বিষয়বস্তুতে চলুন

জাহ্নবী ছেড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাহ্নবী ছেড়া
২০১২ সালে জাহ্নবী ছেড়া
জন্ম (1984-02-29) ২৯ ফেব্রুয়ারি ১৯৮৪ (বয়স ৪২)[১]
অন্যান্য নামজাহ্নবী ছেড়া গোপালিয়া[২]
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৫–২০১৮
পরিচিতির কারণছুনা হ্যায় আসমান
বালিকা বধূ
সি. আই. ডি.
দাম্পত্য সঙ্গীনিশান্ত গোপালিয়া (বি. ২০১১)
সন্তান১

জাহ্নবী ছেড়া (হিন্দি: जान्वी छेड़ा; জন্ম: ২৯ ফেব্রুয়ারি ১৯৮৪) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি প্রধানত হিন্দি টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন। তিনি ২০০৭ সালে ছুনা হ্যায় আসমান ধারাবাহিকে সমীরা সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।[৩] তিনি বালিকা বধূ ধারাবাহিকে সুগনা সিং এবং সি. আই. ডি.-তে ইন্সপেক্টর শ্রেয়া চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[৪][৫]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তিনি ১৯৮৪ সালের ২৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং মুম্বইয়ে বেড়ে ওঠেন।[৬] তিনি মূলত একজন গুজরাতি। তিনি মুম্বইয়ের মালিনী কিশোর সংঘভি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে স্নাতক সম্পন্ন করেছেন।[৭]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি ২০১১ সালে তার দীর্ঘদিনের প্রেমিক নিশান্ত গোপালিয়াকে বিয়ে করেন।[৮] এই দম্পতির নির্ভি নামে একজন কন্যা সন্তান রয়েছে, যার জন্ম ২০১৭ সালে হয়েছিল।[৯] বিয়ের পর জাহ্নবী নিজের নাম পরিবর্তন করে 'জাহ্নবী ছেড়া গোপালিয়া' রাখেন।[২]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা টীকা সূত্র
২০০৫ তোহ লাগি শরত সঞ্জনা গুজরাতি চলচ্চিত্র [১০]

টেলিভিশন

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা টীকা সূত্র
২০০৭–২০০৮ ছুনা হ্যায় আসমান সমীরা সিং [১১]
২০০৯ ধুপ মেঁ ঠাণ্ডি ছাভ...মা সন্ধ্যা
মায়কা সিমরান
২০১০–২০১১ তেরা মুঝছে হ্যায় পেহলে কা নাতা কোই তাশি সিং
২০১১–২০১৩ বালিকা বধূ সুগনা শ্যাম সিং [১২]
২০১২–২০১৬; ২০১৮ সি. আই. ডি. ইন্সপেক্টর শ্রেয়া [১৩]
২০১২ সি. আই. ডি. বনাম আদালত
২০১৩ সি. আই. ডি. – ছোটে হিরোজ [১৪]
২০১৪ তারক মেহতা কা উল্টা চশমা
সি. আই. ডি বনাম আদালত – কর্মযুদ্ধ [১৫]

থিয়েটার

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা সূত্র
২০০৫ ড. মুক্তা ইন দুবাই

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Leap Year Birthdays: Janvi Chheda, Jessie Usher and Other Celebs Who Are 29 Februay 1984 'Leaplings!'" (ইংরেজি ভাষায়)। ২৯ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০।
  2. 1 2 "Janvi Chheda Gopalia"। Instagram। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
  3. ↑ "Actresses who shot to fame from Gujarati TV"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২৪।
  4. ↑ "CID trivia, quirks, facts and clichés we bet you didn't know about- The Times of India"। m.timesofindia.com। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২৪।
  5. ↑ "CID fame Shreya aka Janvi Chheda confirms she is not a part of the new show 'CIF'; states her reason"। The Times of India। ৮ জুলাই ২০১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২৪।
  6. ↑ "Happy Birthday Janvi Chheda: ગુજરાતી છે લોકપ્રિય સીરિયલ CIDની ઈન્સ્પેક્ટર શ્રેયા"। gujaratimidday.com (গুজরাটি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২৪।
  7. ↑ "Sizzler: Janvi Chheda"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২৪।
  8. ↑ "Actor Janvi Chheda aka Sugna of Balika Vadhu to wed on 22nd of November with her boyfriend Nishant."। The Times of India। ২৫ জুন ২০১১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২৪।
  9. ↑ "Congratulations! CID actress Janvi Chheda becomes mother of a baby girl"। India Today (ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২৪।
  10. ↑ "WATCH! Gujarati movie 'Toh Lagi Sharat' starring Jayesh Barbhaia, Divyani Thakkar, Vikas Kadam and Jhanvi Chheda"। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০।
  11. ↑ "Best of Television in 2007: From Kahaani Ghar Ghar Kii to Chhoona Hai Aasmaan and others"। www.rediff.com।
  12. ↑ "Balika Vadhu >> About"। colors.in.com। ২০১২। ৬ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  13. ↑ "CID reunion: Daya, Abhijeet, Fredricks, Shreya and others unite for fun-filled evening with food and wine"। Hindustan Times। ১২ জুন ২০২২।
  14. ↑ "Double Dhamaaka with CID & CID Chote Heroes – Times of India"। The Times of India। ২৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২১।
  15. ↑ "Sony to screen a telefilm with CID and Adaalat's cast"। afaqs!। ১৯ ডিসেম্বর ২০১৪। ২০ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]