বিষয়বস্তুতে চলুন

জেইন ড্যামেন ম্যাকঅলিফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Jane Dammen McAuliffe
ম্যাকঅলিফ, ২০১৭ সালে
ব্রিন মার কলেজ-এর ৮ম সভাপতি
কাজের মেয়াদ
২০০৮  ২০১৩
পূর্বসূরীন্যান্সি জে. ভিকার্স
উত্তরসূরীকিম ক্যাসিডি
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৪ (বয়স ৮০৮১)
নাগরিকত্বআমেরিকান
শিক্ষাট্রিনিটি কলেজ, ওয়াশিংটন (বি.এ.)
টরন্টো বিশ্ববিদ্যালয় (এম.এ., পিএইচডি)

জেইন ড্যামেন ম্যাকঅলিফ (জন্ম ১৯৪৪) একজন মার্কিন শিক্ষাবিদ,[] ইসলাম অধ্যয়নের পণ্ডিত[] এবং লাইব্রেরি অব কংগ্রেস-এর জাতীয় ও আন্তর্জাতিক সংযোগ বিভাগের প্রথম পরিচালক।

তিনি ব্রিন মার কলেজ-এর সাবেক সভাপতি (এমেরিটাস) এবং জর্জটাউন ইউনিভার্সিটির জর্জটাউন কলেজের সাবেক ডিন। কুরআন ও তার ব্যাখ্যা-বিশ্লেষণ বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে ম্যাকঅলিফ ছয় খণ্ডের এনসাইক্লোপিডিয়া অব দ্য কুরআন সম্পাদনা করেছেন এবং এই গ্রন্থের অনলাইন সংস্করণের সম্পাদকীয় দলের নেতৃত্ব অব্যাহত রেখেছেন।

কর্মজীবন

[সম্পাদনা]

২০১৫ সালে, তাঁকে লাইব্রেরি অব কংগ্রেস-এর জাতীয় ও আন্তর্জাতিক সংযোগ বিভাগের প্রথম পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা একটি নতুনভাবে প্রতিষ্ঠিত বিভাগ ছিল।[] এর আগে, তিনি লাইব্রেরি অব কংগ্রেস-এর গবেষণা-আবাসন কেন্দ্র John W. Kluge Center-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[]

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যাকঅলিফ ব্রিন মার কলেজ-এর সভাপতি ছিলেন,[][] এবং ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি জর্জটাউন ইউনিভার্সিটির জর্জটাউন কলেজের ডিন হিসেবে কর্মরত ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

জর্জটাউনে তিনি ইতিহাস বিভাগ এবং আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের একজন স্থায়ী অধ্যাপক ছিলেন। এর আগে, তিনি এমোরি বিশ্ববিদ্যালয়তে অধ্যাপক ও সহযোগী ডিন এবং টরন্টো বিশ্ববিদ্যালয়তে ধর্মতত্ত্ব অধ্যয়ন বিভাগের চেয়ার এবং নিকট ও মধ্যপ্রাচ্য সভ্যতা বিভাগে ইসলামিক স্টাডিজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ট্রিনিটি কলেজ, ওয়াশিংটন থেকে দর্শন ও ধ্রুপদি বিষয়ে স্নাতক ডিগ্রি (বি.এ.) অর্জন করেন এবং টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতত্ত্বে এম.এ. এবং ইসলামিক স্টাডিজে পিএইচডি সম্পন্ন করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

অবদান

[সম্পাদনা]

ম্যাকঅলিফ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মুসলিম-খ্রিষ্টান আন্তঃধর্মীয় সংলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।[]

সম্মাননা ও পুরস্কার

[সম্পাদনা]

ম্যাকঅলিফ গুগেনহাইম ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন এবং ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য হিউম্যানিটিজ থেকে ফেলোশিপ লাভ করেছেন। তিনি আমেরিকান ফিলসফিক্যাল সোসাইটি,[] কাউন্সিল অন ফরেন রিলেশনস, এবং আমেরিকান অ্যাকাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর নির্বাচিত সদস্য। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একাধিক সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে ট্রিনিটি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়,[] টরন্টো বিশ্ববিদ্যালয়,[১০] এবং নটর ডেম বিশ্ববিদ্যালয়[১১]

University of the People-এ তিনি প্রেসিডেন্টস কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Brown, Heidi। ""Jane Dammen McAuliffe, Bryn Mawr College", Forbes.com"। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১১
  2. ""Islamic studies scholar, Jane Dammen McAuliffe, to speak", Union College"। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫
  3. Osterberg, Gayle। "Librarian of Congress Makes Senior Staff Appointments, The Library of Congress"Library of Congress। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫
  4. Steinhauer, Jason। "Moving Down the Hall"। The John W. Kluge Center blog। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫
  5. ""Bryn Mawr Names Dean of Georgetown University's College of Arts and Sciences President-Elect", Bryn Mawr College online, 7 February 2008"। ১৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৫
  6. "Bryn Mawr Board of Trustees Announces President Jane McAuliffe Will Step Down After Term Concludes in June 2013"। Bryn Mawr College। ৩০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৩
  7. "US and Canadian Scholars of Islam Issue Statement Condemning Attacks Statement from the Steering Committee and Members"। ২৪ নভেম্বর ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯
  8. "APS Member History"search.amphilsoc.org। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১
  9. "Dr. Jane Dammen McAuliffe '66, Director of National and International Outreach at Library of Congress, to Speak and Be Honored at Trinity's Commencement | Media Relations - Trinity Washington University"www.trinitydc.edu (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  10. "Jane McAuliffe - Honorary Degree Ceremony - Office of the President"www.president.utoronto.ca (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  11. Dame, Marketing Communications: Web // University of Notre। "Notre Dame to award 7 honorary degrees at Commencement"Notre Dame News (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭
  12. "Jane McAuliffe"। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৯