বিষয়বস্তুতে চলুন

জে চিনচু রানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জে চিনচু রানি
কেরালা সরকারে পশুপালন, দুগ্ধ উন্নয়ন, দুগ্ধ সমবায়, চিড়িয়াখানা, কেরালা ভেটেরিনারি ও পশু বিজ্ঞান বিশ্ববিদ্যালয় মন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০ মে ২০২১ (2021-05-20)
মুখ্যমন্ত্রীপিনারাই বিজয়ন
পূর্বসূরীকে রাজু
কেরালা বিধানসভার সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৪ মে ২০২১ (2021-05-24)
পূর্বসূরীমুল্লাকার রত্নাকরণ
নির্বাচনী এলাকাচাদয়মঙ্গলম
ব্যক্তিগত বিবরণ
জন্মকোল্লাম, কেরালা, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি

জে চিনচু রানি হলেন কেরালার কোল্লামের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি বর্তমানে কেরালা সরকারের পশুপালন, দুগ্ধ উন্নয়ন, দুগ্ধ সমবায়, চিড়িয়াখানা, কেরালা ভেটেরিনারি ও পশু বিজ্ঞান বিশ্ববিদ্যালয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন;[] ২০২১ সালের মে মাসে ১৫তম কেরালা বিধানসভার চাদয়ামঙ্গলম আসন থেকে তিনি বিজয়ী হন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তাঁর বাবা হলেন মুণ্ডক্কাল ভরনিক্কাভু থেক্কেভিলাইল ভেলিয়াইল ভাদাক্কাথিল এন. শ্রীধরন এবং মা হলেন জগদাম্মা।[] তাঁর বাবা ছিলেন একজন প্রাথমিক কমিউনিস্ট কর্মী এবং কাজু শ্রমিক ইউনিয়নের সদস্য।[] তাঁর স্বামী ডি সুকেশান হলেন সিপিআই আঞ্চালুমুদু মণ্ডলম সম্পাদক এবং গ্রন্থাগার পরিষদের জেলা সম্পাদক।[] তাঁদের দুই সন্তান, নন্দু সুকেশান ও নন্দনা রানি।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

তিনি সিপিআই জাতীয় কাউন্সিলের সদস্য এবং সিপিআই রাজ্য কার্যনির্বাহীর সদস্য।[] এছাড়াও, তিনি কেরালা মহিলা সঙ্গম রাজ্য সভাপতি, পোল্ট্রি কর্পোরেশনের চেয়ারপারসন এবং অচ্যুত মেনন সমবায় হাসপাতালের সভাপতির পদেও অধিষ্ঠিত।[]

২০২১ সালের কেরালা বিধানসভায় চাদয়ামঙ্গলম নির্বাচনী এলাকা থেকে ভারতীয় কমিউনিস্ট পার্টির (সিপিআই) প্রতিনিধিত্ব ক'রে তিনি ৬৭,২৫২ ভোট পেয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের এম এম. নাসিরকে ১৩,৬৭৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন। মোট প্রদত্ত বৈধ ভোটের মধ্যে তিনি পেয়েছিলেন ৪৫.৯% ভোট, নাসির পেয়েছিলেন ৩৬.৬% ভোট।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Archived copy"। ২১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০২১{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)
  2. "Election Commission of India"results.eci.gov.in। সংগ্রহের তারিখ ২ মে ২০২১
  3. 1 2 3 4 5 6 ലേഖകൻ, മാധ്യമം (১৯ মে ২০২১)। "ജെ. ചിഞ്ചുറാണി; സി.പി.ഐയുടെ ആദ്യ വനിതാ മന്ത്രി"www.madhyamam.com (মালয়ালম ভাষায়)।
  4. "IndiaVotes AC Summary: Chadayamangalam 2021"IndiaVotes। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৬