জুলিয়ানো সিমেওনে
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | জুলিয়ানো সিমেওনে বালদিনি[১] | ||
| জন্ম | ১৮ ডিসেম্বর ২০০২ | ||
| জন্ম স্থান | রোম, ইতালি | ||
| উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আতলেতিকো মাদ্রিদ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:৫৫, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
জুলিয়ানো সিমেওনে বালদিনি (স্পেনীয়: Giuliano Simeone; জন্ম: ১৮ ডিসেম্বর ২০০২; জুলিয়ানো সিমেওনে নামে সুপরিচিত) হলেন একজন ইতালীয়–আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব আতলেতিকো মাদ্রিদের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২৪ সালে, সিমেওনে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জুলিয়ানো সিমেওনে বালদিনি ২০০২ সালের ১৮ই ডিসেম্বর তারিখে ইতালির রোমে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]সিমেওনে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০২৪ সালের ৮ই জুন তারিখে তিনি প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] সিমেওনে ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত আর্জেন্টিনা অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/4357454
- ↑ "Argentina" [আর্জেন্টিনা]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ মিলার, কলিন (৩ জুলাই ২০২৪)। "Argentina name men's football squad for Paris Olympics" [প্যারিস অলিম্পিকের জন্য আর্জেন্টিনা পুরুষ ফুটবল দল ঘোষণা করেছে]। nytimes.com (ইংরেজি ভাষায়)। দ্য নিউ ইয়র্ক টাইমস। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে জুলিয়ানো সিমেওনে (ইংরেজি)
- বিডিফুটবলে জুলিয়ানো সিমেওনে (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জুলিয়ানো সিমেওনে (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জুলিয়ানো সিমেওনে (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জুলিয়ানো সিমেওনে (ইংরেজি)
- কিকারে জুলিয়ানো সিমেওনে (জার্মান)
- দিয়ারিও এএসে জুলিয়ানো সিমেওনে (স্প্যানিশ)
- অলিম্পিকস.কমে জুলিয়ানো সিমেওনে (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় জুলিয়ানো সিমেওনে (ইংরেজি)
- ২০০২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- আতলেতিকো মাদ্রিদের ফুটবলার
- আর্জেন্টিনার আন্তর্জাতিক যুব ফুটবলার
- আর্জেন্টিনার অলিম্পিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবলার
- আতলেতিকো মাদ্রিদ বি-এর ফুটবলার
- আর্জেন্টিনীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল আক্রমণভাগের খেলোয়াড়
- লা লিগার খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওনের খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওন বি-এর খেলোয়াড়
- রিয়াল সারাগোসার খেলোয়াড়
- দেপোর্তিভো আলাভেসের খেলোয়াড়
- আর্জেন্টিনীয় প্রবাসী পুরুষ ফুটবলার
- স্পেনে প্রবাসী পুরুষ ফুটবলার
- ইতালীয় পুরুষ ফুটবলার
- ইতালীয় বংশোদ্ভূত আর্জেন্টিনীয় ব্যক্তি
- ২১শ শতাব্দীর ইতালীয় পুরুষ ক্রীড়াবিদ
- ২১শ শতাব্দীর আর্জেন্টিনীয় পুরুষ ক্রীড়াবিদ
- পুরুষ ফুটবল উইঙ্গার