বিষয়বস্তুতে চলুন

জাম্বা (শিল্পরূপ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্জেন্টিনীয় একটি দম্পতি বুয়েনোস আইরেস শহরের রাস্তায় পর্যটকদের জন্য জাম্বা নৃত্য করছে।

জাম্বা হলো একটি ঐতিহ্যবাহী নৃত্য শৈলী। এটি আর্জেন্টিনা থেকে উদ্ভূত। এটি একটি আর্জেন্টিনীয় সঙ্গীত শৈলী এবং আর্জেন্টিনীয় লোক নৃত্য। জাম্বা তার সমধ্বনি শব্দ সাম্বার থেকে সঙ্গীত, তাল, অনুভূতি, নৃত্য পদক্ষেপ এবং পোশাকের দিক দিয়ে অনেকটাই আলাদা। এর তাল ছয়টি বীটে সাজানো। এটি যুগল দ্বারা পরিবেশিত একটি রাজকীয় নৃত্য এবং জুটিরা একে অপরকে চক্কর দিয়ে নৃত্য করে ও খুবই মার্জিতভাবে একটি সাদা রুমাল নাচের সময় নাড়তে থাকে। এর মধ্যে কুয়েকা নৃত্যের কিছু সাধারণ উপাদান রয়েছে।

জাম্বা গানগুলি নানা ধরণের বিষয় নিয়ে রচিত। যেমন আর্জেন্টিনীয় ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা বা ব্যক্তিদের প্রতি উৎসর্গীকৃত গান অথবা কোনো অঞ্চলের সৌন্দর্য বা মহিলাদের সৌন্দর্য নিয়ে। জাম্বায় রাজনৈতিক প্রতিবাদও প্রকাশ পায় এবং এমন একটি গানও রয়েছে যার নাম এয়ারোলাইনাস আর্জেন্টিনাস। জাম্বার সঙ্গীতায়নে বোম্বো লেগুয়েরো তবলা এক গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়।

নাম এবং উৎস

[সম্পাদনা]

"জাম্বা" নামটি একটি ঔপনিবেশিক শব্দ। এটি জাম্বোদের (যারা আমেরিকান এবং আফ্রিকান মানুষের বংশধর) জন্য ব্যবহৃত হত। তাই এটি জাম্বা নামে পরিচিত, কারণ এর গানের বিষয়বস্তু ছিল তার স্বদেশী শ্রোতাদের উদ্দেশ্যে।

১৮২৪ সালে, যখন হোসে দে সান মার্টিন-এর অধীনে পেরু স্বাধীনতা লাভ করেছিল, নৃত্যটি তখন আর্জেন্টিনার সালতা প্রদেশে পেরুর জামাকুয়েকা নামক ক্রিওল শৈলী থেকে উদ্ভূত হয়েছিল।[][]

বর্ণনা

[সম্পাদনা]

জাম্বা একটি ধীর নৃত্য যা তিন-চতুর্থাংশ তাল দিয়ে, প্রধানত গিটার এবং বোম্বো লেগুয়েরো তবলায় বাজানো হয়। নৃত্যের পদক্ষেপগুলো হল হাঁটার পদক্ষেপ, পর্যায়ান্বিত পদক্ষেপ (একই সময়ে দুটি পদক্ষেপ) এবং একটি পা টিপে চলার পর্যায়ান্বিত পদক্ষেপ বা "সোবরেপাসো পুন্তিয়াদো" (একই সময়ে তিনটি পদক্ষেপ)। জাম্বায় একটি রুমালও প্রয়োজন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. La primera descripcion coreográfica completa documentada de la zamacueca se encuentra en "Mefistófeles" año 1 Nº22 "Aires Nacionales" del folclorólogo Arturo Berrutti, publicado en Buenos Aires el 29 de julio de 1882; Berrutti, Arturo (২৯ জুলাই ১৮৮২)। Aires Nacionales (Spanish ভাষায়)। Mefistófeles।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  2. Aricó, Hector (২০০২)। Danzas Tradicionales Argentinas -Una Nueva Propuesta- (Spanish ভাষায়)। Vilco SRL। আইএসবিএন ৯৮৭-৪৩-৪৫৩৭-৩{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)