে।

পুরস্কার

[সম্পাদনা]

সংস্কৃত ভাষায় জ্ঞানপীঠ শব্দের অর্থ "জ্ঞানের বেদি"

পুরস্কারের অর্থমূল্য ৭০০,০০০ টাকা। সঙ্গে জ্ঞান, শিল্পকলা ও সংগীতের দেবী সরস্বতীর একটি প্রতিমূর্তি এবং একটি মানপত্র দেওয়া হয়।[]

১৯৬১ সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। ১৯৬৫ সালে মালয়ালম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন। যেকোনো ভারতীয় নাগরিক, যিনি ভারতের কোনো একটি সরকারি ভাষায় সাহিত্যচর্চা করেন, তিনিই এই পুরস্কারের যোগ্য বিবেচিত হতে পারেন।

১৯৮২ সালের আগে পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট বইয়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হত। কিন্তু তার পর থেকে ভারতীয় সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হতে থাকে। কন্নড় ভাষায় ৮ জন, হিন্দিতে মোট ১০ জন, বাংলা ভাষায় ৬ জন, উর্দুতে ৪ জন, গুজরাতি ভাষায় ৪ জন, ওড়িয়া ভাষায় ৪ জন, মারাঠিতে ৪ জন, মালয়ালম ভাষায় ৬ জন, অসমীয়া ভাষায় ২ জন, তেলুগু ভাষায় ৩ জন, তামিল ও পাঞ্জাবি ভাষায় ২ জন এবং সংস্কৃত ভাষায় ১ জন এই পুরস্কার লাভ করেন।[] ২০০৫ ও ২০০৬ সালের পুরস্কার ২০০৮ সালের ২২ নভেম্বর ঘোষিত হয়েছিল। ২০০৫ সালে হিন্দি লেখক কুঁয়ার নারায়ণ এবং ২০০৬ সালে কোঙ্কণি লেখক রবীন্দ্র কেলেকর ও সংস্কৃত পণ্ডিত সত্যব্রত শাস্ত্রী যুগ্মভাবে এই পুরস্কার পান।[] সত্যব্রত শাস্ত্রী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার-জয়ী সংস্কৃত লেখক।[] ২০১৭ সালে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন হিন্দি সাহিত্যের কৃষ্ণা সোবতি (Krishna Sobti)। ২০১৯ সালে সর্বশেষ এই পুরস্কারে সম্মানিত হয়েছেন মালয়ালম সাহিত্যের আক্কিথাম অছুতাম নাম্বুথিরি।

জ্ঞানপীঠ প্রাপকগণ

[সম্পাদনা]
বছর নাম সাহিত্যকর্ম ভাষা চিত্র
১৯৬৫জি শঙ্কর কুরুপওডাক্কুঝল (বাঁশি)মালয়ালম
১৯৬৬তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়গণদেবতাবাংলা
১৯৬৭কুপ্পল্লি ভেঙ্কটপ্পাগৌড়া পুত্তপ্পাশ্রী রামায়ণ দর্শনমকন্নড়
উমাশঙ্কর যোশীনিশীথাগুজরাতি
১৯৬৮সুমিত্রানন্দন পন্তচিদাম্বরাহিন্দি
১৯৬৯ফিরাক গোরখপুরীগুল-এ-নগমাউর্দু
১৯৭০বিশ্বনাথ সত্যনারায়ণরামায়ণ কল্পবৃক্ষমুতেলুগু
১৯৭১বিষ্ণু দেস্মৃতি সত্তা ভবিষ্যতবাংলা
১৯৭২রামধারী সিং 'দিনকর'ঊর্বশীহিন্দি
১৯৭৩দত্তাত্রেয় রামচন্দ্র বেন্দ্রেনাকুতান্তিকন্নড়
গোপীনাথ মোহান্তিমাটিমাতালওড়িয়া
১৯৭৪বিষ্ণু সখারাম খান্দেকরযযাতিমারাঠি
১৯৭৫আকিলানচিত্রাপ্পাবাইতামিল
১৯৭৬আশাপূর্ণা দেবীপ্রথম প্রতিশ্রুতিবাংলা
১৯৭৭কে শিবরাম করন্থমুকাজ্জিয়া কনসুগলুকন্নড়
১৯৭৮সচ্চিদানন্দ হীরানন্দ বাৎস্যায়ন 'অজ্ঞেয়'কিতনি নাও মেঁ কিতনি বারহিন্দি
১৯৭৯বীরেন্দ্র কুমার ভট্টাচার্যমৃত্যুঞ্জয়অসমীয়া
১৯৮০এস কে পোট্টেক্কাটওরু দেসাত্তিন্তে কথামালয়ালম
১৯৮১অমৃতা প্রীতমকাগজ তে ক্যানভাসপাঞ্জাবি
১৯৮২মহাদেবী বর্মাযমহিন্দি
১৯৮৩মাস্তি ভেঙ্কটেশ আয়েঙ্গারচিক্কাবীরা রাজেন্দ্রকন্নড়
১৯৮৪তকাজি শিবশঙ্কর পিল্লাইকয়ারমালয়ালম
১৯৮৫পান্নালাল প্যাটেলমানবী নি ভবাই (માનવીની ભવાઇ)গুজরাতি
১৯৮৬সচ্চিদানন্দ রাউত রায়ওড়িয়া
১৯৮৭বিষ্ণু বামন শিরওয়াদকর (কুসুমাগ্রজ)মারাঠি
১৯৮৮সি নারায়ণ রেড্ডিবিশ্বম্ভরতেলুগু
১৯৮৯কুরাতুলেইন হায়দারআখিরে সাব কে হামসফরউর্দু
১৯৯০বিনায়ক কৃষ্ণ গোককভারত সিন্ধু রশ্মিকন্নড়
১৯৯১সুভাষ মুখোপাধ্যায়পদাতিকবাংলা
১৯৯২নরেশ মেহতাহিন্দি
১৯৯৩সীতাকান্ত মহাপাত্রওড়িয়া
১৯৯৪ইউ আর আনন্দমূর্তিসংস্কারকন্নড়
১৯৯৫এম টি বাসুদেবন নায়াররান্ডামুজামমালয়ালম
১৯৯৬মহাশ্বেতা দেবীহাজার চুরাশির মাবাংলা
১৯৯৭আলি সর্দার জাফরিউর্দু
১৯৯৮গিরিশ কারণাডকন্নড়
১৯৯৯নির্মল বর্মাহিন্দি
গুরদয়াল সিংপাঞ্জাবি
২০০০ইন্দিরা গোস্বামীঅসমীয়া
২০০১রাজেন্দ্র কেশবলাল শাহগুজরাতি
২০০২ডি জয়কান্থনতামিল
২০০৩বিন্দা করন্ডিকরঅষ্টদর্শনমারাঠি
২০০৪রহমান রাহি[]সভুক সোডা, কালামি রাহিসিয়া রোদে জারেন মাঞ্জকাশ্মীরি
২০০৫কুঁয়ার নারায়ণ[]হিন্দি
২০০৬রবীন্দ্র কেলেকর[]কোঙ্কণি
২০০৬সত্যব্রত শাস্ত্রী[][]সংস্কৃত
২০০৭ও এন ভি কুরুপ[]মালয়ালম
২০০৮আখলাক মহম্মদ খান[]উর্দু
২০০৯অমর কন্ট[]হিন্দি
শ্রীলাল শুক্লা[]হিন্দি
২০১০চন্দ্রশেখর কম্বর[]কন্নড়
২০১১প্রতিভা রায়[]যাজ্ঞসেনীওড়িয়া
২০১২রভুরি ভরদ্বাজ[১০]পাকুদুরল্লুতেলুগু
২০১৩কেদারনাথ সিং[১১]অকাল মে সারসহিন্দি
২০১৪ভালচন্দ্র নেমাডেহিন্দু:জগ্ন্যাচী সমৃদ্ধ অডগ্যালমারাঠি
২০১৫ রঘুবীর চৌধুরী গুজরাতি
২০১৬ শঙ্খ ঘোষ বটপাকুড়ের ফেনা বাংলা
২০১৮ অমিতাভ ঘোষ ইংরাজি
২০১৯ আক্কিথাম অছুতাম নাম্বুথিরি অমৃতা খটিকা , নিমিশা ক্ষেত্রম মালয়ালম
২০২১(৫৬ তম) নীলমণি ফুকন অসমীয়া
২০২২(৫৭ তম) দামোদর মৌজো কোঙ্কণী

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Article from ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ ডিসেম্বর ২০০১ তারিখে The Hindu
  2. "Jnanpith award for Jayakanthan"Times of India। 20 Mar 2005। ২০ মার্চ ২০০৫। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০০৭
  3. 1 2 3 4 "Kunwar Narayan to be awarded Jnanpith"। Times of India। ২৪ নভেম্বর ২০০৮। ৫ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০০৮ {{সংবাদ উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  4. 1 2 "Jnanpith Award presented"The Hindu। Chennai, India। ২০ আগস্ট ২০০৯। ১৪ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০০৯
  5. Ravindra, Kalia (৯ মার্চ ২০০৭)। "40th Jnanpith Award to Eminent Kashmiri Poet Shri Rahman Rahi" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Bharatiya Jnanpith। ৭ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে (pdf) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৩ {{সংবাদ বিজ্ঞপ্তি উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটারs রয়েছে: |trans_title= এবং |deadurl= (সাহায্য)
  6. Ravindra, Kalia (২২ নভেম্বর ২০০৮)। "41st Jnanpith Award to Eminent Hindi Poet Shri Kunwar Narayan and 42nd Jnanpith Award jointly to Eminent Konkani Poet and Author Shri Ravindra Kelekar and Sanskrit Poet and Scholar Shri Satya Vrat Shastri" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। Bharatiya Jnanpith। ১৫ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে (pdf) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৩ {{সংবাদ বিজ্ঞপ্তি উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটারs রয়েছে: |trans_title= এবং |deadurl= (সাহায্য)
  7. 1 2 "Malayalam, Urdu writers claim Jnanpith awards"The Hindu। Chennai, India। ২৫ সেপ্টেম্বর ২০১০। ২৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১০
  8. 1 2 3 "Amar Kant, Shrilal Shukla, Kambar win Jnanpith Award" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ নভেম্বর ২০১২ তারিখে, The Hindu, 20 September 2011.
  9. "Oriya novelist and academician Pratibha Ray wins 2011 Jnanpith Award"ibnlive.in.com। ২০১২। ২ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১২it was decided that Ray, 69, will be the winner of the 2011 Janapith Award.
  10. "Ravuri Bharadwaja Gets Gyanpeeth Award" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৩
  11. "Kedarnath Singh chosen for Jnanpith"। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৪

আরো পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Jnanpith Award