বিষয়বস্তুতে চলুন

জামতাড়া জেলা

স্থানাঙ্ক: ২৩°৫৭′৩৬″ উত্তর ৮৬°৪৮′০০″ পূর্ব / ২৩.৯৬০০০° উত্তর ৮৬.৮০০০০° পূর্ব / 23.96000; 86.80000
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জামতাড়া জেলা জেলা
जामताड़ा जिला
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে জামতাড়া জেলার অবস্থান
ঝাড়খণ্ডে জামতাড়া জেলার অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগসাঁওতাল পরগনা বিভাগ
সদরদপ্তরজামতাড়া
সরকার
  লোকসভা কেন্দ্রদুমকা লোকসভা কেন্দ্র
  বিধানসভা আসন3
আয়তন
  মোট১,৮০১.৯৮ বর্গকিমি (৬৯৫.৭৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৭,৯০,২০৭
  জনঘনত্ব৪৪০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬৩.৭৩%
  লিঙ্গানুপাত৯৫৯
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
জামতাড়া জেলা

জামতাড়া জেলা (হিন্দি: जामताड़ा जिला) হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলা। এই জেলার সদর শহর জামতাড়া। ২০০১ সালের ২৬ এপ্রিল সাবেক দুমকা জেলার কুন্ধিত, নালা, জামতাড়া ও নারায়ণপুর ব্লক চারটি নিয়ে এই জেলা গঠিত হয়। এই জেলাটি ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের অন্তর্গত।

অর্থনীতি

[সম্পাদনা]

২০০৬ সালে ভারত সরকার জামতাড়া জেলাটিকে ভারতের ২৫০টি সবচেয়ে অনগ্রসর জেলার অন্যতম বলে ঘোষণা করে।[] ঝাড়খণ্ডের যে ২১টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পায় জামতাড়া তার মধ্যে একটি।[]

বিভাগ

[সম্পাদনা]

এই জেলায় ছয়টি ব্লক আছে: নারায়ণপুর, কর্মটাঁড়, জামতাড়া, ফতেপুর, নালা ও কুণ্ডহিত

জামতাড়া জেলায় তিনটি বিধানসভা কেন্দ্র আছে: নালা, জামতাড়া ও সারাথ। তিনটি কেন্দ্রই দুমকা লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

জনপরিসংখ্যান

[সম্পাদনা]

২০১১ সালের জনগণা অনুসারে, জামতাড়া জেলার জনসংখ্যা ৭৯০,২০৭।[] এই জনসংখ্যা কোমোরোস রাষ্ট্রের জনসংখ্যার প্রায় সমান।[] মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য সাউথ ডাকোটার জনসংখ্যাও এই জেলার প্রায় সমান।[] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ৪৮৬তম।[] জেলার জনঘনত্ব ৪৩৯ জন প্রতি বর্গকিলোমিটার (১,১৪০ জন/বর্গমাইল)[] ২০০১-২০১১ দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ২১%।[] জামতাড়া জেলায় লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯৫৯ জন নারী।[] জেলার সাক্ষরতার হার ৬৩.৭৩%।[]

জামতাড়া জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী জামতাড়া জেলার ভাষাসমূহ[]
  1. বাংলা (৩০.১৮%)
  2. সাঁওতালি (২৯.১%)
  3. খোরঠা (২৭.৯৪%)
  4. হিন্দী (৭.৭৫%)
  5. উর্দু (৩.৬১%)
  6. অন্যান্য (১.৪২%)

পাদটীকা

[সম্পাদনা]
  1. 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১
  2. 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১
  3. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১Comoros 794,683 July 2011 est. {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 8 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
  4. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১South Dakota 814,180 {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 13 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
  5. http://www.censusindia.gov.in/2011census/C-16.html

বহিঃসংযোগ

[সম্পাদনা]