জেনিফার মরিসন
অবয়ব
জেনিফার মরিসন | |
|---|---|
২০১৪ সালে সান ডিয়েগো কমিক-কনে মরিসন | |
| জন্ম | জেনিফার মেরি মরিসন ১২ এপ্রিল ১৯৭৯ শিকাগো, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র |
| মাতৃশিক্ষায়তন | লয়োলা ইউনিভার্সিটি শিকাগো |
| পেশা |
|
| কর্মজীবন | ১৯৯৪–বর্তমান |
| সঙ্গী | জেরার্ডো সেলাস্কো (২০১৯–বর্তমান)[১] |
| সন্তান | ১ |
জেনিফার মেরি মরিসন[২] (জন্ম: ১২ এপ্রিল ১৯৭৯)[৩] একজন মার্কিন অভিনেত্রী ও পরিচালক। তিনি মেডিকেল-ড্রামা সিরিজ হাউজ (২০০৪–২০১২)-এ ড. অ্যালিসন ক্যামেরন এবং এবিসির অ্যাডভেঞ্চার-ফ্যান্টাসি সিরিজ ওয়ান্স আপন আ টাইম (২০১১–২০১৮)-এ এমা সোয়ান চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এছাড়াও তিনি কমেডি সিরিজ হাউ আই মেট ইয়োর মাদার-এ টেড মোসবির প্রেমিকা জোই পিয়ারসন, ২০০৯ সালের বিজ্ঞান-কল্পকাহিনী চলচ্চিত্র স্টার ট্রেক-এ জেমস টি. কার্কের মা উইনোনা কার্ক এবং ২০১১ সালের স্পোর্টস ড্রামা চলচ্চিত্র ওয়ারিয়র-এ টেস কনলন চরিত্রে অভিনয় করেছেন। সান ডগস (২০১৭)-এর মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় আত্মপ্রকাশ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Vasquez, Lane (১৪ এপ্রিল ২০২১)। "What Has Jennifer Morrison Been Up To Since 'Once Upon A Time'?"। TheThings। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Jennifer Morrison Biography, Celebrity Facts and Awards"। TV Guide। ৪ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩।
- ↑ "UPI Almanac for Wednesday, April 12, 2023"। United Press International। ১২ এপ্রিল ২০২৩। ১২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩।
actor Jennifer Morrison in 1979 (age 44)
বিষয়শ্রেণীসমূহ:
- জীবিত ব্যক্তি
- ১৯৭৯-এ জন্ম
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ইলিনয়ের নারী মডেল
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- মার্কিন শিশু অভিনেত্রী
- মার্কিন শিশু মডেল
- লয়োলা ইউনিভার্সিটি শিকাগোর প্রাক্তন শিক্ষার্থী
- শিকাগোর অভিনেত্রী