বিষয়বস্তুতে চলুন

জেমস হুইটব্রেড লি গ্লাইশার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেমস হুইটব্রেড লি গ্লাইশার
জন্ম(১৮৪৮-১১-০৫)৫ নভেম্বর ১৮৪৮
লুইসহাম, ইংল্যান্ড
মৃত্যু৭ ডিসেম্বর ১৯২৮(1928-12-07) (বয়স ৮০)
মাতৃশিক্ষায়তনট্রিনিটি কলেজ, কেমব্রিজ
পরিচিতির কারণগ্লাইশারের উপপাদ্য
গ্লাইশার-কিনকেলিন ধ্রুবক
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত, জ্যোতির্বিজ্ঞান

জেমস হুইটব্রেড লি গ্লাইশার (৫ নভেম্বর ১৮৪৮, লুইসহামে - ৭ ডিসেম্বর ১৯২৮, কেমব্রিজে) ছিলেন একজন বিশিষ্ট ইংরেজ গণিতবিদ এবং জ্যোতির্বিদ। তিনি পূর্ণসংখ্যা বিভাজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি গ্লাইশারের উপপাদ্য এবং গণিত ও পদার্থবিদ্যা উভয় ক্ষেত্রেই বহুল ব্যবহৃত গ্লাইশার-কিনকেলিন ধ্রুবক এর জন্য পরিচিত।[১]

তিনি ইংরেজি সিরামিক এবং ভ্যালেন্টাইনের একজন উৎসাহী সংগ্রাহক ছিলেন, যার বেশিরভাগই তিনি কেমব্রিজের ফিটজউইলিয়াম জাদুঘরে দান করেছিলেন।[২][৩]

জীবনী

[সম্পাদনা]

তিনি ১৮৪৮ সালের ৫ নভেম্বর কেন্টের লুইসহামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ জেমস গ্লাইশার এবং তাঁর স্ত্রী সিসিলিয়া লুইসা বেলভিলের পুত্র। তার মা একজন বিখ্যাত আলোকচিত্রশিল্পী ছিলেন।[৪]

তিনি ১৮৫৮ সাল থেকে সেন্ট পলস স্কুল হতে পাশ করেন। ১৮৬১ সালে তিনি তার বাবার সাথে স্ট্র্যাটোস্ফিয়ার অধ্যয়নের জন্য দুটি গরম-বাতাসের বেলুনে আরোহণ করেছিলেন। সেসময় তিনি স্কুলে খ্যাতি অর্জন করেন।[৪]

তিনি ক্যাম্পডেন এক্সিবিশন স্কলারশিপ জিতেছিলেন। ফলে তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনা করার সুযোগ পান। এখানে তিনি ১৮৭১ সালে দ্বিতীয় র‍্যাংলার ছিলেন[৫] এবং কলেজের সভ্য নির্বাচিত হন। তিনি মূলত সংখ্যা তত্ত্বের উপর কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন। তিনি গণিতের অন্যান্য ক্ষেত্রেও অবদান রেখেছেন।

১৮৭৫ সালে গ্লাইশার এফআরএস নির্বাচিত হন।[৬] তিনি ম্যাসেঞ্জার অব ম্যাথমেটিক্সের প্রধান সম্পাদক ছিলেন। তিনি দার্শনিক লুডভিগ ভিটগেনস্টাইনের (কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একজন অ-শিক্ষাগত ভূমিকায় শিক্ষক ছিলেন) 'শিক্ষক'ও ছিলেন। তিনি ১৮৮৬-১৮৮৮ এবং ১৯০১-১৯০৩ সাল পর্যন্ত রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি ছিলেন।[২][৭]

১৮৮১ সালে জর্জ বিডেল এয়ারি রাজজ্যোতির্বিদ পদ থেকে অবসর গ্রহণ করেন। এরপর গ্লাইশারকে এই পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।[৪]

তিনি ট্রিনিটি কলেজের কয়েকটি কক্ষে থাকতেন। ১৯২৮ সালের ৭ ডিসেম্বর তিনি সেখানেই মারা যান।[৮]

তিনি একজন আগ্রহী সাইকেল চালক ছিলেন। তিনি ১৮৮২ থেকে ১৮৮৫ সাল পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি ছিলেন। তিনি ইংরেজি ডেলফ্টওয়্যার এবং অন্যান্য জনপ্রিয় ইংরেজি মৃৎশিল্পের একজন আগ্রহী সংগ্রাহক ছিলেন। এগুলোর বেশিরভাগই তখন অন্যান্য সংগ্রাহকদের নজরে পড়েনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে তার ব্যক্তিগত সংগ্রহ রাখার জন্য ফিটজউইলিয়াম জাদুঘরের একটি কক্ষ অনুমতি প্রদান করেছিল।[৪] তিনি প্রায় ১,৬০০ ভ্যালেন্টাইন সংগ্রহ করেছিলেন। এগুলো পরবর্তীতে তিনি জাদুঘরে দান করেছিলেন।

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

প্রকাশনা

[সম্পাদনা]

গ্লাইশার জ্যোতির্বিদ্যা, বিশেষ ফাংশন এবং সংখ্যাতত্ত্বসহ বিভিন্ন বিষয়ে ৪০০ টিরও বেশি নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি ম্যাসেঞ্জার অব ম্যাথমেটিক্স এবং কোয়ার্টারলি জার্নাল অব ম্যাথমেটিক্স -এর সম্পাদক এবং অবদানকারী ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Garfinkle, Robert A. (২০১৪)। "Glaisher, James Whitbread Lee"। Biographical Encyclopedia of Astronomers। Springer Publishing। পৃ. ৮১৮–৮১৯। ডিওআই:10.1007/978-1-4419-9917-7_523। আইএসবিএন ৯৭৮-১-৪৪১৯-৯৯১৭-৭।
  2. 1 2 Turner, Herbert Hall (১৯২৯)। "James Whitbread Lee Glaisher"। Monthly Notices of the Royal Astronomical Society (4): ৩০০–৩০৮। ডিওআই:10.1093/mnras/89.4.300।
  3. ↑ Hunt, John L. (১৯৯৬)। "J. W. L. Glaisher, FRS, ScD (1848–1928)"। Quarterly Journal of the Royal Astronomical Society (4): ৭৪৩–৭৫৭। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৬।
  4. 1 2 3 4 "Glaisher biography"।
  5. ↑ "James Whitbread Lee Glaisher (GLSR866JW)"। A Cambridge Alumni Database। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
  6. ↑ "Who's Who"। Google।
  7. ↑ "Obituary Notices: Fellows:- Glaisher, James Whitbread Lee"। Monthly Notices of the Royal Astronomical Society: ৩০০। ফেব্রুয়ারি ১৯২৯। ডিওআই:10.1093/mnras/89.4.300।
  8. ↑ Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002 (পিডিএফ)। The Royal Society of Edinburgh। জুলাই ২০০৬। আইএসবিএন ০-৯০২-১৯৮-৮৪-X। ২৪ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • ও'কনর, জন জে.; রবার্টসন, এডমুন্ড এফ., "জেমস হুইটব্রেড লি গ্লাইশার", ম্যাকটিউটর হিস্টোরি অব ম্যাথমেটিকস আর্কাইভ, সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়।