জিমি হেন্ডরিক্স
জিমি হেন্ডরিক্স | |
|---|---|
হেন্ডরিক্স ১৯৬৭ সালে ডাচ টেলিভিশন অনুষ্ঠান হোইপলাতে পরিবেশন করছেন | |
| প্রাথমিক তথ্য | |
| জন্মনাম | জনি অ্যালেন হেন্ডরিক্স |
| জন্ম | ২৭ নভেম্বর ১৯৪২ সিয়াটল, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র |
| মৃত্যু | ১৮ সেপ্টেম্বর ১৯৭০ (বয়স ২৭) কেনসিংটন, লন্ডন, যুক্তরাজ্য |
| ধরন | |
| পেশা |
|
| বাদ্যযন্ত্র |
|
| কার্যকাল | ১৯৬৩–১৯৭০ |
| লেবেল | |
| ওয়েবসাইট | jimihendrix |
জেমস মার্শাল "জিমি" হেন্ডরিক্স (জন্ম জনি অ্যালেন হেন্ডরিক্স; নভেম্বর ২৭, ১৯৪২ – সেপ্টেম্বর ১৮, ১৯৭০) ছিলেন মার্কিন রক গিটারবাদক, গায়ক এবং গীতিকার। যদিও তার মূলধারার কর্মজীবন কেবল চার বছর স্থায়ী হয়েছিল, তবুও তিনি ইতিহাসের অন্যতম প্রভাবশালী গিটারবাদক এবং বিশ শতকের অন্যতম বিখ্যাত সঙ্গীতজ্ঞ হিসেবে বিবেচিত। রক অ্যান্ড রোল হল অব ফেম তাকে "রক সঙ্গীত ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ" হিসেবে বর্ণনা করেছেন।[১]
সিয়াটল, ওয়াশিংটনে জন্মগ্রহণকারী হেন্ডরিক্স ১৫ বছর বয়সে গিটার বাজানো শুরু করেছিলেন। ১৯৬১ সালে তিনি ইউনাইটেড স্টেটস আর্মিতে তালিকাভুক্ত হন এবং ১০১তম এয়ারবর্ন বিভাগে প্যারাট্রোপার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন, তবে পরের বছরই তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি খুব শীঘ্রই টেনেসির ক্লার্কসভিলে চলে যান এবং চিটলিন'স সার্কিটে গিগ বাজাতে শুরু করেন, ইসলে ব্রাদার্সের ব্যাকিং ব্যান্ডে স্থান অর্জন করেন এবং পরে লিটল রিচার্ডের সাথে, যার সাথে তিনি ১৯৬৫ সালের মাঝামাঝি সময়ে কাজ চালিয়ে যান। তিনি ১৯৬৬ সালের শেষদিকে ইংল্যান্ডে যাওয়ার পূর্বে কার্টিস নাইট এবং স্কোয়ায়ার্সের সাথে বাজিয়েছিলেন। সে সময়ে লিন্ডা কিথ ছিলেন তার পরিচালক, যিনি ইতোপূর্বে দি অ্যানিম্যাল্সের বেসবাদক চাস চ্যান্ডলারের প্রতি আগ্রহী ছিলেন।[২] কয়েক মাসের মধ্যে হেন্ডরিক্স দ্য জিমি হেন্ডরিক্স এক্সপিরিয়েন্স দলের "হেই জো", "পার্পল হেজ" এবং "দ্য উইন্ড ক্রাইস মেরি" গানগুলির মাধ্যমে যুক্তরাজ্যের শীর্ষ দশ হিট তালিকায় অবস্থান নিয়েছিলেন। ১৯৬৭ সালে মন্টেরি পপ উৎসবে পরিবেশনের পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে খ্যাতি অর্জন করেছিলেন এবং তার তৃতীয় এবং চূড়ান্ত স্টুডিও অ্যালবাম ইলাকট্রিক লেডিল্যান্ড ১৯৯৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম স্থান অর্জন করেছিলেন। এটি ছিল হেন্ডরিক্সের সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল মুক্তি এবং চার্টে তার একমাত্র নম্বার ওয়ান অ্যালবাম ছিল। তিনি ছিলেন বিশ্বের সর্বাধিক পারিশ্রমিকধারী পরিবেশকারী,[৩] এবং ১৯৬৯ সালে উডস্টক উৎসব ও ১৯৭০ সালে আইল অব ওয়াইট উৎসবকে শিরোনামে পরিণত করেছিলেন। তিনি বারবুইট্রেট-সম্পর্কিত অ্যাফাইক্সিয়া থেকে ১৯৭০ সালের ১৮ সেপ্টেম্বর ২৭ বছর বয়সে মারা যান।
হেন্ডরিক্স মার্কিন রক অ্যান্ড রোল এবং ইলাকট্রিক ব্লুজ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। উচ্চ গেইন সহ ওভারড্রাইভেন অ্যাম্প্লিফায়ারকে সমর্থন করেছিলেন এবং গিটার অ্যাম্প্লিফায়ার প্রতিক্রিয়ার কারণে সৃষ্ট পূর্বের অবাঞ্ছিত শব্দকে জনপ্রিয় করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। মূলধারার রক যেমন ফাজ বিকৃতি, অক্টাভিয়া, ওয়াহ-ওয়াহ, এবং ইউনি-ভাইব যেমন সুরের পরিবর্তনকারী এফেক্টের এককগুলির ব্যাপক ব্যবহারকারী প্রথম দিককার গিটারবাদকের মধ্যে একজন ছিলেন। পথম সঙ্গীতজ্ঞ হিসেবে তিনি রেকর্ডিংয়ে স্টিরিওফোনিক ফ্যাসিং এফেক্ট ব্যবহার করেন। রোলিং স্টোনের হলি জর্জ-ওয়ারেন লিখেছেন: "হেন্ডরিক্স ইলাকট্রনিক শব্দ উৎসের যন্ত্র ব্যবহারের পথিকৃৎ ছিলেন। তার পূর্বেও কেউকেউ প্রতিক্রিয়া এবং বিকৃতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন, কিন্তু হেন্ডরিক্স এই প্রভাবগুলি অন্যদের চেয়ে নিয়ন্ত্রিত, তরল শব্দভাণ্ডারে পরিণত করেছিলেন যা তা শুরু করা ব্লুজের মতোই ব্যক্তিগত।"[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Biography of the Jimi Hendrix Experience"। রক অ্যান্ড রোল হল অব ফেম। ১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ Barbara Hodgson (৪ নভেম্বর ২০১৫)। "How Newcastle's Chas Chandler discovered the best guitarist in the world"। Chroniclelive.co.uk। Chronicle। ১৪ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৭।
He was on his final tour with The Animals in the US when he heard about a talented young guitarist and went along to New York's Cafe Wha to see him in action.
- ↑ ত্রস ২০০৫, পৃ. ২৫৫; শাপিরো ও গ্লেবিক ১৯৯৫, পৃ. ২২০.
- ↑ জর্জ-ওয়ারেন ২০০১, পৃ. ৪২৮।
উৎস
[সম্পাদনা]- ত্রস, চার্লস আর. (২০০৫)। Room Full of Mirrors: A Biography of Jimi Hendrix। Hyperion। আইএসবিএন ৯৭৮-০-৭৮৬৮-৮৮৪১-২।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - শাপিরো, হ্যারি; গ্লেবিক, সিজার (১৯৯৫) [1990]। Jimi Hendrix: Electric Gypsy (New and Improved সংস্করণ)। St. Martin's Press। আইএসবিএন ৯৭৮-০-৩১২-১৩০৬২-৬।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - জর্জ-ওয়ারেন, হোলি, সম্পাদক (২০০১)। The Rolling Stone Encyclopedia of Rock & Roll (2005 revised and updated সংস্করণ)। Fireside। আইএসবিএন ৯৭৮-০-৭৪৩২-৯২০১-৬। ২০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট

- গ্রন্থাগারে জিমি হেন্ডরিক্স সম্পর্কিত বা কর্তৃক কাজ (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জিমি হেন্ডরিক্স (ইংরেজি)
- জিমি হেন্ডরিক্স দ্যা গার্ডিয়ান-এর সংবাদ ও ধারাভাষ্যের সংগ্রহশালা।
- "জিমি হেন্ডরিক্স সংগৃহীত খবর এবং ভাষ্য"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)।
- Articles concerning disputes about rights to the Hendrix musical publishing estate ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে. Los Angeles Times
- FBI Records: The Vault – James Marshall "Jimi" Hendrix at vault.fbi.gov
- জিমি হেন্ডরিক্স
- ১৯৪২-এ জন্ম
- ১৯৭০-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন সঙ্গীতশিল্পী
- ২০শ শতাব্দীর মার্কিন গিটারবাদক
- আফ্রিকান-মার্কিন গিটারবাদক
- আফ্রিকান-মার্কিন গায়ক
- আফ্রিকান-মার্কিন রক সঙ্গীতশিল্পী
- আফ্রিকান-মার্কিন সঙ্গীতশিল্পী-গানলেখক
- মার্কিন সঙ্গীতশিল্পী-গানলেখক
- মার্কিন ব্লুজ গিটারবাদক
- মার্কিন ব্লুজ সঙ্গীতশিল্পী
- মার্কিন রক গিটারবাদক
- মার্কিন রক সঙ্গীতশিল্পী
- মার্কিন রক গানলেখক
- মার্কিন পুরুষ গিটারবাদক
- মার্কিন গায়ক-গানলেখক
- ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেকর্ড প্রযোজক
- চেরোকি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- যুক্তরাজ্যে মার্কিন প্রবাসী
- আইক অ্যান্ড টিনা টার্নারের সদস্য
- দ্য জিমি হেন্ডরিক্স এক্সপেরিয়েন্সের সদস্য
- কিংস অব রিদমের সদস্য
- ব্যান্ড অব জিপসিসের সদস্য
- জিপসি সান অ্যান্ড রেইনবোজের সদস্য
- লিড গিটারবাদক
- ব্লুজ রক সঙ্গীতজ্ঞ
- সাইকেডেলিক রক সঙ্গীতজ্ঞ
- সিয়াটেলের সঙ্গীতজ্ঞ
- ওয়াশিংটন অঙ্গরাজ্যের গানলেখক
- ওয়াশিংটন অঙ্গরাজ্যের গিটারবাদক
- সুই রেকর্ডসের শিল্পী
- বার্কলি রেকর্ডসের শিল্পী
- পলিডোর রেকর্ডসের শিল্পী
- ক্যাপিটল রেকর্ডসের শিল্পী
- গারফিল্ড উচ্চ বিদ্যালয়ের (সিয়াটল) প্রাক্তন শিক্ষার্থী
- ইউনাইটেড স্টেটস আর্মির সৈন্য
- আফ্রিকান-মার্কিন সামরিক কর্মী
- গ্র্যামি আজীবন সম্মাননা পুরস্কার প্রাপক
- লন্ডনে দুর্ঘটনা সম্পর্কিত মৃত্যু
- ইংল্যান্ডে অ্যালকোহল সম্পর্কিত মৃত্যু
- ইংল্যান্ডে ওষধ সম্পর্কিত মৃত্যু
- বার্বিচুরেস সম্পর্কিত মৃত্যু
- ওয়াশিংটন অঙ্গরাজ্যে সমাহিত
- ২০শ শতাব্দীর মার্কিন পুরুষ সঙ্গীতজ্ঞ
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- মার্কিন রক কণ্ঠশিল্পী
- মার্কিন রক গীতিকার