জিয়ার আলি
| জিয়ার আলি | |
|---|---|
২০২২ সালে জিয়ার আলি | |
| ژیار عەلی | |
| উচ্চারণ | /ʒiːɑːɾ/ |
| জন্ম | ২ সেপ্টেম্বর ১৯৯৯ সুলায়মানিয়াহ |
| জাতীয়তা | ইরাকি |
| মাতৃশিক্ষায়তন | চিহান বিশ্ববিদ্যালয় |
| পেশা | মানবাধিকার কর্মী, গায়ক-গীতিকার, animal rights advocate |
| কর্মজীবন | ২০১৭–বর্তমান |
| প্রতিষ্ঠান |
|
| পরিচিতির কারণ | এলজিবিটি আন্দোলন |
| শৈলী | alternative music |
জিয়ার আলি (কুর্দি: Jiyar Elî; সোরানি লিপি: ژیار عەلی, টেমপ্লেট:IPA-ku, জন্ম ২ সেপ্টেম্বর ১৯৯৯) হলেন একজন প্রাক্তন প্রাণী অধিকার আন্দোলনকর্মী এবং একজন কুর্দি এলজিবিটি অধিকার আন্দোলনকর্মী। ইরাকের সুলেমানিয়ার আদি বাসিন্দা আলি বর্তমানে নেদারল্যান্ডে বাস করছেন। ইরাকি কুর্দিস্তানে আলি এলজিবিটি আন্দোলনে তাঁর অবদানের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি কুর্দিস্তান অঞ্চলে এলজিবিটি অধিকার বিষয়টিকে প্রচারের জন্য ইয়েকসানি নামে একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করেন। তিনি বর্তমানে ইয়েকসানির নির্বাহী অধিকর্তা এবং কুর্দিস্তান ভেগানস নামে ইরাকের প্রথম ভেগানপন্থী প্রাণী অধিকার গোষ্ঠী কুর্দিস্তান ভেগানসের একজন প্রতিষ্ঠাতা সদস্যও বটে। সেই সঙ্গে তিনি সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের জন্য ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবেও কাজ করেন। সংগীত-বিষয়ক সাংবাদিকতা এবং সেই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সমস্যা বিষয়ে সাংবাদিকতাতেও তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।
২০২০ সালে এলজিবিটি সম্প্রদায়ের বিরুদ্ধে প্রচাররত একাধিক সংবাদমাধ্যমের বিবৃতি আক্রমণ করে আলি।[১][২] তাঁকে মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়।২০২০ সালের ২৭ জুন ইন্টারপ্রাইড আয়োজিত গ্লোবাল প্রাইডে আলির ভাষণের পর এই-জাতীয় আক্রমণ আরও মারাত্মিক হয়ে ওঠে।[৩] কুর্দিস্তান অঞ্চলে এলজিবিটি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গের হেনস্থা রুখতে যথাযথ ব্যবস্থা নিতে অপারগ হওয়ায় কুর্দিস্তান আঞ্চলিক সরকারের তীব্র সমালোচনা করেন আলি।
রক্ষণশীল রাজনীতিবিদ ও তাঁদের প্রতিনিধিত্বকারী সংবাদমাধ্যমগুলি এমন একটি ভ্রান্ত ধারণা প্রচার করেছিল যে, সকল সমকামীই যৌনকর্মী। মিডল ইস্ট আই-তে দেওয়া একটি সাক্ষাৎকারে আলি এই ভুল ধারণাটি খণ্ডন করতে চেয়েছিলেন। তিনি বলেন যে, কুর্দিস্তান অঞ্চলের এলজিবিটি সম্প্রদায়ের কিছু মানুষ অর্থনৈতিক দুরবস্থার কারণে দেহব্যবসায় নামতে বাধ্য হয়েছেন। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন যে, সরকার এই সমস্যাটির প্রতি উদাসীন। তিনি বলেন, দেহব্যবসা অনেকের কাছেই জীবনধারণের শেষ অবলম্বন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]২০১৭ সালে মাকানাটি.নেট-এ দেওয়া একটি সাক্ষাৎকারে আলি জানান যে, সেই বছরই তিনি নিজের মা ও দিদির কাছে স্বীকার করেন যে তিনি সমকামী এবং মোটামুটি সেই সময়েই তিনি এলজিবিটি বিষয়গুলি সম্পর্কে সচেতনতা প্রসারে লাভা ফাউন্ডেশন নামে একটি অ-নিবন্ধীকৃত সংস্থা প্রতিষ্ঠা করেন।[৪] এলজিবিটি মানবাধিকার প্রচারের জন্য একটি মামলার প্রেক্ষিতে সংস্থাটি নিষ্ক্রিয় করে দেওয়া হওয়ার আগে লাভার সংবাদমাধ্যম-সংক্রান্ত কাজকর্মগুলি রাসান গ্রহণ করে নেয়। তারপর আলি নিজের কাজকর্ম স্বাধীনভাবে চালিয়ে যাওয়ার জন্য ইয়েকসানি প্রতিষ্ঠা করেন।[৫]
এলজিবিটি অধিকার আন্দোলনের পাশাপাশি আলি নিরামিশাষী জীবনযাত্রার পক্ষে প্রচার করতেন। ২০১৮ সালে ইরাকের প্রথম ভেগান সংস্থা কুর্দিস্তান ভেগানসের তিনি ছিলেন সহ-প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি পরিবেশ-সচেতনতা প্রসার, স্বাস্থ্যকর জীবন নির্বাহ এবং ভেগানবাদী জীবনযাত্রার কথা প্রচার করত।[৬] তিনি পাঁচ বছর ভেগান জীবন যাপন করেন। পরে তিনি ইরাকে ভেগান খাদ্যতালিকা ধরে জীবনধারণের অসুবিধাগুলির কথা জানান। কারণ সেদেশে ভেগান দ্রব্যগুলি খুবই কম পাওয়া যায় এবং তার দামও অনেক বেশি।[৭] তিনি এও দাবি করেন যে এই সংস্থার আন্দোলনের ফলে একটি ভেগান রেস্তোরাঁও খোলা হয়েছিল।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]
২০১৭ সালে এলজিবিটি বিষয়ে সচেতনতা প্রসারে লাভা ফাউন্ডেশন নামে একটি গোষ্ঠী প্রতিষ্ঠার মাধ্যমে আলির কর্মজীবনের সূত্রপাত ঘটে। ২০১৯ সালের শেষের দিকে একই বিষয় নিয়ে কর্মরত রাসান গোষ্ঠী তাঁকে নিযুক্ত করার পর লাভা ফাউন্ডেশনের উদ্যোগগুলিও রাসানের সঙ্গে মিশে যায়।[৪][৫] এক বছরেরও বেশি সময় রাসানের সঙ্গে কাজ করার পর আলি সেই সংস্থা ত্যাগ করে কুর্দিস্তান অঞ্চলে এলজিবিটি অধিকার প্রচারের জন্য ইয়েকসানি নামে একটি সংগঠন স্থাপনের সিদ্ধান্ত নেন।[৮][৯]
এলজিবিটি অধিকার আন্দোলনের পাশাপাশি আলি প্রাণী অধিকারের সপক্ষেও আন্দোলন করেন। ইতিপূর্বে তিনি কুর্দিস্তান ভেগানসের প্রকল্প ব্যবস্থাপকের কাজও করেছিলেন। সেই সময় তিনি পর পর দুই বছর বিশ্ব ভেগান দিবস আয়োজন করেন।[১০][১১] স্থানীয় একটি স্বাধীন সংবাদ বিপণনকেন্দ্রের জন্য তিনি সংগীত-বিষয়ক সাংবাদিকতা এবং মধ্যপ্রাচ্যের সংঘর্ষ, ইরাকে এলজিবিটি অধিকার ও সামাজিক ও অসামরিক সমস্যা নিয়ে লিখতেন।[১২][১৩][১৪]
এলজিবিটি অধিকার আন্দোলন
[সম্পাদনা]আলি মনে করেন, তাঁর আন্দোলনের মাধ্যমে স্থানীয় এলজিবিটি জনতার সমস্যা সম্পর্কে জনসাধারণের জ্ঞান বৃদ্ধি পাবে, সেই সমস্যাগুলি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উঠে আসবে এবং কুর্দিশ সমাজের সঙ্গে গোষ্ঠীটি একাত্ম হয়ে যাবে।[১৫] তিনি মনে করেন যে, জনগণের সচেতনতা ও বোঝাপড়ার অভাবের জন্য কুর্দিস্তানে এলজিবিটি+ মানুষদের জীবনযাত্রার মান খুবই অনুন্নত।[১৬]
কুর্দিশ নেতারা কী টুইট করছেন বা কনস্যুলেট ও এমব্যাসিগুলিকে সম্মেলনে কী বলছেন তা নিয়ে আমার আগ্রহ নেই, আমরা তাঁদের ‘গভীর উদ্বেগ’ ও দায়সারা উদ্যোগ চাই না; আমরা চাই সত্যিকারের কাজ। আমাদের আইন প্রণয়ন করা দরকার। আমরা চাই রাজনীতিতে প্রতিনিধিত্ব, - একটি সাক্ষাৎকারে মিডল ইস্ট আইকে আলি।[১৭]
এলজিবিটি অধিকার আন্দোলনকর্মী হিসেবে জিয়ার আলি সামাজিক মাধ্যমকে সচেতনতা প্রসার ও পরিবর্তন আনয়নের উপায় হিসেবে ব্যবহার করেন।[১৫] যে আইনি ছিদ্রগুলি এলজিবিটি সম্প্রদায়ের মানুষদের আটক করা ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের সুযোগ করে দেয়, সেগুলির উপর আলোকপাত করার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। এগুলির মধ্যে আইনের ৩৯৩, ৩৯৪, ৪০০ ও ৪০১ নং ধারাগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। বিবিসি পার্সিয়ানকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, কীভাবে এই আইনগুলি ব্যবহারে বেআইনিভাবে এলজিবিটি সম্প্রদায়ের মানুষজনকে আটক ও নিপীড়ন করা হচ্ছে।[১৮][১৯][২০]
প্রাইড পতাকার সমালোচনা
[সম্পাদনা]২০২০ সালের ১৭ মে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ ও কানাডিয়ান দূতাবাস বাগদাদে তাদের সদর দফতরে প্রাইড পতাকা উত্তোলন করে। এই ঘটনা প্রচুর সমালোচিত হয়।[২১][২২][২৩][২৪][২৫] ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসকে কয়েক ঘণ্টার মধ্যে সেই পতাকা নামিয়ে ফেলতে বাধ্য করা হয়।[১৫] এই ঘটনার ফলে ইরাকে এলজিবিটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারাভিযান শুরু হয়, যাকে সমর্থন করেন কয়েকজন বিশিষ্ট ইরাকি রাজনীতিবিদ।
এর প্রতিক্রিয়ায় আলি রাসানের ওয়েবসাইটে ইরাকের এলজিবিটি মানুষজনের অবস্থা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন লেখেন। এই প্রতিবেদনে সমকামী হিসেবে অভিযুক্ত মানুষদের কীভাবে নিপীড়ন ও হত্যা করা হয় এবং এলজিবিটি সম্প্রদায়ের বিরুদ্ধে জাতীয় টেলিভিশনে কীভাবে ঘৃণামূলক বিবৃতি প্রচার করা হয় তা তুলে ধরা হয়েছিল।[২৬] এই প্রতিবেদনটি পরে ওই অঞ্চলের এলজিবিটি অধিকার বিষয়ে মূল্যায়ন ও আরো পর্যালোচনার সূত্র হিসেবে ব্যবহার করা হয়।[২৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "هاوڕەگەزخوازیی لە كوردستان"। YouTube (Kurdish ভাষায়)। Zhyan Media। ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ "هاوڕەگەزخوازەکان خۆیان ئاشکرا دەکەن"। YouTube (Kurdish ভাষায়)। Raz Net। ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ "Introducing Iraqi LGBT+ community to the world on Global Pride"। Rasan Organization (ইংরেজি ভাষায়)। ২৪ জুন ২০২০। ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২১।
- 1 2 Ahmed Zardasht, Paryan। "المثلية .. وخطاب الكراهية الموجه ضدهم"। www.makanati.net। ৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২১।
- 1 2 Datta, Sarah Ashton-Cirillo and Sayantan। "These LGBTQ activists are leading the charge in some of the most LGBTQ hostile countries on Earth"। LGBTQ Nation। ২৩ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- 1 2 "Positive Changes in Countries Part 29 of a Multi-part Series – Devoted Governments, Devoted Citizens: Iran, Iraq, Ireland – English"। suprememastertv.com। ১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "World Vegan Month: Being plant-based in Iraq"। The Vegan Review। ১৬ নভেম্বর ২০২০। ৪ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২১।
- ↑ Sirwan, Dilan। "Queer in Kurdistan: LGBT+ community weighed down by societal pressure"। www.rudaw.net। ৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- ↑ "Queerer Aktivismus für Südkurdistan – Rosa-Luxemburg-Stiftung"। sh.rosalux.de (জার্মান ভাষায়)। ২৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১।
- ↑ "چالاکییەک بۆ ڕۆژی جیھانیی ڕوەکخواردن ئەنجامدرا"। ROJ News (কুর্দিশ ভাষায়)। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৯।
- ↑ "دووەم بۆنەی ڕۆژی جیهانیی ڤیگن لە کوردستان بەڕێووە دەچێت"। speemedia.com। ১১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১।
- ↑ "Zhiar Ali"। Medium (ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১।
- ↑ Ali, Zhiar। "لەبەر ئەم هۆکارە هەرگیز ناتوانین لەبەر جینۆسایدکردنی ئەرمەنییەکان لە تورکیا ببوورین"। speemedia.com। ১১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১।
- ↑ "Zhiar Ali, il giovane curdo che si batte per la comunità LGBTQIA+"। Harper's BAZAAR (ইতালীয় ভাষায়)। ১৬ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৪।
- 1 2 3 Al-Rubaie, Azhar। "Incognito mode: Iraq's LGBTQ+ community celebrates Pride Month virtually in fear of becoming a 'target'"। The New Arab (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১।
- ↑ Rahman, Dlnia। "Living in secret: The LGBT+ community in Kurdistan"। www.rudaw.net। ২০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২১।
- ↑ "LGBTQ+ Iraqis seeking refuge in Lithuania fleeing persecution at home"। Middle East Eye (ইংরেজি ভাষায়)। ২০ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- ↑ "مشکلات اقلیتهای جنسی و جنسیتی در اقلیم کردستان عراق"। BBC Persian (ফার্সি ভাষায়)। ১৭ মে ২০২১। ১৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১।
- ↑ "لە هەولێر دوو کچی هاوڕەگەزخواز بەیەکەوە هاوسەرگیریان کردووە"। Mewda Media। ৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২১।
- ↑ Mame, Shaswar। "ROJEV | Helmetî destgîrkirdinî kesanî LGBTQ+ le Silêmanî"। YouTube (ইংরেজি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Iraq Condemns EU Mission for Displaying LGBT Flag"। Asharq AL-awsat (ইংরেজি ভাষায়)। ১১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "Gay flag raised in the capital Baghdad"। Gay flag raised in the capital Baghdad। ২৫ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "Iraqi leaders condemn western diplomats for hoisting LGBT+ pride flags"। Rudaw Media Network। ২০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "EU mission's raising of rainbow flag sparks outcry in Iraq"। Qantara.de – Dialogue with the Islamic World (ইংরেজি ভাষায়)। ৩০ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "Iraqi leaders Sadr and Amiri bash gay pride flag raising ceremony"। The Jerusalem Post | JPost.com। ১৪ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "Conditions of LGBT people of Iraq since may 17, 2020"। Rasan (ইংরেজি ভাষায়)। ৭ জুন ২০২০। ২৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "Baseline Assessment: A Scan of Documentation of Threats and Violence Against At-Risk and Marginalized Groups in Iraq" (পিডিএফ)। ডিসেম্বর ২০২০: ১৫। ১০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - "Miles Away"। Amuse (ইংরেজি ভাষায়)। ২০ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- "Legal Protections And Anti-Discrimination Laws: The Need For Safeguarding The Rights Of LGBT+ Community In Iraqi Kurdistan – Yeksani" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১১ জানুয়ারি ২০২৩। ২০ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- Dehghan, Saeed Kamali (২১ ফেব্রুয়ারি ২০২২)। "Kurdish transgender woman shot by brother had been hiding from family"। The Guardian (ইংরেজি ভাষায়)। ১১ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- Parasiliti, Andrew; Zaman, Amberin। "Iraqi Kurdish LGBT rights activist Zhiar Ali says local authorities do nothing to discourage killings – Al-Monitor: The Pulse of the Middle East"। www.al-monitor.com (ইংরেজি ভাষায়)। ১১ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- Majid, Rebaz; Abdulla, Namo। "LGBTQ Members Face Threats in Iraqi Kurdistan | Voice of America – English"। Voice of America (ইংরেজি ভাষায়)। ৯ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- Parsons, Vic (২৩ ফেব্রুয়ারি ২০২২)। "Trans woman killed by brother had been in hiding after death threats from family"। PinkNews। ১৮ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- "Trans woman allegedly shot by brother in so-called 'honour killing'"। Attitude.co.uk (ইংরেজি ভাষায়)। ৮ ফেব্রুয়ারি ২০২২। ৬ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- "Una mujer trans es asesinada por su propio hermano en Kurdistán"। CromosomaX (স্পেনীয় ভাষায়)। ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- Duvar, Gazete (২১ ফেব্রুয়ারি ২০২২)। "Duhok'ta öldürülen trans birey Doski Azad'ın arkadaşları konuştu: Ailesi uzun zamandır tehdit ediyordu"। Gazeteduvar (তুর্কি ভাষায়)। ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- Simensen, Henrik Myhrvold (২৩ ফেব্রুয়ারি ২০২২)। "Transkvinne drept: – Tragisk"। dagbladet.no (Norwegian ভাষায়)। ১১ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
Det er stigmatiserende. Æresdrap er utbredt, vi har hundrevis av navnløse graver. Det er personer som ikke fikk respekt når de levde, eller etter deres død
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - Marques, Ana Cristina। "Mulher transgénero curda morta pelo irmão vivia escondida da família"। Observador (পর্তুগিজ ভাষায়)। ১৮ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- Ahmed, Daniel। "Kisah Transgender di Irak Tewas di Tangan Keluarga"। Tempo (Indonesian ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
Kejahatan kebencian terhadap kelompok LGBT di wilayah Kurdistan semakin meningkat. Tahap kebebasan di Kurdistan ini mungkin terjadi, dan kami melihat ini dalam kasus Azad.
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - "Irak: USA machen Druck auf kurdische Verwaltung wegen Mord an Transgender Frau"। Radio Dreyeckland (জার্মান ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০২২। ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- al-Rubaie, Azhar; MacDonald, Alex। "Murder of trans Kurdish woman in Iraq sparks anger among activists"। Middle East Eye (ইংরেজি ভাষায়)। ১৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
- Qasim, Mohammed। ""أن تظهر ميولك المثلية في العراق يعني أنك وقعّتَ على موتِك""। Vice (আরবি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১।
- van Rooijen, Arjan (৬ সেপ্টেম্বর ২০২১)। ""It's my purpose in life to raise my voice""। Queer Film Festival Utrecht (ওলন্দাজ ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১।
- "ILGA Asia Statement for the Iraqi Kurdistan Region: Widespread Violence Against LGBTIQ+ Citizens By The Kurdistan Regional Government (KRG) Must Be Condemned"। ILGA Asia। ১৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১।
- ""أخاف الموت كلما أخرج من المنزل".. مجتمع الميم في العراق يواجه تهديدات مستمرة | الحرة"। www.alhurra.com (আরবি ভাষায়)। ১৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১।
- "LGBT+ activists slam 'immoral' lawsuit against Sulaimani organization"। www.rudaw.net। ২৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২১।
- "Kurdistan Parliament MP files lawsuit against group advocating for women's, LGBTIQ rights"। www.nrttv.com। Nalia Corporation। ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২১।
- "Iraq: Arrests among LGBTQ+ community in Kurdish city sparks fierce debate"। Middle East Eye (ইংরেজি ভাষায়)। ১০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- Jangiz, Khazan। "Kurdish parliamentarian slams Sulaimani LGBT+ arrests as possible 'crime'"। Rudaw Media Network। ১৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- Sirwan, Dilan। "Sulaimani's LGBT+ community 'terrified' after security forces launch crackdown"। Rudaw Media Network। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- "Verhaftete LGBTIQ im Nordirak offenbar wieder frei"। Mannschaft (জার্মান ভাষায়)। ৮ এপ্রিল ২০২১। ১০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- "Irakisch-Kurdistan: Sicherheitskräfte gehen gegen Homosexuelle vor"। Mena-Watch (জার্মান ভাষায়)। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- "Au Kurdistan irakien, les assos sonnent l'alarme après des arrestations de personnes LGBTQI+"। TÊTU (ফরাসি ভাষায়)। ৬ এপ্রিল ২০২১। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- "Hbtq-personer i Sulaymaniyya utsatta för häxjakt av beväpnade styrkor"। Esta (সুইডিশ ভাষায়)। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- "روونکردنەوەی ئاسایش لەبارەی ھاوڕەگەزخوازەکانی سلێمانی"। Balkesh। ২ এপ্রিল ২০২১। ১০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- "Arrests highlight lack of protections for LGBTQ+ community in Kurdistan Region"। پەرەگراف (ইংরেজি ভাষায়)। ১০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- Editorial Staff (২ এপ্রিল ২০২১)। "Kurdish police arrest LGBT+ individuals in Sulaimani, Iraqi Kurdistan"। Kurd Net – Ekurd.net Daily News। ১৯ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- Palestina, Invicta (১১ এপ্রিল ২০২১)। "Iraq: gli arresti tra la comunità LGBTQ + nella città curda scatenano un acceso dibattito"। Invictapalestina (ইতালীয় ভাষায়)। ১০ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- "ئاسایشی سلێمانی: ئەوانەی دەستگیرکراون لەشفرۆش بوون"। Rudaw Media Network। ২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- "ژیار عەلی، چالاکڤانی مافی مرۆڤ: پشکنینی جەستەیی بۆ هاوڕەگەزخوازەکان دەکرێت" (ইংরেজি ভাষায়)। Rudaw Media Network। ৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১।
- Majeed, Rebaz (১০ এপ্রিল ২০২১)। "Irak Kürt Bölgesi Yönetiminde LGBTQ Bireyler Tehdit Altında"। Voice of America (তুর্কি ভাষায়)। ১০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২১।
- "Sulaimani's LGBT+ community 'terrified' after security forces launch crackdown"। Shkoi Kurdistan। ৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২১।
<references>-এ সংজ্ঞায়িত "amusic" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "yeksani2023" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "tg9816" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "almonitor" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "voa" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "pinknews" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "attitudemag" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "CromosomaX" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "gazete3627" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "dagbladet" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "observador" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "indo2671" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "radi5362" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "MEE4736" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "vice" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "qffu" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "ilgaasia" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "alhurra" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "lawsuit1" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "lawsuit2" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "MEE" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "rudaw2" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "rudaw3" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "grns123" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "ik30291" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "tetu" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "esta" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "balkesh" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "paragraf2" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "knes3729" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "ip3810" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "rudaw5" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "tests" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "voatr" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "sk0129" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।বহিঃসংযোগ
[সম্পাদনা]- Biography template using pronunciation
- উদ্ধৃতি শৈলীতে কুর্দিশ ভাষার উৎস (ku)
- পতাকা নকশাকার
- কুর্দি সঙ্গীতশিল্পী-গীতিকার
- কুর্দি সক্রিয়কর্মী
- ইরাকি এলজিবিটি অধিকার আন্দোলনকর্মী
- প্রাণী অধিকার কর্মী
- কুর্দি সাংবাদিক
- জীবিত ব্যক্তি
- ১৯৯৯-এ জন্ম
- ভেগানবাদী কর্মী
- কুর্দি এলজিবিটিকিউ ব্যক্তি
- ইরাকি মানবাধিকার কর্মী
- এলজিবিটিকিউ অধিকার কর্মী
- ইরাকি সমকামী পুরুষ
- ইরাকি সঙ্গীতশিল্পী-গীতিকার
- কুর্দি লেখক
- ২১শ শতাব্দীর এলজিবিটিকিউ ব্যক্তি
- ২১শ শতাব্দীর পুরুষ লেখক