জামে মসজিদ, ধর্মশালা
| জামে মসজিদ | |
|---|---|
আরবি: مسجد الجمعة درمشلله | |
মসজিদের অভ্যন্তরীণ দৃশ্য | |
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| যাজকীয় বা সাংগঠনিক অবস্থা | মসজিদ |
| নেতৃত্ব | মুহাম্মদ কামিল জামি (ইমাম) |
| অবস্থা | সক্রিয় |
| অবস্থান | |
| অবস্থান | কোতোয়ালি বাজার রোড, ধর্মশালা, হিমাচল প্রদেশ |
| দেশ | ভারত |
হিমাচল প্রদেশে মসজিদের অবস্থান | |
| স্থানাঙ্ক | ৩২°১৩′১১″ উত্তর ৭৬°১৯′০৮″ পূর্ব / ৩২.২১৯৬২৭৫৫১১০১২৮° উত্তর ৭৬.৩১৮৭৯১৪২৮০২৩৪৩° পূর্ব |
| স্থাপত্য | |
| ধরন | ইসলামি স্থাপত্য |
| প্রতিষ্ঠাতা | জনাব গোলাম রসুল |
| প্রতিষ্ঠার তারিখ | ১৭১৯ |
| গম্বুজসমূহ | ১টি |
জামে মসজিদ (আরবি: مسجد الجمعة درمشالله) হলো একটি জামে মসজিদ, যা ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের ধর্মশালার কোতোয়ালি বাজারে অবস্থিত।[১]
ইতিহাস
[সম্পাদনা]ধর্মশালার এই জামে মসজিদটি ১৭১৯ খ্রিস্টাব্দে জনাব গোলাম রসুল নির্মাণ করেছিলেন। ১৯০৫ সালের কাংড়া ভূমিকম্পে মসজিদটি এবং এর গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়ে আহলে ইসলাম কমিটি এর দায়িত্ব গ্রহণ করে এবং মসজিদের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে। এর ফলে সেখানে নিয়মিত নামাজ আদায় শুরু হয়।[২]
১৯৪৭ থেকে ১৯৯৫ সালের মধ্যে ইয়োল সেনানিবাসে কেবল একটি মসজিদ ছিল যেখানে জুমার নামাজ এবং ঈদের নামাজ আয়োজিত হতো। ১৯৯৫ সালে আমান-এ-আওয়াম কল্যাণ কমিটি গঠিত হয় এবং জামে মসজিদে পাঞ্জেগানা নামাজ আদায় অব্যাহত থাকে। একই বছর ইমাম মুহাম্মদ কামিল জামিকে নিযুক্ত করা হয় এবং তিনি বর্তমানেও মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে জামে মসজিদ, ধর্মশালা সম্পর্কিত মিডিয়া দেখুন।