জিনি লেমন
জিনি লেমন | |
|---|---|
| জন্ম | লুইস ম্যাথু লুমিয়ের ক্রাউচার ওর্চেস্টার, ইংল্যান্ড, ইউকে |
| অন্যান্য নাম | লুইস স্পেল্ট ব্যাকওয়ার্ডস (২০১৬ পর্যন্ত)[১] লুইস ম্যান্ডাল |
| শিক্ষা | ওর্চেস্টার বিশ্ববিদ্যালয় |
| পেশা |
|
| কর্মজীবন | ২০০৮–বর্তমান[২] |
| টেলিভিশন | দ্য এক্স ফ্যাক্টর (২০১৭)[৩][৪][৫] রূপলস ড্র্যাগ রেস ইউকে (মৌসুম ২) |
| ওয়েবসাইট | Instagram |
লুইস ম্যাথু লুমিয়ের ম্যান্ডাল, জন্ম নাম ক্রাউচার,[৬][৭][৮] যিনি পেশাগতভাবে জিনি লেমন নামে পরিচিত, হলেন একজন ব্রিটিশ ড্র্যাগ পারফর্মার এবং রেকর্ডিং শিল্পী। তিনি রূপলস ড্র্যাগ রেস ইউকে-এর দ্বিতীয় মৌসুমে প্রতিযোগিতা করার জন্য সর্বাধিক পরিচিত। তারা তাদের বিকল্প এবং অত্যন্ত ক্যাম্পি ড্র্যাগ পরিবেশনার জন্য পরিচিত।
শিক্ষা
[সম্পাদনা]জিনি ওরচেস্টার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় "গে হওয়ার কারণে তাদের চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল"। [৯]
পেশাজীবন
[সম্পাদনা]জিনি বার্মিংহামের শাউট ফেস্টিভ্যাল অফ কুইয়ার আর্টস অ্যান্ড কালচারে উপস্থিত হয়েছিলেন। [১০] তারা ২০১৭ সালে দ্য এক্স ফ্যাক্টরে উপস্থিত হয়েছিলেন।
রূপলস ড্র্যাগ রেস ইউকে-তে প্রতিদ্বন্দ্বিতা করার সময়, জিনি লেমন তার প্রতিদ্বন্দ্বী সিস্টার সিস্টারের বিরুদ্ধে ঠোঁট মেলানো প্রতিযোগিতায় লড়ার পর মূল প্রতিযোগিতা থেকে বাদ পড়েন।[১১] তারা তখন থেকেই বলে আসছেন যে বিচারকদের কিছু মন্তব্যে তারা অস্বস্তি বোধ করেছেন, তারা যুক্তি দেন যে রূপল এবং মিশেল ভিসেজ ব্রিটিশ রসবোধ হৃদয়ঙ্গম করতে পারেননি এবং বিষয়টিকে নারী-কেন্দ্রিক গ্ল্যামারের ধারণার দিকে ঠেলে দিয়েছেন।[১২] জিনি লেমন অনুষ্ঠানে রূপলের আবেগপূর্ণ ক্ষোভেরও সমালোচনা করেছেন, যেখানে রূপল জো ব্ল্যাকের পোশাকের সমালোচনা করেছিলেন (যা জিনি চলে যাওয়ার পরে ঘটেছিল)। জিনি একটি টুইট বার্তায় লেখেন: "৭ মাস ধরে কর্মহীনতার হতাশায় ভুগতে থাকা কুইনদের পোশাক কেনার সামর্থ্য না থাকায় এবং অত্যধিক আঞ্চলিক হওয়ার জন্য চিৎকার করা ও গালিগালাজ করা... নাহ বাবা, আমি বাড়িতেই ভালো আছি, অনেক ধন্যবাদ।"[১৩] ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার এবং প্রোমোটার ভস ইভেন্টসের সহযোগিতায় আয়োজিত রূপলস ড্র্যাগ রেস ইউকে : দ্য অফিসিয়াল ট্যুর-এ লেমন রূপলস ড্র্যাগ রেস ইউকে-এর দ্বিতীয় মৌসুমের পুরো প্রতিযোগী দলের সঙ্গে যোগ দেন।[১৪]
২০২২ সালের জানুয়ারিতে, লেমন ই৪-এর সেলিব্রিটি কোচ ট্রিপের ৭ম মৌসুমে তার সহযোগী পেশাদার সদস্য এবং বন্ধু সিস্টার সিস্টারের সাথে উপস্থিত হন। তারা পর্তুগালে ম্যাট রিচার্ডসন, হানি জি, পল ডানান, দ্য হানিজ[১৫] এবং বার্ডস অফ আ ফেদারের মতো তারকা ভ্রমণকারীদের সাথে যোগ দেন।[১৬][১৭]
২০২২ সালের জুলাই মাসে লেমন ২০২২ কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন, যেখানে তিনি স্টিম্পাঙ্ক/জলদস্যু পোশাক পরে একটি বড় লেবু আকৃতির হট এয়ার বেলুনে চড়ে সঙ্গীত পরিবেশন করেন।[১৮]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]জিনি একজন অ-দ্বৈত লিঙ্গ। অ-দ্বৈত লিঙ্গ ড্র্যাগ রেস প্রতিযোগী বিমিনি বন-বোলাশের সাথে হওয়া তার একটি আলোচনা, অন্যান্য অ-দ্বৈত লিঙ্গ ব্যক্তিদের প্রকাশ্যে আসতে সাহায্য করেছে বলে মনে করা হয়।[১৯]
ফিল্মোগ্রাফি
[সম্পাদনা]টেলিভিশন
[সম্পাদনা]- দ্য এক্স ফ্যাক্টর (২০১৭)
- রূপলস ড্র্যাগ রেস ইউকে (২০২১)
- সেলিব্রিটি কোচ ট্রিপ (২০২২)
মিউজিক ভিডিও
[সম্পাদনা]| বছর | শিরোনাম | শিল্পী | রেফ. |
|---|---|---|---|
| ২০২১ | "মাই হাউস" | জোডি হার্শ | [২০] |
ডিসকোগ্রাফি
[সম্পাদনা]- স্টুডিও অ্যালবাম
- একক গান
মঞ্চ
[সম্পাদনা]| বছর | শিরোনাম | প্রোমোটার | স্থান | সূত্র |
|---|---|---|---|---|
| ২০২২ | রূপলস ড্র্যাগ রেস ইউকে: অফিসিয়াল ট্যুর | ভস ইভেন্টস / ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার | ইপসউইচ, অক্সফোর্ড, এডিনবার্গ, গ্লাসগো, নিউক্যাসল, নটিংহ্যাম, বোর্নমাউথ, সাউথেন্ড, ম্যানচেস্টার, শেফিল্ড, ব্ল্যাকপুল, ল্যান্ডুডনো, বার্মিংহাম, কার্ডিফ, লিভারপুল, বেসিংস্টোক, পোর্টসমাউথ, প্লাইমাউথ, লন্ডন, ডার্বি, ব্রিস্টল, ব্র্যাডফোর্ড, অ্যাবারডিন, সাউথাম্পটন, স্টকটন, ব্রাইটন এবং নিউপোর্ট | [১৪] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Card, Kirsty (১৩ জানুয়ারি ২০২১)। "'We're breaking the binary baby!' Singer bids for Drag Race UK crown"। BirminghamLive (ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "Meet the musicians: Lewis Spelt Backwards"। worcester music festival। ৪ মে ২০১৩। ১৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২১।
- ↑ Laws, Roz (২৯ সেপ্টেম্বর ২০১৭)। "Why Midland drag act Ginny Lemon stands out on X Factor"। BirminghamLive (ইংরেজি ভাষায়)। ২৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Sharpe, Liz (২৩ সেপ্টেম্বর ২০১৭)। "Ginny Lemon's 5 reasons not to miss Worcestershire Pride today"। Worcester News (ইংরেজি ভাষায়)। ১১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Laws, Roz (৩০ সেপ্টেম্বর ২০১৭)। "What happened after Ginny Lemon's 'hideous' X Factor audition"। BirminghamLive (ইংরেজি ভাষায়)। ২৩ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Mitchell, Hilary (১৮ ফেব্রুয়ারি ২০২১)। "Every drop of tea about Drag Race UK Series 2 from Dawn French to the Brit Crew"। PinkNews (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৯ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২২।
- ↑ Sharpe, Liz (১১ সেপ্টেম্বর ২০১৭)। "Worcester's Ginny Lemon - fancy a slice? appears on X-Factor"। worcesternews.co.uk। Newsquest Media Group Ltd। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "I'm so Offended"। music.apple.com। Apple Inc.। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২৩।
- ↑ "Ginny Lemon from Drag Race UK claims they were 'hounded out of job' at uni for being gay"। The Tab UK। ৩ ফেব্রুয়ারি ২০২১। ১৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "SHOUT Festival Opening"। Redbrick Culture। ১৪ নভেম্বর ২০১৯। ১১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Day, Harvey (৫ ফেব্রুয়ারি ২০২১)। "Ginny Lemon: 'Why I quit Drag Race UK'"। BBC Three। ১৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Warner, Sam; Opie, David (১১ ফেব্রুয়ারি ২০২১)। "Drag Race UK's Ginny Lemon explains why they "felt uncomfortable" on the show"। Digital Spy। ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "Drag Race's Ginny Lemon had absolutely no time for RuPaul's explosive H&M rant"। PinkNews। ১২ ফেব্রুয়ারি ২০২১। ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২১।
- 1 2 "RuPaul's Drag Race UK Tour"। Voss Events (ইংরেজি ভাষায়)। ১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২১।
- ↑ "Worcester television star clashes with angry actor on Celeb Coach Trip"। ৫ জানুয়ারি ২০২২। ৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "Celebrity Coach Trip 2022 line-up: Meet the cast of the brand new series"। ৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "Celebrity Coach Trip - All 4"। ৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "Worcester Drag Race star opens Commonwealth Games in giant lemon-shaped balloon"। ২৯ জুলাই ২০২২। ১২ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২২।
- ↑ "Drag Race UK: 'I came out to my mum as non-binary watching the show'"। BBC News। ৩ ফেব্রুয়ারি ২০২১। ৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Jodie Harsh (৫ মার্চ ২০২১), Jodie Harsh - My House (Official Video), ১২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২১
- ↑ "Greatest Pips by Ginny Lemon"। Apple Music। ২২ ফেব্রুয়ারি ২০২১। ১১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১।
- ↑ O'Connor, Rachael (৫ আগস্ট ২০২২)। "How Drag Race's Ginny Lemon shattered huge LGBTQ+ boundaries in Commonwealth opening ceremony: 'This is a huge deal for queer people everywhere'"। Metro। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২২।
- ↑ "I'm So Offended - Single by Ginny Lemon"। Apple Music। ১১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১।
- ↑ "I Am Over My Overdraft - Single by Ginny Lemon"। Apple Music। মার্চ ২০২১। ১১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১।
- ↑ "Woolworths Sneaky Butchers - Single by Ginny Lemon"। Apple Music। ৬ মার্চ ২০২১। ১১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১।