বিষয়বস্তুতে চলুন

জেসন মুর (উইকিপিডিয়া সম্পাদক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেসন মুর
২০১৬ সালে মুর
জন্ম১৯৮৪/১৯৮৫ (৪০–৪১ বছর)
জাতীয়তামার্কিন
পরিচিতির কারণউইকিপিডিয়ায় লেখা ও সম্পাদনা

জেসন মুর (জন্ম ১৯৮৪ বা ১৯৮৫) হলেন একজন মার্কিন উইকিপিডিয়া সম্পাদক যিনি ইংরেজি উইকিপিডিয়ার সর্বাধিক সক্রিয় অবদানকারীদের মধ্যে অন্যতম। ২০০৭ সাল থেকে "অ্যানাদার বিলিভার" ব্যবহারকারী নামে সম্পাদনা করে আসছেন তিনি। তিনি বর্তমান ঘটনাবলি যেমন কোভিড-১৯ মহামারী, জর্জ ফ্লয়েড বিক্ষোভ, এবং পোর্টল্যান্ডের সংস্কৃতি সম্পর্কিত নিবন্ধে বিশেষ অবদান রেখেছেন। উইকিপিডিয়ায় মুর এই বিষয়গুলিতে যৌথ কাজের জন্য সম্পাদক সম্প্রদায় গঠন করেছেন। উইকিমিডিয়া আন্দোলনে একজন সংগঠক হিসেবে তিনি নতুন সম্পাদকদের প্রশিক্ষণের জন্য মিট-আপ এবং এডিট-আ-থন আয়োজন করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]