জিয়ারত আশুরা
| শিয়া ইসলাম |
|---|
| ধারাবাহিকের অংশ |
|
|
| হুসাইন ইবনে আলী |
|---|
| সর্ম্পকিত নিবন্ধসমূহের ধারাবাহিকা |
| জীবন |
| স্মরণ |
|
| মতামত |
জিয়ারত আশুরা (আরবি: زیارة عاشوراء) হলো আল্লাহর প্রতি নিবেদিত একটি ইসলামি অভিবাদনমূলক প্রার্থনা। এই প্রার্থনাটি কারবালার ইমাম হোসাইনের মাজারে জিয়ারতের সময় ব্যবহৃত লিটার্জির অংশ। রাসূলের বংশধর এবং শিয়াদের পঞ্চম ইমাম মুহম্মদ আল-বাকির, মাজারের এক প্রতীকী সফর হিসেবে কারবালার দিকে মুখ করে আশুরার দিনে জিয়ারত আশুরা পাঠ করার পরামর্শ দিয়েছেন।[২]
ব্যুৎপত্তি
[সম্পাদনা]ইসলামে জিয়ারাহ (আরবি: زیارة) বলতে কোনো সাধু বা পবিত্র ব্যক্তি, যেমন ইসলামি নবী মুহাম্মাদ বা ইমাম হোসাইনের সমাধি পরিভ্রমণ করাকে বোঝায়।[৩]
‘আশুরা’ (আরবি: عاشوراء) শব্দটির আক্ষরিক অর্থ "দশম"। এটি মুসলমানদের জন্য একটি শোকের দিন, যা ইসলামি বর্ষপঞ্জির ১০ মুহররম তারিখে পালিত হয়। কারবালার যুদ্ধে হুসাইন ইবনে আলী এবং তার পরিবারের সদস্য ও সহযোগীদের (৭২ জন শহীদ) শাহাদাতকে এই দিনে স্মরণ করা হয়।[৪][৫]
উৎস
[সম্পাদনা]
জিয়ারত আশুরা শিয়াদের পঞ্চম ইমাম মুহম্মদ আল-বাকিরের প্রতি নির্দেশিত করা হয়, যিনি এটি তার অনুসারীদের কাছে পৌঁছে দিয়েছিলেন।[৪] এই প্রার্থনাটি বিশেষত শেখ তুসী তার 'মিসবাহ আল-মুতাহাজ্জিদ' এবং ইবনে কুলাওয়াইহ তার 'কামিল আল-জিয়ারত' গ্রন্থে বর্ণিত পবিত্র হাদিসে পাওয়া যায়।[৬] প্রার্থনাটির উল্লেখ মুহম্মদ বাকির মজলিসীর বিহারুল আনোয়ার এবং আব্বাস কুমির মাফাতিহুল জিনান গ্রন্থেও রয়েছে।[৪]
বিষয়বস্তু
[সম্পাদনা]জিয়ারত আশুরা-তে তাবাররা (যারা আল্লাহর বিরোধিতা করে, মুহাম্মাদের বিরোধিতা করে বা তাঁর পরিবারের বিরোধিতা করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা), তাওয়াল্লা (নবীর পরিবার বা আহল আল-বাইতকে ভালোবাসা), সমাজের জন্য আত্মত্যাগ এবং অন্যায় ও অত্যাচারের কাছে কখনো মাথা নত না করার মতো ধারণাগুলো রয়েছে।[৭]
আরও পড়ুন
[সম্পাদনা]নিম্নলিখিত ব্যাখ্যাগ্রন্থগুলো (Commentaries) উপলব্ধ রয়েছে:[৪][৮]
- শেখ আলী এস্তেরাবাদী তেহরানি রচিত জান্নাত আল-সারুর ফি কাইফিয়াত তাহকিক জিয়ারত আল-আশুরা (আরবি)
- সৈয়দ আবু হাসান বিন মোহাম্মদ তাবাতাবায়ী সারাভি রচিত তাজকিরাত আল-জায়ারিন (আরবি)
- মির্জা আবুল ফজল তেহরানি রচিত শিফা আল-সুদুর (ফার্সি)
- মুহম্মদ বাকির মজলিসী কর্তৃক জিয়ারত আশুরার ব্যাখ্যাগ্রন্থের পাণ্ডুলিপি (ফার্সি)
দোয়া আলকামা
[সম্পাদনা]দোয়া আলকামা (ফার্সি: دعای علقمه) হলো শিয়া মুসলমানদের জিয়ারত আশুরার পর পাঠ করা দোয়ার শিরোনাম। এটি শিয়াদের পঞ্চম ইমাম মুহম্মদ আল-বাকিরের প্রতি নির্দেশিত করা হয়। এই দোয়াটির নাম শিয়াদের ষষ্ঠ ইমাম জাফর আস-সাদিকের অন্যতম সঙ্গী 'আলকামা'র নামানুসারে রাখা হয়েছে। তবে মাফাতিহুল জিনান-এর বর্ণনা অনুযায়ী, আব্বাস কুমি বিশ্বাস করতেন যে এই দোয়াটি ইমাম জাফর আস-সাদিকের অন্য এক সঙ্গী 'সাফওয়ান'-এর সম্মানে বর্ণিত, তাই দোয়ার মূল নাম সাফওয়ান। আব্বাস কুমি বর্ণনা করেছেন যে, জিয়ারত আশুরার সূত্র ধরে আলকামা ইবনে মোহাম্মদ ইবনে হাজরামি'র মাধ্যমে ইমাম মুহম্মদ আল-বাকির থেকে এই দোয়াটি বর্ণিত হয়েছে।[৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Badruddīn, Amir al-Hussein bin (১৮ ডিসেম্বর ২০০৮)। The Precious Necklace Regarding Gnosis of the Lord of the Worlds। Imam Rassi Society।
- ↑ Flaskerud, Ingvild (২০১০)। Visualizing Belief and Piety in Iranian Shiism। Continuum International Publishing Group। পৃ. ২০৫। আইএসবিএন ৯৭৮-১-৪৪১১-৪৯০৭-৭।
- ↑ "Ziyārah"। Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৫।
- 1 2 3 4 Ziyarat and Prayers। Sohale Sizar। পৃ. ৩৬। GGKEY:0T3B3DGQCGJ।
- ↑ Shaykh Adil Al-Haqqani; Shaykh Hisham Kabbani (জুলাই ২০০২)। The Path to Spiritual Excellence। ISCA। পৃ. ৪৫। আইএসবিএন ৯৭৮-১-৯৩০৪০৯-১৮-৭।
- ↑ Khalfan, Muhammad (১৫ ফেব্রুয়ারি ২০১৩)। The Sacred Effusion। The World Federation of Khoja Shia Ithna-Asheri Muslim Communities। ২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৫।
- ↑ Azizi Tehrani; Ali Asghar (২১ নভেম্বর ২০২১)। The Torch of Perpetual Guidance, an Exposé on Ziyarat Ashura of al-Imam al-Husayn b. Ali। Saleem Bhimji কর্তৃক অনূদিত।
- ↑ "Source of Ziyarat of Ashura"। hawzah.net। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৫।
- ↑ Qomi, Abbas (২০০৯)। Mafatih Al-Jinan (Keys to the Garden of Paradise)। Ansariyan Publications। আইএসবিএন ৯৭৮-৯৬৪২১৯০৮৭৪।