জোসেফ মাইকেল আকাবা
জোসেফ আকাবা | |
|---|---|
২০০৮ সালের একটি আলোকচিত্রে জোসেফ "জো" আকাবা | |
| জন্ম | জোসেফ মাইকেল আকাবা (1967-05-17) ১৭ মে ১৯৬৭ (বয়স ৫৯) ইঙ্গেলউড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
| মহাকাশযাত্রা | |
| নাসা মহাকাশচারী | |
| ক্রম | সার্জেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র মেরিন কোর রিজার্ভ |
মহাকাশে অবস্থানকাল | ৩০৬ দিন ৩৪ মিঃ |
| মনোনয়ক | নাসা মহাকাশচারী দল নং ১৯ (২০০৪) |
সর্বমোট অভিযান | ৩ |
সর্বমোট অভিযানের সময়কাল | ১৯ ঘ: ৪৬ মিঃ: |
| অভিযান | এসটিএস-১১৯ সয়ুজ টিএমএ-০৪এম (Expedition 31/32) Soyuz MS-06 (Expedition 53/54) |
অভিযানের প্রতীক | |
জোসেফ মাইকেল আকাবা (জন্ম ১৭ই মে, ১৯৬৭) একজন মার্কিন শিক্ষাবিদ, জল-ভূতত্ত্ববিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একজন মহাকাশচারী ।[১][২] তাঁকে ২০০৪ সালের মে মাসে নাসার ১৯ নং মহাকাশচারী প্রশিক্ষণ দলের সদস্য নির্বাচন করা হয়, ফলে তিনি পুয়ের্তো রিকান বংশদ্ভূত প্রথম ব্যক্তি হিসেবে নাসা-র মহাকাশচারী প্রার্থী হিসাবে মনোনীত হবার সম্মান অর্জন করেন।[৩] ২০০৬-এর ১০ই ফেব্রুয়ারি প্রশিক্ষণ শেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সৌরবিদ্যুৎ ব্যবস্থার চূড়ান্ত গুচ্ছটি সরবরাহ করার জন্য নভোখেয়াযান বা স্পেস শাটলে করে এসটিএস-১১৯ নামক মহাকাশ যাত্রাতে মহাকাশচারী হিসেবে নিযুক্ত হন। যাত্রাটি ২০০৯ সালের ১৫ই মার্চ থেকে ২৮শে মার্চ পর্যন্ত পরিচালিত হয়।[৪] তিনি পুয়ের্তো রিকান বংশোদ্ভূত প্রথম ব্যক্তি এবং ইবেরো-মার্কিন উত্তরাধিকারের পনেরো জন ব্যক্তির মধ্যে দ্বাদশ ব্যক্তি হিসেবে মহাকাশে যাত্রা করেছেন।[৫]
এর পরে আকাবা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উড্ডয়ন প্রকৌশলী হিসাবে কাজ করেন। এ কাজে ২০১২ সালের ১৫ই মে তাঁকে উৎক্ষিপ্ত করা হয়।[৬] ১৭ই মে তারিখে তিনি মহাকাশ স্টেশনে পৌঁছান এবং কাজ শেষে ১৭ই সেপ্টেম্বর, ২০১২ তারিখে পৃথিবীতে ফিরে আসেন।[৭] এরপর এক্সপিডিশন ৫৩/৫৪ অভিযানের সদস্য হিসেবে আকাবা আবারও ২০১৭ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফিরে যান।[৮] ২০২৩ সালে আকাবাকে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশচারী কার্যালয় প্রধানের পদে নিয়োগ দান করা হয়।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Joseph M. Acaba NASA Astronaut"। National Aeronautics and Space Administration। ১২ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- ↑ NASA। "NASA Hispanic Astronauts"। National Aeronautics and Space Administration। ২০ অক্টোবর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০০৬।
- ↑ NASA। "Astronaut Class of 2004 (Group 19)"। NASA। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০০৬।
- ↑ "Launch Schedule: Consolidated Launch Manifest"। NASA। ২৭ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০০৯।
- ↑ "NASA Celebrates Hispanic Heritage Month 2023"। National Aeronautics and Space Administration। ৪ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।
- ↑ "Biography of Josepth Acabá"। Space Facts।
- ↑ Harwood, William (১৭ মে ২০১২)। "Three-man crew docks at International Space Station"। Spaceflight Now। ১৯ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১২।
- ↑ "NASA Announces Upcoming International Space Station Crew Assignments"। NASA, press release 17-017। ২৮ মার্চ ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]টেমপ্লেট:NASA Astronaut Group 19
| সাধারণ | |
|---|---|
| জাতীয় গ্রন্থাগার | |
| অন্যান্য | |