জোয়ান পিটারসন
জোয়ান পিটারসন (মৃত্যু: ১২ এপ্রিল ১৬৫২, টাইবার্ন) ওয়াপিংয়ের যাদুকরী হিসেবে পরিচিত এবং তিনি ছিলেন একজন ইংরেজ মহিলা যাকে যাদুবিদ্যার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।[১]
তিনি লন্ডনের ওয়াপিংয়ে একজন ভেষজবিদ এবং জাদুকরী হিসেবে কাজ করতেন।[২] তিনি একজন সফল ভেষজবিদ ছিলেন এবং ব্যবসায় তাঁর জনপ্রিয়তা ছিল।
তিনি লেডি মেরি পাওয়েলের মৃত্যুর চলমান মামলায় জড়িত ছিলেন। পাওয়েল সন্দেহজনক পরিস্থিতিতে মারা যান এবং তার সম্পত্তি অ্যান লেভিংস্টনকে দিয়ে যান। জোয়ান পিটারসনকে অভিযুক্ত করা হয়েছিল যে তিনি ৮০ বছরের পাওয়েলকে জাদুবিদ্যার মাধ্যমে হত্যা করেছেন।[৩] তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ ছিল যে তিনি বেকার ক্রিস্টোফার উইলসনের গুরুতর মূর্চ্ছার জন্য দায়ী ছিলেন, ক্রিস্টোফার তার কাছে টাকা পেতেন। অ্যান লেভিংস্টন এবং তাঁর তথাকথিত 'জাদুবিদ্যা' কার্যকলাপের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হলে তাকে ক্ষমা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি লেভিংস্টনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকার করেছিলেন।[৪] তাকে যাদুবিদ্যার জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং ১২ এপ্রিল ১৬৫২ তারিখে টাইবার্নে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।[৫]
তিনি লন্ডন শহরে যাদুবিদ্যার জন্য শেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] তবে, তিনি লন্ডনে যাদুবিদ্যার জন্য বিচার করা শেষ ব্যক্তি ছিলেন না। ১৬৮২ সালে জেন কেনট এবং ১৬৮৩ সালে জেন ডডসন সম্ভবত শেষ ব্যক্তি ছিলেন, যদিও তাদের উভয়কেই এই অপরাধে নির্দোষ ঘোষণা করা হয়েছিল।[৬]
তার মামলাটি প্যাম্পলেট দ্য উইচ অফ ওয়াপিং: দ্য লাইফ অ্যান্ড ডেভিলিশ প্রাকটিসেস অফ জোয়ান পিটারসন, ১৬৫২ এ প্রচারিত হয়েছিল।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Napier, Gordon (২০১৭)। Maleficium: Witchcraft and Witch Hunting in the West। Amberley Publishing Limited। আইএসবিএন ৯৭৮১৪৪৫৬৬৫১১৫।
- ↑ Dyson, Matthew; Ibbetson, David (২০১৩)। Law and Legal Process: Substantive Law and Procedure in English Legal History। Cambridge University Press। আইএসবিএন ৯৭৮১১০৭৫১২৯৩১।
- ↑ Brandon, David; Brooke, Alan (২০২২)। London: The Executioner's City। The History Press। আইএসবিএন ৯৭৮১৮০৩৯৯১৬২৭।
- 1 2 Davies, R.T. (২০১২)। Four Centuries of Witch Beliefs (RLE Witchcraft)। Taylor & Francis। পৃ. ১৬৭। আইএসবিএন ৯৭৮১১৩৬৭৩৯৯৮৯।
- ↑ Burford, E.J.; Shulman, Sandra (১৯৯২)। Of Bridles and Burnings: The Punishment of Women। St. Martin's Press। পৃ. ২১৩। আইএসবিএন ৯৭৮০৭০৯০৪৭৮২৭।
- ↑ Gregory J Durston, Crimen Exceptum: The English Witch Prosecution in Context