জেনি চ্যান
জিনি চ্যান | |
|---|---|
陳瀅 | |
হংকংয়ে Horseplay চলচ্চিত্রের প্রিমিয়ারে জিনি চ্যান | |
| জন্ম | জিনি ঝেং (鄭鈺瀅) ২২ অক্টোবর ১৯৮৯ টরন্টো, অন্টারিও, কানাডা |
| জাতীয়তা | কানাডীয় |
| শিক্ষা | ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় (ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) |
| পেশা | অভিনেত্রী, মডেল |
| কর্মজীবন | ২০১০–বর্তমান |
| প্রতিনিধি | শ' ব্রাদার্স, টিভিবি |
জেনি চ্যান (চীনা: 陳瀅; ফিনিন: Chén Yíng ; জন্ম: ২২ অক্টোবর, ১৯৮৯)[১] হলেন একজন কানাডীয় বংশোদ্ভূত হংকংয়ীয় অভিনেত্রী ও মডেল। তিনি বর্তমানে শ ব্রাদার্সের সাথে চুক্তিবদ্ধ এবং টিভিবির সাথেও তার একটি শিল্পী চুক্তি রয়েছে।
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]জেনি চ্যান ১৯৮৯ সালের ২২ অক্টোবর অন্টারিওর টরন্টোতে জন্মগ্রহণ করেন, তার আসল নাম ঝেং ইউক-ইং (鄭鈺瀅)। চ্যান অল্প বয়সে ভ্যাঙ্কুভারে চলে আসেন, যেখানে তিনি বেড়ে ওঠেন। তাকে এবং তার বড় বোনকে তার দাদীর কাছে বড় করা হয়েছিল। তার বাবা যখন খুব ছোট ছিলেন তখন মারা যান এবং তার মা আবার বিয়ে করেন। তিনি তার সৎ বাবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং পরে তার পদবি পরিবর্তন করে হয়ে যান ''চ্যান ইং'' (陳瀅)।[২] তার একটি ছোট সৎ ভাইও আছে। তিনি ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন, এক বছর ধরে হংকংয়ের সিটি ইউনিভার্সিটিতে এক্সচেঞ্জ ছাত্রী ছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ 陳芷穎 (২২ অক্টোবর ২০২২)। "JW提早為陳瀅慶祝33歲生日 壽星女着紅色吊帶低胸裙勁搶鏡"। 香港01 (Chinese (Hong Kong) ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২৫।
- ↑ 壹週刊 NEXT (৩ অক্টোবর ২০১৫)। 豪語錄】生父早逝 陳瀅不是親生女 – YouTube এর মাধ্যমে।