জুলহাস উদ্দিন
অধ্যাপক ড. মোঃ জুলহাস উদ্দিন | |
|---|---|
| পঞ্চম উপাচার্য | |
| বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় | |
| পূর্বসূরী | শাহ্ আলিমুজ্জামান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| প্রাক্তন শিক্ষার্থী | |
| পেশা | প্রকৌশলী, অধ্যাপক |
| ধর্ম | ইসলাম |
ড. মোঃ জুলহাস উদ্দিন একজন বাংলাদেশী বস্ত্র প্রকৌশলী। তিনি বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
শিক্ষা জীবন
[সম্পাদনা]জুলহাস উদ্দিন ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অব টেক্সটাইল টেকনোলজি (বর্তমানে বুটেক্স) থেকে টেক্সটাইল প্রযুক্তিতে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে, চাকরিতে যোগদানের পর তিনি বেলজিয়াম সরকারের বৃত্তি নিয়ে গেন্ট বিশ্ববিদ্যালয়ে যান এবং ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে তিনি জাপানের শিনশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯৩ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জুলহাস উদ্দিন তৎকালীন কলেজ অব টেক্সটাইল টেকনোলজিতে (বর্তমান বুটেক্স) শিক্ষকতা শুরু করেন।[২] তিনি বিশ্ববিদ্যালয়টির প্রভোস্ট, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।[৩] এছাড়াও তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,[৪] নর্দান ইউনিভার্সিটি,[৫] ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া[৬] প্রভৃতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সাথে জড়িত ছিলেন। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "বুটেক্সের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন"। যায়যায়দিন। ২৭ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২৪।
- 1 2 "Dr. Engr. Md. Zulhash Uddin"। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২৪।
- ↑ "বুটেক্সে সম্ভাব্য উপাচার্য তালিকায় আছেন যারা"। ইত্তেফাক। ৫ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২৪।
- ↑ "Professor Dr. Md. Zulhash Uddin"। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২৪।
- ↑ "Prof. Dr. Engr. Md. Zulhash Uddin"। নর্দান ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২৪।
- ↑ "Prof. Dr. Engr. Md. Zulhash Uddin"। ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২৪।
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- গেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- শিনশু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
- বাংলাদেশী মুসলিম
- বাংলাদেশী প্রকৌশলী
- বাংলাদেশী গবেষক
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক
- নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক
- ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার শিক্ষক