জুলফিয়া শাহ
অবয়ব
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | জুলফিয়া নাজির আহমেদ শাড় | ||
| জন্ম | ৩০ মে ১৯৯৯ | ||
| মাঠে অবস্থান | মধ্য মাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রয়েল ঈগল উইমেন্স এফসি | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| – | বালুচিস্তান ইউনাইটেড | 7 | (0) |
| ২০১৭– | রয়েল ঈগল উইমেন্স এফসি | 12 | (9) |
| জাতীয় দল | |||
| ২০১৪– | পাকিস্তান | 3 | (0) |
| * কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে | |||
জুলফিয়া শাহ (জন্ম: ৩০ মে ১৯৯৯) একজন পাকিস্তানি মহিলা ফুটবলার যে পাকিস্তান জাতীয় মহিলা ফুটবল দলে মধ্য মাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকে। সে পাকিস্তান জাতীয় চ্যাম্পিয়নশিপের দল বালুচিস্তান ইউনাইটেডের হয়েও খেলে।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]শাহ ১৯৯৯ সালের ৩০ মে পাকিস্তানের গিলগিত-বালুচিস্তান প্রদেশে জন্মগ্রহণ করে।
কর্মজীবন
[সম্পাদনা]ক্লাব
[সম্পাদনা]শাহ তার ক্লাব ক্যারিয়ার বালুচিস্তান ইউনাইটেডে শুরু করে। এছাড়া সে দুবাইয়ের ফুটবল ক্লাব রয়েল ঈগল উইমেন্স এফসিতে ২০১৭ থেকে খেলে আসছে।
আন্তর্জাতিক
[সম্পাদনা]২০১৪ সালের অক্টোবরে, সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি স্বরুপ পাকিস্তান বাহরাইনের সাথে তিনটি প্রীতি ম্যাচ খেলে, যার তিনটিতেই শাহ অংশগ্রহণ করেছিল।[৩] এরপর সে ইসলামাবাদে অনুষ্ঠিত ৩য় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের পাকিস্তানের সবকয়টি ম্যাচে অংশগ্রহণ করে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Zulfia Shah ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ আগস্ট ২০১৬ তারিখে PFF Official website. Retrieved 05 August 2016
- ↑ Pakistan National Team ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে Pakistan Football Federation official website. Retrieved 05 August 2016
- ↑ Women’s football team set for Bahrain tour Dawn 20 October 2014. Retrieved 05 August 2016