বিষয়বস্তুতে চলুন

জে হেলেন ডেভিডসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জে হেলেন ডেভিডসন
কাজের মেয়াদ
২০০৯  ২০১৪
পূর্বসূরীএ. ভি. বেলারমিন
উত্তরসূরীপন রাধাকৃষ্ণণ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1971-07-18) ১৮ জুলাই ১৯৭১ (বয়স ৫৫)
রাজনৈতিক দলদ্রাবিড় মুন্নেত্র কড়গম
দাম্পত্য সঙ্গীডেভিডসন
বাসস্থাননাগেরকয়েল
প্রাক্তন শিক্ষার্থীহোলি ক্রস কলেজ, নাগারকয়েল
পেশারাজনীতিবিদ

জে. হেলেন ডেভিডসন হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ২০০৯ সালের নির্বাচনে তামিলনাড়ুর ১৫টি লোকসভা আসনের মধ্যে কন্যাকুমারী আসন থেকে দ্রাবিড় মুন্নেত্র কড়গম দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[] হেলেন ডেভিডসন ছিলেন একজন শিক্ষিকা যাঁর বিজ্ঞানে স্নাতক ডিগ্রি ছিল এবং তিনি খ্রিস্টান নাদার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন।[] তিনি কন্যাকুমারী লোকসভা আসনের প্রতিনিধিত্বকারী প্রথম মহিলা সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯৩ সালে ডেভিডসনকে বিয়ে করেন। হেলেন দ্রাবিড় মুন্নেত্র কড়গমের সদস্য ছিলেন এবং সেই পরিবারের হাত ধরেই কন্যাকুমারী জেলায় ডিএমকে-এর প্রসার ঘটেছিল।

শিক্ষা

[সম্পাদনা]

হেলেন ডেভিডসন নাগেরকয়েলের লিটল ফ্লাওয়ার গার্লস হায়ার সেকেণ্ডারি স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি নাগেরকয়েলের হোলি ক্রস কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। স্নাতক ডিগ্রি অর্জনের পর, তিনি অগস্থিশ্বরমের বিবেকানন্দ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং আন্নামালাই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

২০০৯ সালের লোকসভা নির্বাচনে দ্রাবিড় মুন্নেত্র কড়গম দলের প্রতিনিধিত্ব করে হেলেন ডেভিডসন কন্যাকুমারী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ৩,২০,১৬১ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির পি রাধাকৃষ্ণনকে ৬৫,৬৮৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। মোট প্রদত্ত বৈধ ভোটের মধ্যে হেলেন পেয়েছিলেন ৪১.৮% ভোট এবং রাধাকৃষ্ণন পেয়েছিলেন ৩৩.২% ভোট।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Indian Government profile
  2. "கன்னியாகுமரிக்கு பெண் வேட்பாளரை நிறுத்திய திமுக"Oneindia। ৭ এপ্রিল ২০০৯।
  3. https://www.facebook.com/helen.davidson.376258/about?section=education&lst=100000640936698%3A100009516804876%3A1559033149 টেমপ্লেট:User-generated source
  4. "IndiaVotes PC Summary: Kanniyakumari 2009"IndiaVotes। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬