জিএইচএস বিপত্তি-বিষয়ক বিবৃতি
বিপত্তি-বিষয়ক বিবৃতি (Hazard statements) গ্লোবালি হারমোনাইজড সিস্টেম অব ক্লাসিফিকেশন অ্যান্ড লেবেলিং অব কেমিক্যালস (GHS)-এর একটি অংশ। এগুলি রাসায়নিক পদার্থ ও মিশ্রণের ঝুঁকি সম্পর্কে কিছু মানক বাক্যাংশ হিসেবে ব্যবহৃত হয়, যেগুলো বিভিন্ন ভাষায় অনুবাদযোগ্য।
এই বিবৃতিগুলোর উদ্দেশ্য R-phrases নামক পূর্ববর্তী ব্যবস্থার বিকল্প হিসেবে একই ধরনের তথ্য প্রদান।
GHS অনুযায়ী কন্টেইনারের লেবেলিং-এর জন্য বিপত্তি-বিষয়ক বিবৃতিগুলো একটি গুরুত্বপূর্ণ উপাদান। এগুলোর সঙ্গে আরও কিছু উপাদান থাকে:[৩]
- পণ্যের পরিচয়
- এক বা একাধিক বিপত্তি চিত্রচিহ্ন (প্রয়োজন অনুযায়ী)
- একটি সংকেত শব্দ – যেমন বিপদ (Danger) অথবা সতর্কতা (Warning) – প্রয়োজন অনুযায়ী
- সতর্কতামূলক বিবৃতি, যা নির্দেশ করে পণ্যটি কীভাবে ব্যবহার করলে ব্যবহারকারীসহ অন্যরা ও পরিবেশ কম ঝুঁকির সম্মুখীন হবে
- সরবরাহকারীর পরিচয় (যিনি হতে পারেন নির্মাতা বা আমদানিকারক)
প্রতিটি বিপত্তি-বিষয়ক বিবৃতির একটি নির্দিষ্ট কোড থাকে, যা "H" অক্ষর এবং তিনটি অঙ্কের সমন্বয়ে গঠিত। এক ধরনের বিপত্তির সঙ্গে সংশ্লিষ্ট বিবৃতিগুলো একই কোড গুচ্ছের মধ্যে থাকে, তাই সব নম্বর ধারাবাহিক নয়। এই কোড অনুবাদসহ অন্যান্য রেফারেন্সের কাজে ব্যবহৃত হয়, তবে লেবেল এবং সেফটি ডেটা শিট-এ প্রকৃত বাক্যাংশটিই লেখা উচিত। [৪]
শারীরিক বিপত্তি
[সম্পাদনা]| H-বিবৃতি (শারীরিক বিপত্তি)[৫] | |
|---|---|
| কোড | বিবৃতি |
| H200 | অস্থিতিশীল বিস্ফোরক |
| H201 | বিস্ফোরক: ব্যাপক বিস্ফোরণের ঝুঁকি |
| H202 | বিস্ফোরক: তীব্র বিচ্ছুরণের ঝুঁকি |
| H203 | বিস্ফোরক: আগুন, বিস্ফোরণ বা বিচ্ছুরণের ঝুঁকি |
| H204 | আগুন বা বিচ্ছুরণের ঝুঁকি |
| H205 | আগুন লাগলে ব্যাপক বিস্ফোরণ ঘটতে পারে |
| H206 | আগুন, বিস্ফোরণ বা বিচ্ছুরণের ঝুঁকি: সংবেদনহ্রাসকারী উপাদান কমলে বিস্ফোরণের ঝুঁকি বাড়ে |
| H207 | আগুন বা বিচ্ছুরণের ঝুঁকি: সংবেদনহ্রাসকারী উপাদান কমলে বিস্ফোরণের ঝুঁকি বাড়ে |
| H208 | আগুন লাগার ঝুঁকি: সংবেদনহ্রাসকারী উপাদান কমলে বিস্ফোরণের ঝুঁকি বাড়ে |
| H209 | বিস্ফোরক |
| H210 | অত্যন্ত সংবেদনশীল |
| H211 | সংবেদনশীল হতে পারে |
| H220 | অতিমাত্রায় দাহ্য গ্যাস |
| H221 | দাহ্য গ্যাস |
| H222 | অতিমাত্রায় দাহ্য পদার্থ |
| H223 | দাহ্য পদার্থ |
| H224 | অতিমাত্রায় দাহ্য তরল ও বাষ্প |
| H225 | উচ্চমাত্রায় দাহ্য তরল ও বাষ্প |
| H226 | দাহ্য তরল ও বাষ্প |
| H227 | দাহ্য তরল |
| H228 | দাহ্য কঠিন পদার্থ |
| H229 | চাপযুক্ত পাত্র: উত্তপ্ত হলে বিস্ফোরিত হতে পারে |
| H230 | বাতাস না থাকলেও বিস্ফোরক প্রতিক্রিয়া ঘটাতে পারে |
| H231 | চাপ বা তাপমাত্রা বেশি হলে, বাতাস ছাড়াও বিস্ফোরক প্রতিক্রিয়া ঘটাতে পারে |
| H232 | বাতাসের সংস্পর্শে এলে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে উঠতে পারে |
| H240 | উত্তাপে বিস্ফোরণ ঘটতে পারে |
| H241 | উত্তাপে আগুন বা বিস্ফোরণ ঘটতে পারে |
| H242 | উত্তাপে আগুন লাগতে পারে |
| H250 | বাতাসের সংস্পর্শে এলেই স্বতঃস্ফূর্তভাবে আগুন ধরে |
| H251 | আত্মউত্তাপযুক্ত: আগুন লাগতে পারে |
| H252 | বড় পরিমাণে আত্মউত্তাপযুক্ত: আগুন লাগতে পারে |
| H260 | পানির সংস্পর্শে দাহ্য গ্যাস নির্গত হয়, যা স্বতঃস্ফূর্তভাবে জ্বলে উঠতে পারে |
| H261 | পানির সংস্পর্শে দাহ্য গ্যাস নির্গত হয় |
| H270 | আগুন সৃষ্টি করতে বা তীব্রতর করতে পারে: অক্সিডাইজার |
| H271 | আগুন বা বিস্ফোরণ ঘটাতে পারে: শক্তিশালী অক্সিডাইজার |
| H272 | আগুনের তীব্রতা বাড়াতে পারে: অক্সিডাইজার |
| H280 | গ্যাস চাপযুক্ত অবস্থায় আছে: উত্তপ্ত হলে বিস্ফোরণ ঘটতে পারে |
| H281 | হিমায়িত গ্যাস ধারণ করে: ঠান্ডাজনিত পোড়া বা আঘাতের কারণ হতে পারে |
| H282 | অতিমাত্রায় দাহ্য রাসায়নিক (চাপযুক্ত): উত্তপ্ত হলে বিস্ফোরিত হতে পারে |
| H283 | দাহ্য রাসায়নিক (চাপযুক্ত): উত্তপ্ত হলে বিস্ফোরিত হতে পারে |
| H284 | চাপযুক্ত রাসায়নিক: উত্তপ্ত হলে বিস্ফোরিত হতে পারে |
| H290 | ধাতুর জন্য ক্ষয়কারক হতে পারে |
স্বাস্থ্য সংক্রান্ত বিপত্তি
[সম্পাদনা]| H-বিবৃতি (স্বাস্থ্য সংক্রান্ত বিপত্তি)[৫] | |
|---|---|
| কোড | বিবৃতি |
| H300 | গিলে ফেললে মৃত্যু হতে পারে |
| H300+H310 | গিলে ফেললে বা ত্বকের সংস্পর্শে এলে মৃত্যু হতে পারে |
| H300+H310+H330 | গিলে ফেললে, ত্বকের সংস্পর্শে এলে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে মৃত্যু হতে পারে |
| H300+H330 | গিলে ফেললে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে মৃত্যু হতে পারে |
| H301 | গিলে ফেললে বিষক্রিয়া হতে পারে |
| H301+H311 | গিলে ফেললে বা ত্বকের সংস্পর্শে এলে বিষক্রিয়া হতে পারে |
| H301+H311+H331 | গিলে ফেললে, ত্বকের সংস্পর্শে এলে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে বিষক্রিয়া হতে পারে |
| H301+H331 | গিলে ফেললে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে বিষক্রিয়া হতে পারে |
| H302 | গিলে ফেললে ক্ষতিকর হতে পারে |
| H302+H312 | গিলে ফেললে বা ত্বকের সংস্পর্শে এলে ক্ষতিকর হতে পারে |
| H302+H312+H332 | গিলে ফেললে, ত্বকের সংস্পর্শে এলে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে ক্ষতিকর হতে পারে |
| H302+H332 | গিলে ফেললে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে ক্ষতিকর হতে পারে |
| H303 | গিলে ফেললে ক্ষতি হতে পারে |
| H303+H313 | গিলে ফেললে বা ত্বকের সংস্পর্শে এলে ক্ষতি হতে পারে |
| H303+H313+H333 | গিলে ফেললে, ত্বকের সংস্পর্শে এলে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে ক্ষতি হতে পারে |
| H303+H333 | গিলে ফেললে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে ক্ষতি হতে পারে |
| H304 | গিলে ফেললে ও শ্বাসনালিতে ঢুকলে প্রাণঘাতী হতে পারে |
| H305 | গিলে ফেললে ও শ্বাসনালিতে ঢুকলে ক্ষতিকর হতে পারে |
| H310 | ত্বকের সংস্পর্শে এলে মৃত্যু হতে পারে |
| H310+H330 | ত্বকের সংস্পর্শে এলে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে মৃত্যু হতে পারে |
| H311 | ত্বকের সংস্পর্শে এলে বিষক্রিয়া হতে পারে |
| H311+H331 | ত্বকের সংস্পর্শে এলে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে বিষক্রিয়া হতে পারে |
| H312 | ত্বকের সংস্পর্শে এলে ক্ষতিকর হতে পারে |
| H312+H332 | ত্বকের সংস্পর্শে এলে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে ক্ষতিকর হতে পারে |
| H313 | ত্বকের সংস্পর্শে এলে ক্ষতি হতে পারে |
| H313+H333 | ত্বকের সংস্পর্শে এলে বা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে ক্ষতি হতে পারে |
| H314 | তীব্র ত্বক দগ্ধ ও চোখে গুরুতর ক্ষতি ঘটায় |
| H315 | ত্বকে জ্বালা সৃষ্টি করে |
| H315+H320 | ত্বক ও চোখে জ্বালা সৃষ্টি করে |
| H316 | ত্বকে হালকা জ্বালা সৃষ্টি করে |
| H317 | ত্বকে অ্যালার্জি প্রতিক্রিয়া ঘটাতে পারে |
| H318 | চোখে গুরুতর ক্ষতি করে |
| H319 | চোখে তীব্র জ্বালা সৃষ্টি করে |
| H320 | চোখে জ্বালা সৃষ্টি করে |
| H330 | শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে মৃত্যু হতে পারে |
| H331 | শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে বিষক্রিয়া হতে পারে |
| H332 | শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে ক্ষতিকর হতে পারে |
| H333 | শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে ক্ষতি হতে পারে |
| H334 | শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে অ্যালার্জি বা হাঁপানি উপসর্গ বা শ্বাসকষ্ট হতে পারে |
| H335 | শ্বাসতন্ত্রে জ্বালা সৃষ্টি করতে পারে |
| H336 | তন্দ্রা বা মাথা ঘোরা সৃষ্টি করতে পারে |
| H340 | জেনেটিক ত্রুটি সৃষ্টি করতে পারে |
| H341 | জেনেটিক ত্রুটি সৃষ্টি করার সন্দেহ রয়েছে |
| H350 | ক্যান্সার সৃষ্টি করতে পারে |
| H350i | শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ক্যান্সার সৃষ্টি করতে পারে |
| H351 | ক্যান্সার সৃষ্টি করার সন্দেহ রয়েছে |
| H360 | প্রজনন ক্ষমতা বা ভ্রূণের ক্ষতি করতে পারে |
| H360D | ভ্রূণের ক্ষতি করতে পারে |
| H360Df | ভ্রূণের ক্ষতি করতে পারে; প্রজনন ক্ষমতা হ্রাসের সম্ভাবনা রয়েছে |
| H360F | প্রজনন ক্ষমতার ক্ষতি করতে পারে |
| H360FD | প্রজনন ক্ষমতা ও ভ্রূণের ক্ষতি করতে পারে |
| H360Fd | প্রজনন ক্ষমতার ক্ষতি করতে পারে; ভ্রূণের ক্ষতির সন্দেহ রয়েছে |
| H361 | প্রজনন ক্ষমতা বা ভ্রূণের ক্ষতির সন্দেহ রয়েছে |
| H361d | ভ্রূণের ক্ষতির সন্দেহ রয়েছে |
| H361f | প্রজনন ক্ষমতার ক্ষতির সন্দেহ রয়েছে |
| H361fd | প্রজনন ক্ষমতা ও ভ্রূণের ক্ষতির সন্দেহ রয়েছে |
| H362 | দুধপানরত শিশুর ক্ষতি করতে পারে |
| H370 | অঙ্গপ্রত্যঙ্গে ক্ষতি করে |
| H371 | অঙ্গপ্রত্যঙ্গে ক্ষতি করতে পারে |
| H372 | দীর্ঘমেয়াদি বা বারবার সংস্পর্শে অঙ্গপ্রত্যঙ্গে ক্ষতি করে |
| H373 | দীর্ঘমেয়াদি বা বারবার সংস্পর্শে অঙ্গপ্রত্যঙ্গে ক্ষতি করতে পারে |
পরিবেশগত বিপত্তি
[সম্পাদনা]| H-বিবৃতি (পরিবেশগত বিপত্তি)[৫] | |
|---|---|
| কোড | বিবৃতি |
| H400 | জলজ জীবের জন্য অত্যন্ত বিষাক্ত |
| H401 | জলজ জীবের জন্য বিষাক্ত |
| H402 | জলজ জীবের জন্য ক্ষতিকর |
| H410 | জলজ জীবের জন্য অত্যন্ত বিষাক্ত এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব থাকতে পারে |
| H411 | জলজ জীবের জন্য বিষাক্ত এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব থাকতে পারে |
| H412 | জলজ জীবের জন্য ক্ষতিকর এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব থাকতে পারে |
| H413 | জলজ জীবের উপর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে |
| H420 | বায়ুমণ্ডলের উপর স্তরে ওজোন ধ্বংসের মাধ্যমে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে |
| H441 | স্থলজ অমেরুদণ্ডী প্রাণীর জন্য অত্যন্ত বিষাক্ত |
দেশভিত্তিক বিপত্তি-বিষয়ক বিবৃতি
[সম্পাদনা]ইউরোপীয় ইউনিয়ন
[সম্পাদনা]ইউরোপীয় ইউনিয়ন GHS বাস্তবায়ন করেছে CLP রেগুলেশন এর মাধ্যমে। তবে পূর্ববর্তী ব্যবস্থাটি — বিপজ্জনক পদার্থ নির্দেশিকা — জুন ২০১৫ পর্যন্ত সমান্তরালভাবে ব্যবহৃত হয়েছে। কিছু R-বাক্য, যাদের সরাসরি GHS-এ সমতুল্য নেই, সেগুলি CLP রেগুলেশনের অধীনে সংরক্ষিত হয়েছে:[৬] এদের নম্বর পূর্ববর্তী R-বাক্য অনুযায়ী নির্ধারিত।
পদার্থের ভৌত ধর্ম
[সম্পাদনা]- EUH006: বাতাসের সংস্পর্শে থাকুক বা না থাকুক বিস্ফোরক (CLP-এর চতুর্থ কারিগরি সংশোধনীতে বিলুপ্ত)
- EUH014: পানির সঙ্গে তীব্র প্রতিক্রিয়া করে
- EUH018: ব্যবহারের সময় দাহ্য/বিস্ফোরক বাষ্প ও বায়ুর মিশ্রণ তৈরি করতে পারে
- EUH019: বিস্ফোরক পারঅক্সাইড তৈরি করতে পারে
- EUH044: সিল অবস্থায় উত্তপ্ত হলে বিস্ফোরণের ঝুঁকি
স্বাস্থ্যের জন্য বিপজ্জনক
[সম্পাদনা]- EUH029: পানির সঙ্গে সংস্পর্শে বিষাক্ত গ্যাস নির্গত করে
- EUH031: অ্যাসিডের সঙ্গে সংস্পর্শে বিষাক্ত গ্যাস নির্গত করে
- EUH032: অ্যাসিডের সঙ্গে সংস্পর্শে অত্যন্ত বিষাক্ত গ্যাস নির্গত করে
- EUH066: বারবার সংস্পর্শে ত্বক শুষ্ক বা ফেটে যেতে পারে
- EUH070: চোখের সংস্পর্শে বিষক্রিয়া ঘটায়
- EUH071: শ্বাসনালির জন্য ক্ষয়কারী
- EUH380: মানবদেহে হরমোনগত বিঘ্ন ঘটাতে পারে
- EUH381: মানবদেহে হরমোনগত বিঘ্ন ঘটানোর সন্দেহ রয়েছে
পরিবেশগত ঝুঁকি
[সম্পাদনা]- EUH059: ওজোন স্তরের জন্য ক্ষতিকর (CLP-এর দ্বিতীয় কারিগরি সংশোধনীতে GHS শ্রেণি ৫.১ দ্বারা প্রতিস্থাপিত)
- EUH430: পরিবেশে হরমোনগত বিঘ্ন ঘটাতে পারে
- EUH431: পরিবেশে হরমোনগত বিঘ্ন ঘটানোর সন্দেহ রয়েছে
- EUH440: পরিবেশ ও জীবদেহে (মানবদেহসহ) জমা হতে পারে
- EUH441: পরিবেশ ও জীবদেহে (মানবদেহসহ) দৃঢ়ভাবে জমা হতে পারে
- EUH450: দীর্ঘস্থায়ী ও বিস্তৃত জলসম্পদ দূষণ ঘটাতে পারে
- EUH451: অত্যন্ত দীর্ঘস্থায়ী ও বিস্তৃত জলসম্পদ দূষণ ঘটাতে পারে
অন্যান্য ইইউ বিপত্তি-বিষয়ক বিবৃতি
[সম্পাদনা]কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহারের জন্য আরও কিছু বিপত্তি-বিষয়ক বিবৃতি CLP রেগুলেশনে অন্তর্ভুক্ত রয়েছে।[৭] এই বিবৃতিগুলোর EU উপসর্গ বাদ দিলে সেগুলোর নম্বর GHS বিবৃতির সঙ্গে মিলতে পারে।
- EUH201: সীসা রয়েছে। শিশুদের মুখে বা চোষার উপযোগী পৃষ্ঠে ব্যবহারযোগ্য নয়।
- EUH201A: সতর্কতা! সীসা রয়েছে।
- EUH202: সায়ানোঅ্যাক্রিলেট। বিপদ। ত্বক ও চোখের সঙ্গে তৎক্ষণাৎ জোড়া লাগিয়ে দেয়। শিশুদের নাগালের বাইরে রাখুন।
- EUH203: ক্রোমিয়াম(VI) রয়েছে। অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
- EUH204: আইসোসায়ানেট রয়েছে। অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
- EUH205: ইপক্সি উপাদান রয়েছে। অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
- EUH206: সতর্কতা! অন্যান্য পণ্যের সঙ্গে একত্রে ব্যবহার করবেন না। বিপজ্জনক গ্যাস (ক্লোরিন) নির্গত হতে পারে।
- EUH207: সতর্কতা! ক্যাডমিয়াম রয়েছে। ব্যবহারের সময় বিপজ্জনক ধোঁয়া তৈরি হয়। প্রস্তুতকারকের নির্দেশনা দেখুন এবং নিরাপত্তা নির্দেশ মেনে চলুন।
- EUH208: <সংবেদনশীলকারী পদার্থের নাম> রয়েছে। অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
- EUH209: ব্যবহারের সময় অত্যন্ত দাহ্য হয়ে উঠতে পারে।
- EUH209A: ব্যবহারের সময় দাহ্য হয়ে উঠতে পারে।
- EUH210: নিরাপত্তা তথ্যপত্র অনুরোধে পাওয়া যাবে।
- EUH211: সতর্কতা! স্প্রে করার সময় বিপজ্জনক শ্বাসযোগ্য ফোঁটা তৈরি হতে পারে। স্প্রে বা ধোঁয়া শ্বাসে গ্রহণ করবেন না।
- EUH212: সতর্কতা! ব্যবহারের সময় বিপজ্জনক শ্বাসযোগ্য ধূলিকণা তৈরি হতে পারে। ধূলিকণা শ্বাসে গ্রহণ করবেন না।
- EUH401: মানবস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি এড়াতে ব্যবহারবিধি অনুসরণ করুন।
অস্ট্রেলিয়া
[সম্পাদনা]অস্ট্রেলিয়া ১ জানুয়ারি ২০১২ থেকে GHS গ্রহণ করে এবং যেসব রাজ্য ও অঞ্চল একীভূত ওয়ার্ক হেলথ অ্যান্ড সেফটি আইন বাস্তবায়ন করেছে (ভিক্টোরিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়া ব্যতীত), সেসব স্থানে এটি ১ জানুয়ারি ২০১৭ থেকে বাধ্যতামূলক হয়।[৮]
ঝুঁকিপূর্ণ রাসায়নিকের নিরাপত্তা তথ্যপত্র প্রস্তুতের জন্য জাতীয় বিধিমালায় ১২টি অস্ট্রেলিয়া-নির্দিষ্ট GHS বিপত্তি-বিষয়ক বিবৃতি রয়েছে:[৯]
ভৌত বিপত্তি-বিষয়ক বিবৃতি
[সম্পাদনা]- AUH001: আর্দ্রতা ছাড়াই বিস্ফোরক
- AUH006: বাতাসের সংস্পর্শে থাকুক বা না থাকুক বিস্ফোরক
- AUH014: পানির সঙ্গে তীব্র প্রতিক্রিয়া করে
- AUH018: ব্যবহারের সময় দাহ্য/বিস্ফোরক বাষ্প ও বায়ুর মিশ্রণ তৈরি করতে পারে
- AUH019: বিস্ফোরক পারঅক্সাইড তৈরি করতে পারে
- AUH044: সিল অবস্থায় উত্তপ্ত হলে বিস্ফোরণের ঝুঁকি
মানবস্বাস্থ্য সংক্রান্ত বিপত্তি
[সম্পাদনা]- AUH029: পানির সঙ্গে সংস্পর্শে বিষাক্ত গ্যাস নির্গত করে
- AUH031: অ্যাসিডের সঙ্গে সংস্পর্শে বিষাক্ত গ্যাস নির্গত করে
অতিরিক্ত অ-GHS বিপত্তি-বিষয়ক বিবৃতি
[সম্পাদনা]- AUH032: অ্যাসিডের সঙ্গে সংস্পর্শে অত্যন্ত বিষাক্ত গ্যাস নির্গত করে
- AUH066: বারবার সংস্পর্শে ত্বক শুষ্ক বা ফেটে যেতে পারে
- AUH070: চোখের সংস্পর্শে বিষক্রিয়া ঘটায়
- AUH071: শ্বাসনালির জন্য ক্ষয়কারী
নিউজিল্যান্ড
[সম্পাদনা]মার্চ ২০০৯ পর্যন্ত, Hazardous Substances and New Organisms Act 1996 অনুযায়ী নিউজিল্যান্ডের বিধিমালায় বিপত্তি-বিষয়ক বিবৃতির নির্দিষ্ট ভাষা উল্লেখ নেই। তবে নিউজিল্যান্ডের শ্রেণিবিন্যাস ব্যবস্থায় GHS Rev.2-এ অন্তর্ভুক্ত নয় এমন পরিবেশগত বিপত্তির তিনটি শ্রেণি রয়েছে:
- মাটির পরিবেশে পরিবেশগত বিষক্রিয়া
- স্থলজ মেরুদণ্ডী প্রাণীর প্রতি পরিবেশগত বিষক্রিয়া
- স্থলজ অমেরুদণ্ডী প্রাণীর প্রতি পরিবেশগত বিষক্রিয়া
এই শ্রেণিগুলি নিউজিল্যান্ড শ্রেণিবিন্যাস পদ্ধতির ৯.২–৯.৪ শ্রেণিতে পড়ে এবং বিপত্তির মাত্রা অনুযায়ী উপশ্রেণিতে বিভক্ত।[১০] উপশ্রেণি ৯.২D ("মাটির পরিবেশে সামান্য ক্ষতিকর পদার্থ") -এর ক্ষেত্রে বিপত্তি-বিষয়ক বিবৃতি প্রয়োজন হয় না, তবে অন্যান্য উপশ্রেণিতে বিপত্তির প্রকার ও মাত্রা নির্দেশ করা আবশ্যক।[১১]
টীকা
[সম্পাদনা]- ↑ জাতিসংঘ GHS-এর বিপত্তি-বিষয়ক বিবৃতিগুলোর তালিকা জাতিসংঘের সকল সরকারি ভাষায় (আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ) প্রকাশ করেছে; এই তালিকাটি GHS Rev.2-এর অ্যনেক্স ৩-এ সংশ্লিষ্ট ভাষায় পাওয়া যাবে।
- ↑ ইউরোপীয় ইউনিয়নের সমস্ত সরকারি ভাষায় অনুবাদের তালিকা CLP রেগুলেশনের অ্যনেক্স III-তে পাওয়া যাবে; ইংরেজি সংস্করণে GHS বিবৃতিগুলোর জন্য ১৪৬–১৯১ নম্বর পৃষ্ঠা এবং ইউরোপীয় ইউনিয়নের নির্দিষ্ট বিবৃতিগুলোর জন্য ১৯২–২০৯ নম্বর পৃষ্ঠায় এই তালিকাগুলি আছে।
- ↑ GHS Rev.2, পার্ট ১, সেকশন ১.৪.১০.৫.২
- ↑ GHS Rev.2, পার্ট ১, সেকশন ১.৪.১০.৫.২(খ)(ii)
- 1 2 3 "Globally Harmonized System of Classification and Labelling of Chemicals" (pdf)। ২০২১। Annex 3: Codification of Statements and Pictograms (pp 268–385)।
- ↑ CLP রেগুলেশন, অ্যনেক্স III, পৃষ্ঠা ১৯২–২০০।
- ↑ CLP রেগুলেশন, অ্যনেক্স III, পৃষ্ঠা ২০০–২০৯।
- ↑ "Hazardous chemicals including Globally Harmonised System of Classification and Labelling of Chemicals (GHS) - Safe Work Australia"। ২৬ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Archived copy" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৬।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক) - ↑ Hazardous Substances (Classification) Regulations 2001, তালিকা ৬
- ↑ Hazardous Substances (Identification) Regulations 2001, ধারা ২০
সূত্র
[সম্পাদনা]- রাসায়নিকের শ্রেণিবিন্যাস ও লেবেলিং-এর জন্য গ্লোবালি হারমোনাইজড সিস্টেম (চতুর্থ সংশোধিত সংস্করণ সংস্করণ), নিউ ইয়র্ক ও জেনেভা: জাতিসংঘ, ২০১১, আইএসবিএন ৯৭৮-৯২-১-১১৭০৪২-৯, ST/SG/AC.10/30/Rev.2 ("GHS Rev.4")
- রাসায়নিকের শ্রেণিবিন্যাস ও লেবেলিং-এর জন্য গ্লোবালি হারমোনাইজড সিস্টেম (দ্বিতীয় সংশোধিত সংস্করণ সংস্করণ), নিউ ইয়র্ক ও জেনেভা: জাতিসংঘ, ২০০৭, আইএসবিএন ৯৭৮-৯২-১-১১৬৯৫৭-৭, ST/SG/AC.10/30/Rev.2 ("GHS Rev.2")
- ঝুঁকিপূর্ণ পদার্থ (শ্রেণিবিন্যাস) বিধিমালা ২০০১ (SR 2001/113) (নিউজিল্যান্ড)
- ঝুঁকিপূর্ণ পদার্থ (সনাক্তকরণ) বিধিমালা ২০০১ (SR 2001/124) (নিউজিল্যান্ড)
- "ইউরোপীয় সংসদ ও কাউন্সিল কর্তৃক ১৬ ডিসেম্বর ২০০৮ তারিখে গৃহীত রেগুলেশন (EC) নম্বর 1272/2008, যা পদার্থ ও মিশ্রণের শ্রেণিবিন্যাস, লেবেলিং ও প্যাকেজিং সংক্রান্ত; নির্দেশিকা 67/548/EEC ও 1999/45/EC সংশোধন ও বাতিল করে এবং রেগুলেশন (EC) 1907/2006 সংশোধন করে", OJCE (L353): ১–১৩৫৫, ৩১ ডিসেম্বর ২০০৮ ("CLP রেগুলেশন")