জালিয়ার দ্বীপ
| জালিয়ার দ্বীপ | |
|---|---|
| স্থানাঙ্ক: | |
| দেশ | |
| জেলা | কক্সবাজার জেলা |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
জালিয়ার দ্বীপ (স্থানীয় ভাষায় জাইল্লা'র ডিয়া বা তোতা ডিয়া) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত একটি ছোট্ট দ্বীপ। দ্বীপটি নাফ নদীর মাঝখানে বাংলাদেশ অংশে অবস্থিত। এর পূর্ব পাশে মিয়ানমারের আরাকান রাজ্য, পশ্চিম পাশে টেকনাফের নেটং পাহাড়। চট্টগ্রাম থেকে এর দূরত্ব ১৮৫ কিলোমিটার এবং কক্সবাজার বিমানবন্দর থেকে এর দূরত্ব ৬০ কিলোমিটার। এই দ্বীপ থেকে সেন্ট মার্টিনস দ্বীপে যেতে এক ঘণ্টা সময় লাগে।[১]
নাফ ট্যুরিজম পার্ক
[সম্পাদনা]জালিয়ারদ্বীপে একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তুলার পরিকল্পনা করা হয়েছিল যার নাম নাফ ট্যুরিজম পার্ক। এই লক্ষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর অনুকূলে ২৭১.৯৩ একর খাসজমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত প্রদান করা হয়েছিল।[২] পরিকল্পনা অনুসারে পুরো দ্বীপে থাকবে কেব্ল কার, ঝুলন্ত রেস্তোরাঁ, ইকো-কটেজ, কনভেনশন সেন্টার, সুইমিং পুল, অ্যাকোয়া লেক, ফান লেক, মাছ ধরার জেটি, বিনোদন পার্ক, শিশুপার্ক ইত্যাদি।[১] তবে ২০২৩ সাল হতে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "জালিয়ার দ্বীপে বিনিয়োগ করতে চায় ৭টি প্রতিষ্ঠান"। www.prothomalo.com। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৫।
- ↑ "জালিয়ার দ্বীপ এক্সক্লুসিভ "নাফ ট্যুরিজম পার্ক""। www.coxsbazar.gov.bd। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২৫।
