জোয়ান ম্যালেসন
জোয়ান ম্যালেসন | |
|---|---|
| জন্ম | জোয়ান বিলসন ৪ঠা জুন ১৮৯৯ লিসেস্টারশায়ার, উলভারসক্রফট |
| মৃত্যু | ১৪ই মে ১৯৫৬ (৫৬ বছর বয়সী) |
উল্লেখযোগ্য কর্ম | দ্য প্রিন্সিপলস অফ কনট্রাসেপশন |
| দাম্পত্য সঙ্গী | মাইলস ম্যালেসন |
জোয়ান গ্রেইম ম্যালেসন (জন্ম নাম বিলসন; ৪ঠা জুন ১৮৯৯ – ১৪ই মে ১৯৫৬) ছিলেন একজন ইংরেজ চিকিৎসক, গর্ভনিরোধ বিশেষজ্ঞ এবং গর্ভপাতের বৈধতার বিশিষ্ট সমর্থক।[১]
জীবন
[সম্পাদনা]জোয়ান বিলসনের জন্ম লিসেস্টারশায়ারের উলভারসক্রফটে। তিনি বেডেলস স্কুলে পড়াশোনা করেন। সেখানে তিনি সর্দার পড়ুয়া ছিলেন। এরপর ১৯১৮ সালে তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজে (ইউসিএল) মেডিসিন অধ্যয়ন শুরু করেন। পরে ইউসিএল-এ মহিলা শিক্ষার্থীদের প্রতি যে প্রতিকূল আচরণ তিনি সহ্য করেছিলেন, সেই কারণে এখান থেকে তিনি চ্যারিং ক্রস হাসপাতালে চলে যান। ১৯২৩ সালে তিনি অভিনেতা মাইলস ম্যালেসনকে বিয়ে করেন; ১৯৪০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তিনি ১৯২৬ সালে ডাক্তার হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং চ্যারিং ক্রস হাসপাতালের শিশু বিভাগে হাউস-সার্জন হিসেবে কাজ করেন।[২]
১৯৩১ সালে, ইলিং বরো কাউন্সিলে কাজ করার সময়, তিনি স্থানীয় কর্তৃপক্ষের পক্ষে জন্মনিয়ন্ত্রণ পরামর্শ প্রদানকারী প্রথম ব্রিটিশ ডাক্তার ছিলেন। জোয়ান তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী ডাঃ সিসিল বুয়েসেনের সাথে মিলে ডাক্তারি চর্চা করতেন, ১৯৩৭ সালে বুয়েসেনের মৃত্যুর সাথে তা শেষ হয়ে যায়।[১] ১৯৩৫ সালে তিনি দ্য প্রিন্সিপলস অফ কনট্রাসেপশন নামে একটি ব্যবহারিক নির্দেশিকা প্রকাশ করেন। তিনি জাতীয় জন্ম নিয়ন্ত্রণ সমিতির (পরবর্তীতে পরিবার পরিকল্পনা সমিতি) নির্বাহী কমিটির সদস্য হন।[৩] ১৯৩৬ সালে অ্যালিস জেনকিন্স এবং জ্যানেট চান্স গর্ভপাতের অধিকার সংস্থা শুরু করেন। ম্যালেসন ছিলেন এর প্রভাবশালী সমর্থকদের মধ্যে অন্যতম।
গর্ভপাত আইন সংস্কারের প্রচারণাকে সমর্থন ক'রে জোয়ান বিতর্কের জন্ম দিয়েছিলেন। ১৯৩৮ সালে তিনি ব্রিটিশ গর্ভপাত আইনের সবচেয়ে প্রভাবশালী মামলাগুলির মধ্যে একটির সূচনা করেছিলেন যখন তিনি ধর্ষণের শিকার এক চোদ্দ বছর বয়সী মেয়েকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ অ্যালেক বোর্নের কাছে রেফার করেছিলেন।[৪] অ্যালেক একটি গর্ভপাত করেছিলেন, যা তখন অবৈধ ছিল, এবং এর জন্য তাঁকে বিচারের মুখোমুখি করা হয়েছিল। মামলাটি ছিল কিং বনাম অ্যালেক বোর্ন মামলা।[৪] জোয়ান বিচারে সাক্ষ্য দেন এবং বোর্ন মুক্তি পান। এটি একটি নজির স্থাপন করে যে এই পরিস্থিতিতে গর্ভপাতের জন্য ডাক্তারদের বিরুদ্ধে মামলা করা যাবে না। ম্যালেসন ইউজেনিক্সের সমর্থক এবং ইউজেনিক্স সোসাইটির সদস্যও ছিলেন। ১৯৫০ সালে তিনি ইউনিভার্সিটি কলেজ হাসপাতালের গর্ভনিরোধক ক্লিনিকের প্রধান নিযুক্ত হন।[৫]
মৃত্যু
[সম্পাদনা]১৯৫৬ সালে ফিজির সুভায় সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে তিনি মারা যান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Martin, D. E. (২০০৪)। "Malleson [née Billson], Joan Graeme (1899–1956), physician"। অক্সফোর্ড ডিকশনারি অব ন্যাশনাল বায়োগ্রাফি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। ডিওআই:10.1093/ref:odnb/54690।
{{বিশ্বকোষ উদ্ধৃতি}}: অবৈধ|ref=harv(সাহায্য); উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটারs রয়েছে:|HIDE_PARAMETER15=,|HIDE_PARAMETER13=,|HIDE_PARAMETER21=,|HIDE_PARAMETER30=,|HIDE_PARAMETER14=,|HIDE_PARAMETER17=,|HIDE_PARAMETER32=,|HIDE_PARAMETER16=,|HIDE_PARAMETER33=,|HIDE_PARAMETER31=,|HIDE_PARAMETER9=,|HIDE_PARAMETER3=,|HIDE_PARAMETER1=,|HIDE_PARAMETER4=,|HIDE_PARAMETER18=,|HIDE_PARAMETER20=,|HIDE_PARAMETER5=,|HIDE_PARAMETER19=,|HIDE_PARAMETER10=,|HIDE_PARAMETER38=,|HIDE_PARAMETER29=,|HIDE_PARAMETER11=,|HIDE_PARAMETER6=,|HIDE_PARAMETER26=,|HIDE_PARAMETER8=,|HIDE_PARAMETER23=,|HIDE_PARAMETER27=, এবং|HIDE_PARAMETER12=(সাহায্য) (সাবস্ক্রিপশন বা যুক্তরাজ্যের গণগ্রন্থাগারের সদস্যপদ প্রয়োজন।) - ↑ Group, British Medical Journal Publishing (২৬ মে ১৯৫৬)। "Obituary: JOAN MALLESON, M.B"। Br Med J (ইংরেজি ভাষায়)। ১ (4977): ১২৪২–১২৪২। ডিওআই:10.1136/bmj.1.4977.1242। আইএসএসএন 0007-1447। পিএমআইডি 13316121।
{{সাময়িকী উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ Leathard, Audrey (১৯৮০)। The Fight for Family Planning: The Development of Family Planning Services in Britain 1921-74। Macmillan Publishers Ltd।
- 1 2 de Costa, Caroline M. (১৭ আগস্ট ২০০৯)। "The King versus Aleck Bourne" (পিডিএফ): ২৩০–২৩১। ডিওআই:10.5694/j.1326-5377.2009.tb02762.x। আইএসএসএন 0025-729X। পিএমআইডি 19705987।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ D. E. Martin, ‘Malleson , Joan Graeme (1899–1956)’, Oxford Dictionary of National Biography, Oxford University Press, 2004 accessed 24 Oct 2017