জুবিন গর্গ
লুইতকণ্ঠ জুবিন গার্গ | |
|---|---|
২০০৭ সালে গার্গ | |
| প্রাথমিক তথ্য | |
| জন্মনাম | জুবিন বরঠাকুর |
| উপনাম | গ'ল্ডি |
| জন্ম | ১৮ নভেম্বর ১৯৭২ তুরা, মেঘালয়, ভারত |
| মৃত্যু | ১৯ সেপ্টেম্বর ২০২৫ (বয়স ৫২)[১] সিঙ্গাপুর[২] |
| ধরন | ভারতীয় লোক সংগীত, ভারতীয় ধ্রুপদী সংগীত, সুফি সংগীত, ফিল্মী, ভারতীয় পপ, রক সংগীত, ব্লুজ |
| পেশা | গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার , সংগীত নির্মাতা, যন্ত্র বাদক অভিনেতা, চলচ্চিত্র পরিচালক , চলচ্চিত্র নির্মাতা, স্ক্রিপ্ট লেখক |
| বাদ্যযন্ত্র | তবলা, কীবোর্ড, হারমোনিয়াম, ড্রাম,ঢোল, গিটার, ম্যান্ডোলিন, দোতারা |
| কার্যকাল | ১৯৯২-২০২৫ |
| লেবেল | ইউনিভার্সাল মিউজিক গ্রুপ, এসি মাল্টিমিডিয়া, আই ক্রিয়েশন, টাইমস মিউজিক, টি-সিরিজ, জি মিউজিক কোম্পানি, ইরোস নাও, আপন রেকর্ডস, সারেগামা, এসভিএফ |
| দাম্পত্য সঙ্গী | গরিমা সাইকিয়া গর্গ (মৃত্যু: ২০০২) |
জুবিন গার্গ (জন্ম: জুবিন বরঠাকুর; ১৮ নভেম্বর ১৯৭২- ১৯ সেপ্টেম্বর, ২০২৫) ছিলেন একজন ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, স্ক্রিপ্ট লেখক এবং সমাজসেবী। জুবিন গার্গকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের "রাজপুত্র" বলা হয়।[৩] তিনি মূলত অসমীয়া, বাংলা এবং হিন্দি ভাষার চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের জন্য কাজ করেন এবং গেয়ে থাকেন।[৪] তবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী, বোরো, ইংরেজি, গোয়ালপাড়িয়া, কন্নড়, কারবি, খাসি, মালায়ালাম, মারাঠি, নেপালি, ওড়িয়া, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলুগু, তিওয়া সহ আরও অনেক ভাষা ও উপভাষায় গান করেছেন।[৫][৬][৭]
তিনি একজন বহু-বাদ্যযন্ত্র বাদক ছিলেন। ঢোল, দোতারা, ড্রামস, গিটার, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, কীবোর্ড, তবলা এবং বিভিন্ন পার্কিউশন যন্ত্র সহ অনেক বাদ্যযন্ত্র বাজাতেন।[৮] তাকে আসামের প্রভাবশালী সঙ্গীতশিল্পীদের একজন হিসেবে বিবেচনা করা হত এবং আসামের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক হিসেবেও পরিচিত ছিলেন।[৯][১০] ৩৩ বছরের কর্মজীবনে তিনি ৪০,০০০+ এরও বেশি গান রেকর্ড করেছেন।[১১][১২][১৩][১৪]
প্রাথমিক জীবন এবং পরিবার
[সম্পাদনা]১৯৭২ সালের ১৮ নভেম্বরে মেঘালয় রাজ্যের তুরা শহরে একটি অসমীয়া ব্রাহ্মণ পরিবারে জুবিন গর্গের জন্ম হয়েছিল। তাহার পিতার নাম মোহিনীমোহন বরঠাকুর এবং মাতার নাম স্বর্গীয়া ইলি বরঠাকুর।[১৫][১৬][১৭][১৮][১৯] প্রথম জীবনে জুবিনের নাম ছিল জুবিন বরঠাকুর। জুবিন মেহতার সম্মানে তাঁর প্রথম নামটি বেছে নেওয়া হয়েছিল।[২০] প্রথমে তাঁর পদবি "বরঠাকুর" দেওয়া হয়েছিল কিন্তু পরে তাঁর পিতামাতার পদবি বরঠাকুর এর পরিবর্তে তিনি তাঁর ব্রাহ্মণ গোত্রের উপাধি "গর্গ" বেছে নেন ।[২১]
জুবিনের পরিবার শিবসাগরের জাঁজীর স্থায়ী বাসিন্দা ছিলেন।[২২][২৩] তার বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন এবং কপিল ঠাকুর ছদ্মনামে একজন গীতিকার এবং কবি হিসেবেও পরিচিত।[২৪] আসাম সিভিল সার্ভিস অফিসারের ছেলে হিসেবে, তার বাবাকে প্রায়শই বদলি করা হত, যার কারণে তিনি তার শৈশবের কিছু অংশ পরিবারের সাথেই কাটাতেন।[২৫] জুবিনের মা ইলি বরঠাকুর একজন গায়িকা ছিলেন।[২৬][২৭] জুবিনের বোনের নাম জংকি বরঠাকুর। জংকি বরঠাকুর একজন গায়িকা ও অভিনেত্রী ছিলেন। ২০০২ সনে তেজপুর টাউনে একটি শোকাবহ মোটর দুর্ঘটনায় জংকির মৃত্যু হয়। তার ছোট বোন পামে বরঠাকুর মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রয়েল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ভূগোলের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক । তার পিএইচডি গবেষণার মূল বিষয় ছিল "আসামের গুয়াহাটিতে আধুনিক সঙ্গীত", যা উত্তর-পূর্ব ভারতে সাংস্কৃতিক সংমিশ্রণ এবং বিস্তার অন্বেষণ করে।[২৮]
শিক্ষা
[সম্পাদনা]জুবিন প্রথম গুরু হিসাবে নিজের মাকে স্মরণ করেন। গুরু রবীন ব্যানার্জী থেকে জুবিন ছেলেবেলায় তবলা ও গানের শিক্ষা পেয়েছিলেন। অসমীয়া লোক সংস্কৃতির শিক্ষা রমনী রায় থেকে পেয়েছিলেন। জুবিনের পরিবার স্থায়ীভাবে গুয়াহাটি স্থানান্তর হওয়ার জন্য তিনি জগ্গনাথ বরুয়া কলেজ ছেড়ে গুয়াহাটির বি. বরুয়া কলেজে বিজ্ঞানে স্নাতক বিভাগে ভর্তি হন।[২৯][৩০] কিন্তু সংগীতের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত থাকার জন্য জুবিন শেষ পর্যন্ত কলেজ শিক্ষা সমাপ্ত করিতে পারে নি।[৩১][৩২]
সঙ্গীত কর্মজীবন
[সম্পাদনা]১৯৯২ সনে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনে স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবনের মোড় পাল্টে যায়। এইসময়ে প্রথমবার কণ্ঠশিল্পী রুপে জুবিন সফলতা অর্জন করেন। ১৯৯২ সনে অসমীয়া এ্যালবাম “অনামিকা” মুক্তি হওয়ার পর জুবিন পেশাধারী সঙ্গীত জগতে প্রবেশ করেন। এই এ্যালবাম অল্পসময়ে জনপ্রিয়তা লাভ করে। জুবিন নিজের নামে চল্লিশের অধিক এ্যালবাম ও অসংখ্য অসমীয়া চলচ্চিত্রে কন্ঠদান করেছেন। তাছাড়া অনেক বাংলা, হিন্দী, তামিল, তেলুগু, মারাঠী ও নেপালী সহ ৪০টি ভাষায় সর্বমোট ২০,০০০ থেকেও বেশি গান গেয়েছেন। ফিজা, কাটে, গ্যাংস্টার, প্যায়ার কে সাইড এফেক্ট ইত্যাদি হিন্দী চলচ্চিত্রের গানে জুবিনের সুকন্ঠের আভাস পাওয়া যায়। ২০০০ সনে জুবিন অসমীয়া চলচ্চিত্র “তুমি মোর, মাথো মোর” কাহিনী লিখেছিলেন এবং স্বয়ং নিজে পরিচালনা ও অভিনয় করেছিলেন। তিনি ২০০৫ সনে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অসমীয়া চলচ্চিত্র “দীনবন্ধুতে” সহ-পরিচালনা, অভিনয় ও কন্ঠদান করেছিলেন। জুবিন সঞ্জয় ঝা এর দ্বারা পরিচালিত হিন্দী চলচ্চিত্র “স্ট্রিং” এর সঙ্গীত পরিচালনা করেছিলেন। জুবিন কন্ঠদান করা নতুন ছবিগুলোর নাম হ’ল : গ্যাংস্টার, ক্রিশ ৩, গুড বয় বাড বয়, পেয়ার কে সাইড এফেক্ট, জিমি, কেয়া লাভ স্টোরি হ্যায়, আই সি ইউ, বিগ ব্রাদার, ভিক্টোরিয়া নং ২০৩, বোম্বাই টু ব্যাংকক, নমস্তে লন্ডন, আশায়েন, দ্য ট্রেন, রাকিব, ঝুম বড়বার ঝুম ইত্যাদি । জুবিন গার্গ ২০১৭ তে "মিশন চাইনা" নামের একটি অসমীয়া চলচ্চিত্র মুক্তি দেন। এরপর ২০১৯ সালে জুবিন গর্গ এর পরিচালিত ও অভিনীত "কাঞ্চনজঙ্ঘা" নামের একটি অসমীয়া চলচ্চিত্র মুক্তি দিয়েছেন, এবং এই চলচ্চিত্র অসম ও ভারতের বিভিন্ন রাজ্যের সাথেও বিদেশেও মুক্তি দিয়েছেন জুবিন।
অভিনয় কর্মজীবন
[সম্পাদনা]গানের পাশাপাশি গার্গ অভিনয় ও পরিচালনায়ও নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি প্রথম অভিনয় ও পরিচালনা করেন তুমি মোর মাথো মোর চলচ্চিত্রে, যা ২০০০ সালের শুরুর দিকে এনকে প্রোডাকশনের ব্যানারে মুক্তি পায়। পরবর্তী সময়ে তিনি প্রেম আরু প্রেম (২০০২), দিনবন্ধু (২০০৪), মন যায় (২০০৮), ভাল পাবো নজনিলু (২০১৩), গানে কি আসে (২০১৬), মিশন চায়না (২০১৭), প্রিয়ার প্রিয়ো (২০১৭), দ্য আন্ডারওয়ার্ল্ড (২০১৮), কাঞ্চনজঙ্ঘা (২০১৯), রাজনীতি (২০২২), ড. বেজবড়ুয়া ২ (২০২৩), রই রই বিনলে (২০২৫) সহ আরও বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনয়জীবনও তাকে সমানভাবে জনপ্রিয়তা এনে দেয়।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]
গর্গের স্ত্রী গরিমা সৈকিয়া গোলাঘাটের একজন ফ্যাশন ডিজাইনার। অনামিকা ও মায়া অ্যালবামের প্রতি তাঁর প্রশংসা জানিয়ে একটি চিঠি লেখার মাধ্যমে গর্গের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং ৪ ফেব্রুয়ারি ২০০২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৩৩][৩৪]
মৃত্যু
[সম্পাদনা]২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনার পর জুবিন গার্গের মৃত্যু হয়। তিনি জলের নিচে শ্বাসকষ্টের সমস্যার সম্মুখীন হন, সেখান থেকে তাকে উদ্ধার করে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়ার পরও স্থানীয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করার পর তাকে মৃত ঘোষণা করা হয়।[৩৫][৩৬] তিনি সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে গিয়েছিলেন, যেখানে তাঁর অনুষ্ঠানে পরিবেশনের কথা ছিল।[৩৭]
অন্ত্যেষ্টিক্রিয়া
[সম্পাদনা]কামারকুচি, সোনাপুর এনসি গ্রামের কাছে গুয়াহাটিতে সরকারি বরাদ্দ করা ৩.৩ একর জমির ওপর নির্মিত এই শ্মশানভূমি স্থানীয় গ্রামবাসীরা স্বেচ্ছায় প্রদান করেছিলেন। এখানে সর্বোচ্চ ৫,০০০ শোকাহত ব্যক্তি একসঙ্গে সমবেত হতে পারেন। গার্গের মরদেহ ২৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গুয়াহাটির অরুণ-ভগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা হয়েছিল।[৩৮][৩৯][৪০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Zubeen Garg is No More – Pratidin Time"। Pratidin Time (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Zubeen Garg is No More – Pratidin Time"। Pratidin Time (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Top 10 Best Indian Singers"। TheTopTens (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৫।
- ↑ Ganguly, Ruman (২৬ মার্চ ২০১১)। "Zubeen Garg on a different track"। Indiatimes। ৮ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২।
- ↑ "Zubeen's arrived"। The Pioneer (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৩। ৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২১।
- ↑ "Happy Birthday to Zubeen Garg, Assam's singing Legend and heartthrob of millions of fans turns 50 today"। pragnews.com (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Singer Zubeen Garg hospitalised after head injury"। The Indian Express। ২০ জুলাই ২০২২। ২৭ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Profile of Zubeen Garg – Singer, Music composer of Assam"। assamspider.com। ৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭।
- ↑ "Barred from singing in Hindi, Assam singer leaves Bihu stage"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৬ এপ্রিল ২০১৭। ৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২০।
- ↑ "Zubeen Garg, Assamese superstar and voice of a generation, dies in Singapore scuba diving accident"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।[অকার্যকর সংযোগ]
- ↑ "Thousands of fans bid adieu to Zubeen at Guwahati stadium"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ২১ সেপ্টেম্বর ২০২৫। ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ Deb, Abhijit (১৯ সেপ্টেম্বর ২০২৫)। "From 'Anamika' to 'Ya Ali': Zubeen Garg, a man of many emotions, bids farewell"। The Statesman (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ He is a young man who has preserved 35,000 songs of Zubeen Garg from 'Anamika' to 'Maya' (ইংরেজি ভাষায়), ১৮ নভেম্বর ২০২২, সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২
- ↑ 'After singing 35,000 songs, I don't need to take the Best Singer award' (ইংরেজি ভাষায়), ১৩ মার্চ ২০২৩, ১৩ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৩
- ↑ Parashar, Utpal (২৯ জুলাই ২০১৯)। "'These Brahmins should be killed,' says Assam singer Zubeen Garg; cases filed"। Hindustan Times। ১৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২২।
- ↑ Sharma, Dristi (১৯ সেপ্টেম্বর ২০২৫)। "How Singer Zubeen Garg Got His Name"। NDTV। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "'Ya Ali' singer Zubeen Garg provided security after ULFA threat"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২২ এপ্রিল ২০১৩। ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Zubeen Garg Biography, Zubeen Garg Profile - entertainment.oneindia.in"। Oneindia (ইংরেজি ভাষায়)। ১২ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Why Jibon Borthakur Chose to Become Zubeen Garg"। Pratidin Time (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০২৫। ৫ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Zubeen Garg, Popular Assamese Singer Zubeen Garg"। www.indiaonline.in। ২০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- ↑ "Why Jibon Borthakur Chose to Become Zubeen Garg"। Pratidin Time (ইংরেজি ভাষায়)। ৫ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Northeast's Sensation Zubeen Garg: Early Life, Career, Awards & Controversies"। The Sentinel। ৬ মার্চ ২০২১। ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Asom Sahitya Sabha, Jorhat residents demand Zubeen Garg's last rites be held in hometown"। The Assam Tribune (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ Barman, Rini (১৪ মে ২০১৭)। "The Language of Music"। The Indian Express। ১৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- ↑ Barman, Rini (১৪ মে ২০১৭)। "The Language of Music"। The Indian Express। ১৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- ↑ Barman, Rini (১৪ মে ২০১৭)। "The Language of Music"। The Indian Express। ১৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- ↑ "'I am still not a big name'"। Rediff। ৭ আগস্ট ২০০৬। ৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ Borthakur, Palme। "Dr. Palme Borthakur – Assistant Professor, Department of Geography"। University of Science & Technology Meghalaya। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৫।
- ↑ "Expression of profound grief and mourning on the demise of Zubeen Garg"। Jagannath Barooah University। ১৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "From Jorhat's Roots to Assam's Soul: Remembering Zubeen Garg's Formative Years"। Pratidin Time (মার্কিন ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০২৫। ৮ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "USTM confers Hon. D.Litt. degree to Zubeen Garg at 10th convocation"। USTM। ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ Rajkumar, Ankan (১০ অক্টোবর ২০১৯)। "Zubeen's 'Kanchanjangha': A rebel without a cause"। NORTHEAST NOW (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- ↑ "Assam: Zubeen Garg to celebrate his birthday by releasing music album of 'Mission China'!"। The North East Today। ১৮ নভেম্বর ২০১৬। ২৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "When Zubeen Garg's voice healed where medicine failed"। The News Mill। ২৬ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৫।
- ↑ "Assamese singer Zubeen Garg dies in scuba diving accident in Singapore"। The Indian Express। ১৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Popular Assam singer Zubeen Garg dies in Singapore accident"। NDTV। ১৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Zubeen Garg"। Wikipedia। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Zubeen Garg's body to be kept at Guwahati sports complex before cremation"। The Telegraph। ২১ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Zubeen Garg to be cremated with full state honours near Guwahati on September 23"। The Telegraph। ২২ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Assam CM: Family's wish to perform Zubeen Garg's last rites near Guwahati prioritised; memorials planned in both Guwahati and Jorhat"। The Telegraph। ২২ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৭২-এ জন্ম
- ২০২৫-এ মৃত্যু
- ডুবে মৃত্যু
- মেঘালয়ের ব্যক্তি
- গুয়াহাটির ব্যক্তি
- যোরহাট জেলার ব্যক্তি
- অসমীয়া সুরকার
- ভারতীয় রক সঙ্গীতশিল্পী
- ভারতীয় নেপথ্য গায়ক
- বলিউডের নেপথ্য সঙ্গীতশিল্পী
- ভারতীয় সঙ্গীতশিল্পী
- বাংলা ভাষার সঙ্গীতশিল্পী
- ভারতীয় পপ-লোক সঙ্গীতশিল্পী
- ২১শ শতাব্দীর ভারতীয় সুরকার
- ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত সুরকার
- ভারতীয় পপ গায়ক
- হিন্দু সঙ্গীত পরিবেশনকারী
- আসামের সঙ্গীতশিল্পী
- অসমীয়া ভাষার চলচ্চিত্র পরিচালক
- অসমীয়া নেপথ্য সঙ্গীতশিল্পী
- ২১শ শতাব্দীর ভারতীয় গায়ক
- ভারতীয় পপ সঙ্গীতশিল্পী
- ভারতীয় সঙ্গীতশিল্পী-গীতিকার
- ভারতীয় পুরুষ সুরকার
- অসমীয়া অভিনেতা
- ২১শ শতাব্দীর ভারতীয় চলচ্চিত্র পরিচালক