জেমস হিল্টন (ঔপন্যাসিক)
জেমস হিল্টন | |
|---|---|
| জন্ম | ৯ সেপ্টেম্বর ১৯০০ লেই, ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড, যুক্তরাজ্য |
| মৃত্যু | ২০ ডিসেম্বর ১৯৫৪ (বয়স ৫৪) লং বিচ,ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
| পেশা | উপন্যাসিক |
| শিক্ষাপ্রতিষ্ঠান | ক্রাইস্ট্স কলেজ, কেমব্রিজ |
| ধরন | কাল্পনিক, দুঃসাহসিক অভিযান, মূলধারার কল্পকাহিনী |
| দাম্পত্যসঙ্গী | এলিস ব্রাউন (বি. ১৯৩৫; বিচ্ছেদ. ১৯৩৭) গ্যালিনা কপারনাক (বি. ১৯৩৭; বিচ্ছেদ. ১৯৪৫) |
জেমস হিল্টন (ইংরেজি: James Hilton) (৯ সেপ্টেম্বর, ১৯০০ – ২০ ডিসেম্বর, ১৯৫৪) ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার। তিনি তার দারুণ বিক্রীত কল্পলৌকিক উপন্যাস লস্ট হরাইজন,[১] গুডবাই, মিস্টার চিপস ও র্যান্ডম হার্ভেস্ট-এর জন্য বিখ্যাত ছিলেন।
তিনি হলিউডে চিত্রনাট্যও লিখতেন।[২] তার উল্লেখযোগ্য চিত্রনাট্য হল কামিই (১৯৩৬), ফরেন করেসপন্ডেন্ট (১৯৪০) ও মিসেস মিনিভার (১৯৪২), শেষোক্ত চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।
উপন্যাসসমূহ
[সম্পাদনা]হিল্টনের প্রথম উপন্যাস ক্যাথেরিন হারসেলফ ১৯২০ সালে প্রকাশিত হয়, যখন তার বয়স ছিল ২০ বছর। তার বেশ কয়েকটি বই ছিল আন্তর্জাতিক দারুণ বিক্রীত (bestseller) এবং সফল চলচ্চিত্রের সাথে খাপ খেয়েছে। চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লস্ট হরাইজন (১৯৩৩), যেটি হথর্নডেন পুস্কার লাভ করে, গুডবাই, মিস্টার চিপ্স (১৯৩৪) এবং র্যানডম হারভেস্ট (১৯৪১)।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ কবীর চৌধুরী, সাহিত্যকোষ, মাওলা ব্রাদার্স, ঢাকা, অষ্টম মুদ্রণ, ফেব্রুয়ারি, ২০১২, পৃষ্ঠা-১২৮।
- ↑ D. Daiches ed., The Penguin Companion to Literature 1 (1971) p. 254
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে জেমস হিল্টন (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে 2131 জেমস হিল্টন (ইংরেজি)
- ১৯০০-এ জন্ম
- ১৯৫৪-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর ইংরেজ ঔপন্যাসিক
- ২০শ শতাব্দীর ইংরেজ চিত্রনাট্যকার
- ইংরেজ পুরুষ ঔপন্যাসিক
- ইংরেজ পুরুষ চিত্রনাট্যকার
- ইংরেজ লেখক
- ক্রাইস্ট কলেজ, কেমব্রিজের প্রাক্তন শিক্ষার্থী
- ক্যালিফোর্নিয়ায় ক্যান্সারে মৃত্যু
- যকৃতের ক্যান্সারে মৃত্যু
- শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর ইংরেজ পুরুষ লেখক