বিষয়বস্তুতে চলুন

জোয়ান রুডক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোয়ান রুডক
দাপ্তরিক প্রতিকৃতি, ২০০৭
জ্বালানি ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
৮ই জুন ২০০৯  ১১ই মে ২০১০
প্রধানমন্ত্রীগর্ডন ব্রাউন
পূর্বসূরীমাইক ও'ব্রায়েন
উত্তরসূরীচার্লস হেন্ড্রি
শক্তি ও জলবায়ু পরিবর্তনের জন্য রাষ্ট্রের সংসদীয় আণ্ডার সেক্রেটারি
কাজের মেয়াদ
৫ই অক্টোবর ২০০৮  ৮ই জুন ২০০৯
প্রধানমন্ত্রীগর্ডন ব্রাউন
পূর্বসূরীঅবস্থান প্রতিষ্ঠিত
উত্তরসূরীডেভিড কিডনি
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ও বর্জ্য বিষয়ক সংসদীয় আণ্ডার সেক্রেটারি
কাজের মেয়াদ
২রা জুলাই ২০০৭  ৫ই অক্টোবর ২০০৮
প্রধানমন্ত্রীগর্ডন ব্রাউন
পূর্বসূরীঅবস্থান প্রতিষ্ঠিত
উত্তরসূরীড্যান নরিস
ব্যক্তিগত বিবরণ
জন্মজোয়ান মেরি অ্যান্টনি
(1943-12-28) ২৮ ডিসেম্বর ১৯৪৩ (বয়স ৮২)
পন্টিপুল, মনমাউথশায়ার, ওয়েলস
জাতীয়তাব্রিটিশ
রাজনৈতিক দললেবার
দাম্পত্য সঙ্গীকিথ রুডক (১৯৬৩-১৯৯৬; মৃত্যু)
ফ্রাঙ্ক ডোরান (২০১০-২০১৭; মৃত্যু)
প্রাক্তন শিক্ষার্থীইম্পেরিয়াল কলেজ লন্ডন
ওয়েবসাইটOfficial website

ডেম জোয়ান মেরি রুডক, ডিবিই, পিসি (জন্ম: ২৮শে ডিসেম্বর ১৯৪৩) ব্রিটিশ লেবার পার্টির একজন রাজনীতিবিদ যিনি ১৯৮৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত লুইশাম ডেপ্টফোর্ডের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। রুডক ২০১০ সালের ১১ই মে পর্যন্ত জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিভাগের জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৫ সালের সাধারণ নির্বাচনে তিনি পদত্যাগ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রুডক পন্টিপুল গার্লস গ্রামার স্কুল এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজে পড়াশোনা করেছিলেন, সেখানে তিনি উদ্ভিদবিদ্যা এবং রসায়ন অধ্যয়ন করেছিলেন। সংসদে নির্বাচিত হওয়ার আগে, তিনি যুক্তরাজ্যের একটি প্রভাবক গোষ্ঠী, ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্টের চেয়ারম্যান ছিলেন; তিনি ১৯৮৫ সালে এখান থেকে পদত্যাগ করেন।[]

সংসদীয় কর্মজীবন

[সম্পাদনা]

১৯৭৯ সালে রুডক নিউবারির নিরাপদ রক্ষণশীল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তৃতীয় স্থান পান। তিনি ১৯৮৭ সালে জন সিলকিনের স্থলাভিষিক্ত হয়ে লুইশাম ডেপ্টফোর্ডের জন্য নির্বাচিত হন। তিনি প্রথমে প্রচারণা গোষ্ঠীর সদস্য ছিলেন কিন্তু ১৯৮৮ সালে, টনি বেন নেতৃত্বের জন্য নীল কিনককে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেওয়ায় এর প্রতিবাদে তিনি পদত্যাগ করেন।

টনি ব্লেয়ারের সরকারে, তিনি অল্প সময়ের জন্য মহিলাদের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭ সালের জুন মাসে গর্ডন ব্রাউন তাঁকে পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগে সংসদীয় আন্ডার-সেক্রেটারি অফ স্টেট নিযুক্ত করলে তিনি সরকারে ফিরে আসেন, তাঁর দায়িত্ব ছিল জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন অভিযোজন, বর্জ্য এবং গার্হস্থ্য বনায়নে। ২০০৮ সালের অক্টোবরে তাঁকে তাঁর পূর্ববর্তী ভূমিকা অব্যাহত রেখে নবনির্মিত জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিভাগে স্থানান্তরিত করা হয়। ২০০৯ সালের জুনে রদবদলের সময় তাঁকে জ্বালানি নীতির দায়িত্ব প্রতিমন্ত্রী পদে উন্নীত করা হয়। এটি তিনি ২০১০ সালে লেবার সরকারের পতন পর্যন্ত পালন করেন।

সংসদে থাকাকালীন রুডক ফ্লাই টিপিং (অননুমোদিত স্থান, যেমন মাঠ, নদী বা রাস্তার পাশে অবৈধভাবে বর্জ্য ফেলা) সম্পর্কিত দুটি বেসরকারি সদস্য বিল সফলভাবে উপস্থাপন করেন। স্থানীয় কর্তৃপক্ষ যাতে বাড়ি থেকে বর্জ্য নিয়ে পুনর্ব্যবহারযোগ্য করে তা তিনি নিশ্চিত করেছিলেন।[]

তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথসের একজন সম্মানসূচক ফেলো, লাবান লন্ডনের একজন সম্মানসূচক ফেলো এবং ট্রিনিটি লাবান বোর্ডের সদস্য।[]

২০১০ সালের ৯ই জুন, তিনি প্রিভি কাউন্সেলর হিসেবে নিযুক্ত হন।[] ২০১২ সালের নববর্ষ সম্মাননা অনুষ্ঠানে জনসাধারণ ও রাজনৈতিক সেবার জন্য তাকে ডেম কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (ডিবিই) সম্মান দেওয়া হয়েছিল।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রুডকের প্রথম স্বামী ছিলেন কিথ হ্যারি রুডক, যিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বায়োফিজিক্সের অধ্যাপক ছিলেন। ১৯৬৩ সালে তাঁদের বিয়ে হয়েছিল। ১৯৯৬ সালে হ্যারি একটি সড়ক দুর্ঘটনায় মারা যান; তবে এই দম্পতি ১৯৯০ সালে আলাদা হয়ে গিয়েছিলেন।[][] তাঁর দ্বিতীয় বিবাহ ছিল[] অ্যাবারডিন নর্থের প্রাক্তন লেবার এমপি ফ্রাঙ্ক ডোরানের সাথে, ২০১০ সালে। ২০১৭ সালে ফ্রাঙ্ক ডোরানের মৃত্যুর হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Ruddock, Joan। "Farewell speech, House of Commons 26 March 2015"Dame Joan Ruddock former MP for Lewisham Deptford। Joan Ruddock। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৫
  2. Trinity Laban Joan Ruddock profile আর্কাইভইজে আর্কাইভকৃত ২৩ ডিসেম্বর ২০১২ তারিখে, trinitylaban.ac.uk; accessed 31 October 2017.
  3. "Privy Council appointments"। Privy Council। ৯ জুন ২০১০। ২ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১০
  4. "Obituary: Professor Keith Ruddock"Independent.co.uk। ২৪ ডিসেম্বর ১৯৯৬। ৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  5. "MP's husband killed"The Herald। ২১ ডিসেম্বর ১৯৯৬। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৫
  6. Who's Who, 2016 (A & C Black, London), p.2016
  7. Prince, Rosa (২৭ মার্চ ২০১৫)। "Why I'm standing down from Parliament: Dame Joan Ruddock MP for Lewisham Deptford"Daily Telegraph। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
হিউ জেনকিন্স
সিএনডি-এর চেয়ার
১৯৮১–১৯৮৫
উত্তরসূরী
পল জনস
যুক্তরাজ্যের সংসদ (১৮০১বর্তমান)
পূর্বসূরী
জন সিল্কিন
সংসদ সদস্য লেউইশাম ডেপটফোর্ড
১৯৮৭-২০১৫
উত্তরসূরী
ভিকি ফক্সক্রফট