জুরিকো দাভিতাশভিলি
|
২০২১ সালে আর্সেনাল তুলার হয়ে দাভিতাশভিলি | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ১৫ ফেব্রুয়ারি ২০০১ | ||
| জন্ম স্থান | তিবিলিসি, জর্জিয়া | ||
| উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বর্দো | ||
| জার্সি নম্বর | ৩০ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:১৬, ৯ অক্টোবর ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
জুরিকো দাভিতাশভিলি (জর্জীয়: ზურიკო დავითაშვილი; জন্ম: ১৫ ফেব্রুয়ারি ২০০১) হলেন একজন জর্জীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব বর্দো এবং জর্জিয়া জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৬ সালে, দাভিতাশভিলি জর্জিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জর্জিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত জর্জিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে জর্জিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জর্জিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৪ ম্যাচে ৬টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জুরিকো দাভিতাশভিলি ২০০১ সালের ১৫ই ফেব্রুয়ারি তারিখে জর্জিয়ার তিবিলিসিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]দাভিতাশভিলি জর্জিয়া অনূর্ধ্ব-১৭, জর্জিয়া অনূর্ধ্ব-১৯ এবং জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জর্জিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালে তিনি জর্জিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। জর্জিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ২৬ ম্যাচে অংশগ্রহণ করে ১২টি গোল করেছেন।
২০১৯ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে, ১৮ বছর, ৬ মাস ও ২১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী দাভিতাশভিলি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জর্জিয়ার হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ২৫ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি দক্ষিণ কোরিয়া ২–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] জর্জিয়ার হয়ে অভিষেকের বছরে দাভিতাশভিলি সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ বছর ও ৩ দিন পর, জর্জিয়ার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৫] ২০২১ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে, বুলগেরিয়ার বিরুদ্ধে ম্যাচের ৭৭তম মিনিটে জর্জিয়ার হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৬][৭]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৯ অক্টোবর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| জর্জিয়া | ২০১৯ | ২ | ০ |
| ২০২০ | ৪ | ০ | |
| ২০২১ | ৮ | ২ | |
| ২০২২ | ৮ | ১ | |
| ২০২৩ | ১০ | ৩ | |
| ২০২৪ | ২ | ০ | |
| সর্বমোট | ৩৪ | ৬ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://int.soccerway.com/matches/2019/09/05/world/friendlies/korea-republic/georgia/3132872/
- ↑ https://www.worldfootball.net/report/freundschaft-2019-september-suedkorea-georgien/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3247922
- ↑ https://www.national-football-teams.com/matches/report/23886/South_Korea_Georgia.html
- ↑ https://int.soccerway.com/matches/2021/09/08/world/friendlies/bulgaria/georgia/3567994/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3652166
- ↑ https://www.worldfootball.net/report/freundschaft-2021-september-bulgarien-georgien/
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে জুরিকো দাভিতাশভিলি (ইংরেজি)
- সকারবেসে জুরিকো দাভিতাশভিলি (ইংরেজি)
- বিডিফুটবলে জুরিকো দাভিতাশভিলি (ইংরেজি)
- ইইউ-ফুটবলে জুরিকো দাভিতাশভিলি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জুরিকো দাভিতাশভিলি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জুরিকো দাভিতাশভিলি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জুরিকো দাভিতাশভিলি (ইংরেজি)
- কিকারে জুরিকো দাভিতাশভিলি (জার্মান)
- এফবিরেফে জুরিকো দাভিতাশভিলি (ইংরেজি)
- লেকিপে জুরিকো দাভিতাশভিলি (ফরাসি)
- ২০০১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- জর্জীয় ফুটবলার
- ফুটবল ফরোয়ার্ড
- ফুটবল ক্লাব জিরোঁদেঁ দে বর্দোর খেলোয়াড়
- জর্জিয়ার আন্তর্জাতিক যুব ফুটবলার
- জর্জিয়ার অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- জর্জিয়ার অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- জর্জিয়ার অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- জর্জিয়ার আন্তর্জাতিক ফুটবলার
- রুশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- তিবিলিসির ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- ফুটবল ক্লাব দিনামো তিবিলিসির খেলোয়াড়
- ফুটবল ক্লাব রুবিন কাজানের খেলোয়াড়
- ফুটবল ক্লাব আর্সেনাল তুলার খেলোয়াড়
- সেঁত-এতিয়েন স্পোর্টস অ্যাসোসিয়েশনের খেলোয়াড়
- লিগ ২-এর খেলোয়াড়
- লিগ ১-এর খেলোয়াড়
- রাশিয়ায় প্রবাসী ফুটবলার
- ফ্রান্সে প্রবাসী পুরুষ ফুটবলার