বিষয়বস্তুতে চলুন

জামে আল-কারাফা মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জামে আল-কারাফা মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যইসমাইলীয়
অবস্থান
অবস্থানআল-কারাফা, কায়রো, মিশর
স্থাপত্য
ধরনমসজিদ
প্রতিষ্ঠার তারিখ৯৭৬

জামে আল-কারাফা মসজিদ বা কারাফা মসজিদ[ক] ফাতিমীয়দের নতুন রাজধানী কায়রোতে ৯৬৯ সালে বিজয়ের পর নির্মিত দ্বিতীয় প্রধান মসজিদ। এটি কারাফা, কায়রো ও ফুস্তাত-এর বিশাল কবরস্থানে অবস্থিত ছিল।

মসজিদটি ৯৭৬ সালে খলিফা আল-আজিজের (শাসনকাল ৯৭৫–৯৯৬) মা আল-সাইয়্যিদা আল-মুইজিয়া (যিনি দুরজান নামেও পরিচিত) এবং তার কন্যা সিত আল-মালিকের আদেশে নির্মিত হয়েছিল।[২] এটি পুরনো "গম্বুজ মসজিদ" (মসজিদ আল-কুব্বা)-এর স্থানে নির্মিত হয় এবং ধারণা করা হয় যে এটি ছিল খুবই বড়।[৩] ঐতিহাসিক আল-মাকরিজি এটিকে তার সময়ের অন্যতম সুন্দর স্থাপনা হিসেবে বর্ণনা করেছেন।[২]

জনাথন ব্লুম তার "দ্য মসক অব দ্য কারাফা" গ্রন্থে মসজিদের একটি সম্ভাব্য বিন্যাস উপস্থাপন করেছেন। তবে ইউসুফ রাগিব তার "লা মসক দাল-কারাফা"-তে এই পুনর্গঠনের কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন।[৩] ব্লুমের মতে, মসজিদে একটি কেন্দ্রীয় পথ ছিল, যা অন্যান্য পথগুলোর তুলনায় প্রশস্ত ছিল। মসজিদটির ছাদ উঁচু ছিল এবং এটি মিহরাব-এর সামনে একটি গম্বুজের দিকে নিয়ে যেত। এই নকশাটি আল-আজহার মসজিদ ও আল-হাকিম বিআমর আল্লাহ মসজিদ-এর মতো ছিল।[৪]

এই মসজিদের উঠান গ্রীষ্মের শুক্রবার সন্ধ্যায় কায়রোর অভিজাতদের মিলনস্থল হিসেবে ব্যবহৃত হতো এবং শীতকালে মসজিদের আচ্ছাদিত কিবলা অংশে তারা মিলিত হতেন।[৩] এখানে রাষ্ট্রীয় উৎসব পালিত হতো এবং সকল শ্রেণির মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হতো।[২] ইবন আল-জাইয়াতের মতে এটি ছিল একটি বিশেষ পবিত্র মসজিদ, যেখানে মানুষ দুঃসময়ে আশ্রয় নিত।[৫]

১১৬৮ সালে ফুস্তাতের অধিকাংশ অংশ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেলে মসজিদটিও প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। কেবলমাত্র সবুজ মিহরাবটি অক্ষত ছিল। পরে এটি পুনর্নির্মাণ করা হয় এবং "জামে আল-আউলিয়া" নামে পরিচিতি পায়। তবে ১৪০৩ সালের সংকটের পর কারাফা জনশূন্য হয়ে গেলে মসজিদে লোকজন সংখ্যা কমে যায়।[৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]

নোট

  1. ↑ জামে আল-কারাফা: "জামে" শব্দটি একটি জামায়াতভিত্তিক মসজিদকে নির্দেশ করে, যা আরবি শব্দ "জাম'" থেকে এসেছে, যার অর্থ "একত্র করা"। আল-কারাফা ছিল আল-কাহিরার দক্ষিণের কবরস্থান, যা আল-মুকাত্তাম পাহাড় ও ফুস্তাত-এর মাঝে অবস্থিত ছিল। মসজিদটি এই কবরস্থানের পশ্চিম অংশের কেন্দ্রে ছিল।[১]

উদ্ধৃতি

  1. ↑ Cairo's Historic Cemetery of Al-Suyuti।
  2. 1 2 3 Cortese ও Calderini 2006, পৃ. 167।
  3. 1 2 3 Taylor 1998, পৃ. 24।
  4. ↑ Bloom 1983, পৃ. 15।
  5. 1 2 Taylor 1998, পৃ. 25।

গ্রন্থপঞ্জি

  • Bloom, Jonathan M. (১৯৮৩)। "The Mosque of al-Ḥākim in Cairo"। Muqarnas। ১। BRILL: ১৫–৩৬। ডিওআই:10.2307/1523069। জেস্টোর 1523069।
  • "Cairo's Historic Cemetery of Al-Suyuti – Conflicting Claims: Glossary"। Suyuti Research Project। ২৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৩।
  • Cortese, Delia; Calderini, Simonetta (২০০৬)। Women And the Fatimids in the World of Islam। Edinburgh University Press। আইএসবিএন ৯৭৮-০-৭৪৮৬-১৭৩৩-৩। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৩।
  • Taylor, Christopher Schurman (১৯৯৮)। In the vicinity of the righteous। BRILL। পৃ. ২৫। আইএসবিএন ৯৭৮-৯০-০৪-১১০৪৬-৫। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৩।