বিষয়বস্তুতে চলুন

জামাল আবদেল নাসের মসজিদ (ফিলিস্তিন)

জামাল আবদেল নাসের মসজিদ
مسجد جمال عبد الناصر
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যসুন্নি
অবস্থান
অবস্থানআল-বিরেহ, পশ্চিম তীর, ফিলিস্তিন
জামাল আবদেল নাসের মসজিদ (ফিলিস্তিন) পশ্চিম তীর-এ অবস্থিত
জামাল আবদেল নাসের মসজিদ (ফিলিস্তিন)
পশ্চিম তীরে অবস্থান
স্থানাঙ্ক৩১°৫৪′১৪.২৭″ উত্তর ৩৫°১২′২৭.০৮″ পূর্ব / ৩১.৯০৩৯৬৩৯° উত্তর ৩৫.২০৭৫২২২° পূর্ব / 31.9039639; 35.2075222
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামিক
প্রতিষ্ঠার তারিখ১৯৬২
সম্পূর্ণ হয়১৯৬৫
বিনির্দেশ
গম্বুজসমূহ
মিনার

জামাল আবদেল নাসের মসজিদ (আরবি: مسجد جمال عبد الناصر) হলো ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-বিরেহ শহরের বৃহত্তম মসজিদ। প্রয়াত আরব নেতা এবং মিশরের সাবেক রাষ্ট্রপতি জামাল আবদেল নাসেরের নামে মসজিদটির নামকরণ করা হয়। [][]

স্থাপনা

[সম্পাদনা]

স্থানীয় অর্থায়নে ১৯৬২ সালে মসজিদের নির্মাণকাজ শুরু হয়,[][] এবং ১৯৬৫ সালে মিশরের সাবেক রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের এর নির্মাণ কাজ সম্পন্নের অনুমোদন প্রদান করেন। মসজিদটির নকশায় আধুনিক আরবীয় স্থাপত্যের ছোঁয়া স্পষ্ট। মসজিদটিতে ছয়টি গম্বুজ ও দুটি মিনার রয়েছে, যা এর সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। []

রাজনৈতিক ও সামরিক ঘটনাবলি

[সম্পাদনা]

১৪ মার্চ, ২০০২ তারিখে, ইসরায়েলি সেনাবাহিনী (IDF) মসজিদটি দখল করে নেয়। পরবর্তীতে তারা মসজিদের মিনারের উপরে ঘাটি স্থাপন করে এবং সেখান থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করে চার জন ফিলিস্তিনিকে হত্যা করে। []

২০০৭ সালের ২২ সেপ্টেম্বর, হামাস-সম্পৃক্ত রাজনৈতিক বন্দিদের স্ত্রীসহ অন্যান্য নারী হামাস সদস্যরা জামাল আবদেল নাসের মসজিদ থেকে আল-মানারা স্কয়ার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে। তারা দাবি করছিল যে, তাদের আত্মীয়দের ফিলিস্তিনি কর্তৃপক্ষ (PA) রাজনৈতিক উদ্দেশ্যে আটক করেছে। তবে, ফিলিস্তিন নিরাপত্তা বাহিনি (PA) কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় ও আল-মানারা স্কয়ারে পৌছাতে বাঁধা প্রদান করে। []

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "مسجد ناصر بأسيوط.. بناه جمال عبد الناصر عام 1962 وأصبح الجامع الرسمى للمحافظة بعد ذلك.. وكيل أوقاف أسيوط: من أكبر دور العبادة من حيث المساحة.. وتقام فيه كل الاحتفالات الدينية الكبرى بالمحافظة.. صور"www.youm7.com (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৫
  2. "Photos: Jamal Abdel Nasser Mosque in Ramallah – Palestine"shafaqna.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৫
  3. "خاص " الحدث" مسجد جمال عبد الناصر.. هل هذا هو اسمه؟"www.alhadath.ps (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৫
  4. 1 2 "Jamal Abdel Nasser Mosque, Central mosque in Al-Bireh, Palestine."aroundus.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৫
  5. Matthews, Elizabeth G. (২০১১)। Israel-Palestine Conflict। Taylor & Francis। পৃ. ২০৩। আইএসবিএন ১-১৩৬-৮৮৪৩২-৭