বিষয়বস্তুতে চলুন

জোসেফ শিল্ডক্রাউট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোসেফ শিল্ডক্রাউট
ইংরেজি: Joseph Schildkraut
১৯৫৩ সালে শিল্ডক্রাউট
জন্ম(১৮৯৬-০৩-২২)২২ মার্চ ১৮৯৬
ভিয়েনা, অস্ট্রিয়া-হাঙ্গেরি (বর্তমান অস্ট্রিয়া)
মৃত্যু২১ জানুয়ারি ১৯৬৪(1964-01-21) (বয়স ৬৭)
সমাধিহলিউড ফরেভার সেমেটারি
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯১৫–১৯৬৪
দাম্পত্য সঙ্গী
  • এলিজ বার্টলেট (বি. ১৯২৩; বিচ্ছেদ. ১৯৩০)
  • মারি ম্যাকি (বি. ১৯৩২; মৃ. ১৯৬২)
  • লিওনরা রজার্স (বি. ১৯৬৩)
পিতা-মাতা

জোসেফ শিল্ডক্রাউট (ইংরেজি: Joseph Schildkraut; ২২ মার্চ ১৮৯৬ – ২১ জানুয়ারি ১৯৬৪) একজন অস্ট্রীয়-মার্কিন অভিনেতা।[] তিনি দ্য লাইফ অব এমিল জোলা (১৯৩৭) চলচ্চিত্রে ক্যাপ্টেন আলফ্রেদ দ্রেফ্যুস চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি দ্য ডায়েরি অব আনা ফ্রাঙ্ক (১৯৫৯) চলচ্চিত্রে অটো ফ্রাঙ্ক চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার ও টেলিভিশন ধারাবাহিক স্যাম বেনেডিক্ট-এর ১৯৬২ সালের একটি পর্বে অভিনয় করে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

শিল্ডক্রাউট ১৮৯৬ সালের ২২শে মার্চ তদানীন্তন অস্ট্রিয়া-হাঙ্গেরির (বর্তমান অস্ট্রিয়া) ভিয়েনায় জন্মগ্রহণ করেন। তার মাতা আর্না (কুমারী নাম: ওয়েনস্টাইন) এবং পিতা মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা রুডল্ফ শিল্ডক্রাউট[] তার পরিবার ইহুদি ধর্মাবলম্বী ছিল।[]

কর্মজীবন

[সম্পাদনা]

শিল্ডক্রাউট ১৯২১ সালে ফেরেঙ্ক মলনারের লিলিয়ম নাটকের প্রথম মার্কিন মঞ্চায়নে নাম ভূমিকায় অভিনয় করেন।[][] এরপর তিনি নির্বাক চলচ্চিত্রে কাজ শুরু করেন, কিন্তু মাঝে মাঝে মঞ্চেও কাজ করতেন।[] লিলিয়ান গিশের বিপরীতে ডি. ডাব্লিউ. গ্রিফিথের অরফান্স অব দ্য স্টর্ম চলচ্চিত্রে শেভালিয়ের দ্য ভোড্রি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার প্রথম সফলতা আসে।[] পরবর্তীকালে তিনি সেসিল বি. ডামিলের ১৯২৭ সালের মহাকাব্যিক চলচ্চিত্র দ্য কিং অব কিংস-এ জুডাস ইসকারিয়ট চরিত্রে অভিনয় করেন।[] তার পিতা রুডল্ফও এই চলচ্চিত্রে অভিনয় করেন।[] এরপর তিনি ১৯২৯ সালের আংশিক সবাক চলচ্চিত্র শো বোট-এ অভিনয় করেন।[]

শিল্ডক্রাউট দ্য লাইফ অব এমিল জোলা (১৯৩৭) চলচ্চিত্রে ক্যাপ্টেন আলফ্রেদ দ্রেফ্যুস চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[১০] এরপর তিনি ঐতিহাসিক মহাকাব্যিক মারি অ্যান্টোয়ানেট (১৯৩৮) চলচ্চিত্রে উচ্চাকাঙ্ক্ষী ডিউক ডি'অরলিন্স এবং খল চরিত্রে দ্য ম্যান ইন দি আয়রন মাস্ক (১৯৩৯) চলচ্চিত্রে নিকোলাস ফুকেট চরিত্রে ও আর্নস্ট লুবিচের দ্য শপ অ্যারাউন্ড দ্য কর্নার (১৯৪০)-এ অভিনয় করেন।[১১][১২]

শিল্ডক্রাউট দ্য ডায়েরি অব আনা ফ্রাঙ্ক নাটকের মূল মঞ্চায়নে ও ১৯৫৯ সালের চলচ্চিত্ররূপে অটো ফ্রাঙ্ক চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত লাভ করেন।[১০] চলচ্চিত্ররূপটিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৩]

তিনি হলমার্ক হল অব ফেম শীর্ষক সংকলিত টেলিভিশন অনুষ্ঠানে ১৯৫৩ সালের টেলিভিশন নাটক হ্যামলেট-এ ক্লডিয়াস চরিত্রে অভিনয় করেন।[১৪] এছাড়া তিনি ১৯৫৩ সালের অক্টোবর থেকে ১৯৫৪ সালে জানুয়ারি পর্যন্ত ডুমন্ট টেলিভিশন নেটওয়ার্কে স্বল্প-দৈর্ঘ্য ধারাবাহিক জোসেফ শিল্ডক্রাউট প্রেজেন্টস সঞ্চালনা করতেন এবং এতে অভিনয় করতেন।[১৫] ১৯৬১ সালে তাকে দ্য টোয়াইলাইট জোন ধারাবাহিকের তৃতীয় মৌসুমে "ডেথস-হেড রিভিজিটেড"-এ প্রথম দেখা যায়।[১৬] তিনি স্যাম বেনেডিক্ট-এর ১৯৬২ সালের একটি পর্বে অভিনয় করে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৭]

মৃত্যু

[সম্পাদনা]

শিল্ডক্রাউট ১৯৬৪ সালের ১০ই জানুয়ারি নিউ ইয়র্ক শহরে হার্ট অ্যাটাকে মারা যান।[১৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Joseph Schildkraut"। ২২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. পার্কার, জন (১৯১৬)। Who's Who in the Theatre। খণ্ড ৩। পিটম্যান। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৫
  3. "Joseph Schildkraut, Noted American Jewish Actor, Dead; Was 68"জিউইশ টেলিগ্রাফিক এজেন্সি। ২৩ জানুয়ারি ১৯৬৪। ২৯ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৫
  4. "Liliom – Broadway Play – Original"আইবিডিবি। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  5. "Carousel (1956) - Screenplay Info"টার্নার ক্লাসিক মুভি। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  6. "Joseph Schildkraut - Biography, Movie Highlights and Photos - AllMovie"
  7. "New-York Times, 4 January 1922" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  8. "The King of Kings (1927) - Cecil B. DeMille - Synopsis, Characteristics, Moods, Themes and Related"অলমুভি। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  9. 1 2 "Rudolph Schildkraut"। ২৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  10. 1 2 "Joseph Schildkraut - Hollywood Star Walk"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  11. "Marie Antoinette (1938) - W.S. Van Dyke - Synopsis, Characteristics, Moods, Themes and Related"অলমুভি। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  12. "The Man in the Iron Mask - Joan Bennett"
  13. "Joseph Schildkraut"গোল্ডেন গ্লোবস (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  14. "Hamlet (1953)"। ২৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  15. "Joseph Schildkraut Presents"টিভি গাইড। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  16. "The Twilight Zone"টিভি গাইড। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  17. "Nominees/Winners"এমিস। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৫
  18. "Joseph Schildkraut, Actor, Dies"দ্য নিউ ইয়র্ক টাইমস। ২২ জানুয়ারি ১৯৬৪। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]