জুলিয়াস সিজার (নাটক)
| Julius Caesar জুলিয়াস সিজার | |
|---|---|
Ghost of Caesar appears to Brutus | |
| রচয়িতা | উইলিয়াম শেকসপিয়র |
| চরিত্র | জুলিয়াস সিজার Mark Antony Octavian Cassius Brutus |
| উদ্বোধনের তারিখ | ২১ সেপ্টেম্বর, ১৫৯৯ |
| উদ্বোধনের স্থান | গ্লোভ থিয়েটার, লন্ডন, ইংল্যান্ড |
| মূল ভাষা | ইংরেজি |
| বিষয় | Conspiracy Assassination Patriotism Dictatorship Republicanism |
| বর্গ | ট্র্যাজেডি |
| প্রেক্ষাপট | রোম, ৪৪ খ্রিষ্টপূর্ব |
দ্য ট্র্যাজেডি অফ জুলিয়াস সিজার (প্রথম ফোলিওতে শিরোনাম: দ্য ট্র্যাজেডি অফ ইভলিউস সিজার), যা প্রায়শই সংক্ষেপে জুলিয়াস সিজার নামেই পরিচিত, হলো উইলিয়াম শেক্সপিয়র রচিত একটি ইতিহাসভিত্তিক নাটক এবং ট্র্যাজেডি। এটি খ্রিষ্টপূর্ব ৪৪ সালে জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড নিয়ে রচিত। শেক্সপিয়ার এই নাটকটি লিখেছিলেন প্লুটার্কের লাইফ অব ব্রুটাস এবং লাইফ অব সিজার বইয়ের কাহিনি অবলম্বনে। ধারণা করা হয় এটি ১৫৯৯ সালে প্রথম মঞ্চস্থ হয়েছিল।[১] এটি প্রথম প্রকাশিত হয় ১৬২৩ সালে ফার্স্ট ফোলিও নামক শেক্সপিয়ারের নাট্যসংকলনে।
নাটকটিতে, ব্রুটাস একজন স্বৈরশাসক হিসেবে জুলিয়াস সিজারের উত্থান ঠেকাতে ক্যাসিয়াস-এর নেতৃত্বে গড়ে ওঠা একটি ষড়যন্ত্রে যোগ দেয় এবং জুলিয়াস সিজারকে হত্যা করে। সিজারের ডান হাত অ্যান্টনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণের মধ্যে শত্রুতা উসকে দেয়, যার ফলস্বরূপ রোম এক ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে।

মঞ্চায়ন
[সম্পাদনা]শেক্সপিয়ারের প্রথম দিকের নাটকগুলোর একটি যা গ্লোব থিয়েটারে মঞ্চস্থ হয়।[২] এই থিয়েটারটি সদ্য নির্মিত হয়েছিল। ১৫৯৯ সালের ২১ সেপ্টেম্বর এক সুইস পর্যটক লন্ডনের এক থিয়েটারে জুলিয়াস সিজার সম্পর্কে একটি ট্র্যাজেডি নাটক দেখেন। ধারণা করা হয়, সেটি ছিল শেক্সপিয়ারের এই নাটক।
চলচ্চিত্রে রূপান্তর
[সম্পাদনা]এই নাটকটি তিনবার চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। প্রথমবার, ১৯৫০ সালের এক চলচ্চিত্রে চার্লটন হেস্টন মার্ক অ্যান্টনির ভূমিকায় অভিনয় করেন। দ্বিতীয়, ১৯৫৩ সালের চলচ্চিত্রে জেমস ম্যাসন ব্রুটাস এবং মার্লন ব্র্যান্ডো অ্যান্টনি চরিত্রে অভিনয় করেন। শেষবার, ১৯৭০ সালের চলচ্চিত্রে জেসন রোবার্ডস ব্রুটাস, চার্লটন হেস্টন আবারো অ্যান্টনি এবং জন গিলগুড সিজার চরিত্রে অভিনয় করেন।
উৎস
[সম্পাদনা]নাটকটির মূল উৎস হল থমাস নর্থের প্লুটার্কের লাইভস -এর অনুবাদ। [৩]
লিঙ্কসমূহ
[সম্পাদনা]- Text of Julius Caesar, fully edited by John Cox, as well as original-spelling text, facsimiles of the 1623 Folio text, and other resources, at the Internet Shakespeare Editions
- Julius Caesar Navigator Includes Shakespeare's text with notes, line numbers, and a search function.
- No Fear Shakespeare ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-১১-২৩ তারিখে Includes the play line by line with interpretation.
- All Julius Caesar ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১০-০১-১৫ তারিখে Provides a summary of the play, background on Shakespeare and Julius Caesar, including historical background on Julius Caesar, and a character analysis of Caesar.
- Julius Caesar ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৯-০৫-১১ তারিখে – searchable, indexed e-text
- Julius Caesar – from Project Gutenberg
- Julius Caesar আর্কাইভইজে আর্কাইভকৃত ২০১২-১২-১২ তারিখে – by The Tech
- Julius Caesar – Searchable and scene-indexed version.
- Julius Caesar in modern English ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০০৯ তারিখে
- Lesson plans for Julius Caesar ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১০-০৩-১৭ তারিখে at Web English Teacher
- Quicksilver Radio Theater adaptation of "Julius Caesar", which may be heard online, at PRX.org (Public Radio Exchange).
- Julius Caesar ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১০-০৪-২৪ তারিখে study guide, themes, quotes, analysis, multimedia, & teaching guide
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Shakespeare, William (১৯৯৪)। Julius Caesar। A. R. Humphreys। Oxford: Oxford University Press। আইএসবিএন ০-১৯-২৮১৪৪৫-১। ওসিএলসি 30027160।
- ↑ Evans, G. Blakemore: "The Riverside Shakespeare", page 1100, Houghton Mifflin Company, 1974.
- ↑ Shakespeare, William (১৯৯৯)। Julius Caesar। Oxford University Press। পৃ. ৮। আইএসবিএন ০-১৯-২৮৩৬০৬-৪।