বিষয়বস্তুতে চলুন

জেড ল্যালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেড ল্যালি
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাব্রিটিশ
জন্ম (1987-03-30) ৩০ মার্চ ১৯৮৭ (বয়স ৩৮)
টুটিং, ইংল্যান্ড
উচ্চতা১.৮২ মি[]
ওজন৮৩ কেজি
ওয়েবসাইটjadelally.com
ক্রীড়া
দেশইংল্যান্ড
ক্রীড়ানারীদের অ্যাথলেটিকস
বিভাগচাকতি নিক্ষেপ
ক্লাবশ্যাফ্টসবেরি বারনেট হ্যারিয়ার্স
পদকের তথ্য
 ইংল্যান্ড-এর প্রতিনিধিত্বকারী
কমনওয়েলথ গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান২০২২ বার্মিংহামচাকতি নিক্ষেপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান২০১৪ গ্লাসগোচাকতি নিক্ষেপ
৩ অক্টোবর ২০১৪ তারিখে হালনাগাদকৃত

জেড লুইস ল্যালি (জন্ম: ৩০ মার্চ ১৯৮৭) একজন ব্রিটিশ ট্র্যাক অ্যান্ড ফিল্ড মল্লক্রীড়াবিদ। তিনি ২০১৪ কমনওয়েলথ গেমসে নারীদের চাকতি নিক্ষেপে ইংল্যান্ডের হয়ে ব্রোঞ্জ পদক, ২০২২ কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জিতেছিলেন [] এবং ২০১৬ রিও অলিম্পিকে গ্রেট ব্রিটেনের প্রতিনিধিত্ব করেছিলেন। তার ব্যক্তিগত সেরা রেকর্ড হল ২৭ ফেব্রুয়ারী ২০১৬ তারিখে নিউ সাউথ ওয়েলস ওপেন চ্যাম্পিয়নশিপে ৬৫.১০ মিটার।

জেড একজন ইনডোর রোয়িং প্রতিযোগী এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত। তিনি ২০২২ সালের ডব্লিউআরআইসিএইচ-এ ৫০০ মিটার ওপেন স্প্রিন্ট ইভেন্টে ১:২৮.৭ সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। বর্তমানে তিনি ১০০ মিটার, ১ মিনিট এবং ৫০০ মিটারে ব্রিটিশ রেকর্ড ধারণ করেছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ল্যালি তার প্রথম সন্তানের প্রত্যাশা করছিলেন, যা ২০১৯ সালের আগস্টে আসার কথা। ২০১৯ সালের এপ্রিলে তিনি একজন ক্রীড়াবিদ হিসেবে তার গর্ভাবস্থার কথা বলেছিলেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "২০১৮ কমনওয়েলথ গেমস প্রোফাইল"। ২৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৮
  2. "Glasgow 2014 profile"। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৪
  3. "'I was devastated when I found out I was pregnant - am I the only one feeling this way?'"BBC Sport। ৩ এপ্রিল ২০১৯।

বাহ্যিক লিঙ্কগুলি

[সম্পাদনা]
  • Jade Lally at Power of 10