বিষয়বস্তুতে চলুন

জুলকারনাইন সায়ের খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুলকারনাইন সায়ের খান
২০২৬ সালে জুলকারনাইন
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামসামি
পেশাসাংবাদিক,মানবাধিকার কর্মী

জুলকারনাইন সায়ের খান ওরফে সামি একজন নির্বাসিত বাংলাদেশি সাংবাদিক যিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ইউনিটে চুক্তিভিত্তিক (contract) প্রযোজক হিসেবে কাজ করেছেন বলে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে উল্লেখ রয়েছে। এছাড়া তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ [১]এবং সুইডেন-ভিত্তিক অনুসন্ধানী প্ল্যাটফর্ম নেত্র নিউজ-এর সঙ্গে যুক্ত ছিলেন[২]। তিনি আল জাজিরা ইনভেস্টিগেটস কর্তৃক প্রচারিত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র "ওরা প্রধানমন্ত্রীর লোক" নিয়ে কাজ করে আলোচনায় আসেন, যেখানে তিনি গোপন রেকর্ডিংয়ের মাধ্যমে বুদাপেস্টে হারিস আহমেদের ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে অনুসন্ধান চালান[৩] ।

মামলা

[সম্পাদনা]

তাকে দেশবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে অভিযুক্ত করা হয় এবং ২০২০ সালে বাংলাদেশের সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আসামি করে রমনা থানায় মামলা করেছিল র‍্যাব। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে প্রথমে গ্রেপ্তারি পরোয়ানা জারি পরবর্তীতে তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।[৪] সর্বশেষ ২০২১ সালে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। রমনা থানার তৎকালীন ওসি মনিরুল ইসলাম জানান, ‘তদন্তে তার প্রকৃত ঠিকানা খুঁজে পাওয়া যায়নি, এ কারণে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।[৫] তার বিরুদ্ধে হাঙ্গেরিতে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ ও রয়েছে।[৬] ২০২১ সালে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় জড়ানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ঢাকার আদালত মামলাটি গ্রহণ করেনি। রাষ্ট্রদ্রোহ মামলায় সরকারের অনুমোদন প্রয়োজন হয় এবং সে মামলায় কোন অনুমোদন ছিল না বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।[৭]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

২০২৩ সালের ১৭মার্চ কিছু দুষ্কৃতিকারী সামির ছোটভাই মাহিনুরকে তার পশ্চিম শেওড়াপাড়ার বাসার সামনে রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।[৮] অনুসন্ধানী সাংবাদিকদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) জানায়, অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানকে দুর্নীতি নিয়ে প্রতিবেদনের জন্য টার্গেট করা হয়েছে। এরই প্রেক্ষিতে যুক্তরাজ্যে সায়ের খানের কাছে পৌঁছাতে না পারার কারণে বাংলাদেশের বাহিনী বাংলাদেশে অবস্থানরত তার পরিবারের ওপর হামলা করছে।[৯] জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ম্যারি ললোর ও ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এ ঘটনার তদন্ত ও বিচার এবং জুলকারনাইনের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায়।[১০] ভয়েস অফ আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে খান জানিয়েছেন, এ ঘটনায় মামলা হলেও প্রত্যক্ষদর্শীরা ভয়ে নাম না বলায় শেষ পর্যন্ত অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে মামলাটি দায়ের করতে বাধ্য হন।[১১]

অবদান

[সম্পাদনা]

বাংলাদেশে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমান তার তৃতীয় মাত্রা অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করে তৎকালীন সময়ের সবচেয়ে রিসোর্সফুল (তথ্য-সমৃদ্ধ) সাংবাদিক হিসেবে আখ্যা দেন।[১২] ২০২৪-এ বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা বাহিনী সংক্রান্ত গোপনীয় তথ্য ও নথি প্রকাশ করেন।[১৩] এছাড়াও তিনি ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহ নিয়ে একাধিক গোপন তথ্য প্রকাশ করেন।[১৪] ২০২৪ সালের ২৪ আগষ্ট, তিনি এক নাগরিক সংলাপে আড়ি পাতাকে আইনি কাঠামো ও জবাবদিহির আওতায় আনার পরামর্শ দেন।[১৫] ১২ জুলাই ২০২৪ সালে বিএসইসির তৎকালীন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ১৩ মিলিয়ন ডলার জালিয়াতির সঙ্গে যুক্ত একাউন্ট থেকে অর্থ প্রাপ্তির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন।[১৬] ১ মে ২০২৫ সালে জুলকারনাইন সামির তৈরি দ্যা মাদার এন্ড দ্যা মনস্টার ডকুমেন্টারি প্রচারিত হয় আল জাজিরা টেলিভিশনে।[১৭] যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে করা বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রায় ৪৮ মিনিটের এই তথ্যচিত্রে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এর সাক্ষাৎকারে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।[১৮]

পুরস্কার

[সম্পাদনা]

ওরা প্রধানমন্ত্রীর লোক অনুসন্ধানী সাংবাদিকতার জন্য অ্যামনেস্টি মিডিয়া পুরস্কারের একটি বিভাগে তিনি ও তার তদন্ত টিম অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ২০২২ সালে ‘বেস্ট হিউম্যান রাইটস জার্নালিজম’ বিভাগে অ্যামনেস্টি মিডিয়া পুরস্কার অর্জন করে।[১৯]

বিতর্ক

[সম্পাদনা]

২০২০ সালের মে মাসে র‍্যাবের একজন ডিএডি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে রমনা থানায় একটি মামলা করেন। ওই মামলার ১১ জন আসামির মধ্যে ৬ নম্বর আসামি সামি।[২০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Haaretz। "Zulqarnain Sayer Khan"। Zulqarnain Sayer Khan। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৬।
  2. ↑ Middle East Eye। "Zulkarnain Saer Khan"। Zulkarnain Saer Khan (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৬।
  3. ↑ "বুদাপেস্টে আওয়ামী লীগের ভরসা ছিলেন "সামি""। Netra News — নেত্র নিউজ (ইংরেজি ভাষায়)। ১১ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
  4. ↑ "তাসনিম খলিল, সামিরসহ চারজনের সম্পত্তি ক্রোকের নির্দেশ"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ১৯ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
  5. ↑ "সেই সামিকে ডিজিটাল মামলা থেকে অব্যাহতি!"।
  6. ↑ "সামি আসলে কে?"। dbcnews.tv (ইংরেজি ভাষায়)। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
  7. ↑ "আল জাজিরা: সামি খান বিবিসিকে বললেন বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে তার সহযোগিতার কথা"। বিবিসি বাংলা। ২৭ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪।
  8. ↑ "সাংবাদিক জুলকারনাইনের ভাইয়ের ওপর হামলা: মার্কিন দূতাবাসের বিবৃতি"। Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
  9. ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২৫ মার্চ ২০২৩)। "সাংবাদিক জুলকারনাইনের ভাইয়ের ওপর হামলা: জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞ ও সিপিজের নিন্দা"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
  10. ↑ প্রতিবেদকঢাকা, নিজস্ব। "সাংবাদিক জুলকারনাইনের ভাইয়ের ওপর হামলা, পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় যুক্তরাষ্ট্র"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
  11. ↑ "প্রত্যক্ষদর্শীরা কেউ ভয়ে পুলিশের সামনে নামগুলো বলেনি: সাংবাদিক জুলকারনাইন সায়ের খান"। ২ অক্টোবর ২০২৩। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  12. ↑ Tritiyo Matra (১৪ আগস্ট ২০২৪)। "হাসিনার আত্নহত্যা | রেজাউল করিম রনি | জুলকারনাইন সায়ের খাঁন | Episode 7684"। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  13. ↑ "হাসিনার স্বৈরশাসন হটাতে তাদের অবদান অসামান্য"। মানবজমিন। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪।
  14. ↑ Tritiyo Matra (২৩ আগস্ট ২০২৪)। "পিলখানা , রানা প্লাজা, তাজরীন গার্মেন্টস ঘটনার সঠিক বিচার উচিত ছিল | জুলকারনাইন সায়ের খাঁন"। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  15. ↑ "আড়ি পাতাকে আইনি কাঠামো ও জবাবদিহির আওতায় আনতে হবে"। www.kalerkantho.com। ২৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪।
  16. ↑ Channel24। "জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক হিসাব থেকে যেভাবে অর্থ পেলেন বিএসইসি চেয়ারম্যান শিবলী"। Channel 24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৪।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  17. ↑ Al Jazeera English (১ মে ২০২৫)। "The Mother and the Monster: After Sheikh Hasina, what's next for Bangladesh? | 101 East Documentary"। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  18. ↑ Ekushey Television - ETV (১ মে ২০২৫)। "হাসিনার অপশাসন ও বাংলাদেশ পুনর্গঠনের নিয়ে আল-জাজিরার ডকুমেন্টরি | Al Jazeera on Hasina | Ekushey TV"। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  19. ↑ "জেনারেল আজিজ এবং অল দ্য প্রাইম মিনিস্টার'স ম্যান"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৪।
  20. ↑ "জুলকারনাইন সায়ের | Zulkarnain Saer Update News"। Jugantor। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]