বিষয়বস্তুতে চলুন

জাপান হাব্বা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাপানের কান্টো অঞ্চলের নামানুসারে শিবুয়া ক্রসিংয়ের প্রতিরূপ এবং এক্সপো এলাকার প্রবেশদ্বার, হাব্বা ২০২৫

জাপান হাব্বা (জাপান ফেস্টিভ্যাল) (কন্নড়: ಜಪಾನ್ ಹಬ್ಬ, জাপানি: ジャパン ハッバ) ভারতীয় এবং জাপানি জনগণদের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান। ২০০৫ সালে শুরু হওয়া এই বার্ষিক অনুষ্ঠানের লক্ষ্য হলো জাপানি ভাষা শিক্ষার্থী এবং জাপানের সংস্কৃতিতে আগ্রহী জনগনের কাছে জাপানের সংস্কৃতি তুলে ধরা। এটি প্রতি বছর বসন্তকালে (জানুয়ারী-ফেব্রুয়ারী) বেঙ্গালুরুতে পালিত হয়। [][]

জাপান হাব্বা শব্দটি দুটি শব্দ থেকে সৃষ্টি হয়েছে; জাপান এবং হাব্বা- যেখানে কন্নড় ভাষায় হাব্বা কথার অর্থ হল উৎসব। [][]

উদ্দেশ্য

[সম্পাদনা]

জাপান হাব্বা উৎসবের একমাত্র উদ্দেশ্য হল ভারত ও জাপানের জনগণের মধ্যে সম্পর্ককে সহজতর করা। এই উৎসবের মাধ্যমে দুই দেশের সম্পর্ক শক্তিশালী এবং সুদৃড় করাই হল মূল লক্ষ্য।

ইতিহাস

[সম্পাদনা]
২০২৫ সালের নারা পার্কে অনুষ্ঠিত জাপান হাব্বা উৎসবের প্রবেশ তোরন।

২০০৫ সালে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের বিদেশী ভাষা বিভাগের অধীনে ইন্দো-জাপান সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে জাপান হাব্বা উৎসবের সূচনা করা হয়। জাপান থেকে ভারতে আগত বিশেষ অতিথি অনুষদ সাতোশি হাতা মহাশয়[] জাপানি শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে তাদের আগ্রহ প্রদর্শনের জন্য একটি মঞ্চ প্রদান করতে চেয়েছিলেন যার জন্য এই উৎসব শুরু করা হয়েছিল। সাতোশি হাতা জাপান হাব্বা আয়োজক সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। [] তিনি ভারত ত্যাগ করার পর প্রতিষ্ঠানের বিদেশী ভাষা বিভাগের অন্যান্য সদস্যরা প্রতি বছর এই অনুষ্ঠানটির আয়োজন করতে থাকেন। [] এই উৎসব এখন জাপান হাব্বা ট্রাস্ট দ্বারা সংগঠিত। []

২০০৫ সালে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কলেজ ক্যাম্পাসের জ্ঞান জ্যোতি অডিটোরিয়ামে প্রথম জাপান হাব্বা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সময়ে এই উৎসবে প্রায় তিনশো জন অংশগ্রহণকারী উপস্থিত হয়েছিলেন। [][] এই অনুষ্ঠানটি প্রতি বছরই আয়োজন করা হয়, কিন্তু ২০০৯ সালের পর দুই বছর এই অনুষ্ঠান বন্ধ করে রাখা হয়। ২০১১ সালে অনুষ্ঠানটি আবার শুরু হয়। [] অনুষ্ঠানটির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উৎসব আয়োজনের স্থান পরিবর্তন করা হয়। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ন্যাশনাল সায়েন্স সেমিনার কমপ্লেক্সে -এর জেএন টাটা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।[১০][১১] ২০২১ সালে কোভিড-১৯ মহামারীর কারণে এই অনুষ্ঠান সেই বছর গনমাধ্যমে অনুষ্ঠিত হয়। [১২] ২০২১ সালে এই অনুষ্ঠানে জাপান সংস্কৃতির অন্তর্গত অ্যানিমে, মাঙ্গা এবং কসপ্লে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়। ২০২৩ সালে এই উৎসবে ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়। [১৩]

২০২৫ সালে জাপান হাব্বা অনুষ্ঠান চামারা বজ্রা অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল,[১৪] এবং জানা গেছে যে এতে ১৫০০০ লোকের সমাগম হয়েছিল। [১৫] জাপানের বিশিষ্ট অঞ্চলের লোক সংস্কৃতির বিষয়কে মাথায় রেখে এই অনুষ্ঠানে বেশ কয়েকটি বিভাগীয় অঞ্চলে বিভক্ত ছিল। এই বিভিন্ন বিভাগীয় অঞ্চলের নাম জাপানের বিবিধ অঞ্চলের উপর ভিত্তি করে রাখা হয়েছিল, যেমন কান্টো অঞ্চল, শিবুয়া ক্রসিং অঞ্চল ইত্যাদি। জাপানের কানসাই অঞ্চলে অবস্থিত নারা পার্ক -এর নামের উপর ভিত্তি করে এই উৎসবের একটি বিভাগীয় অঞ্চলের নাম রাখা হয় নারা পার্ক। উতসবের প্রতি অংশগ্রহণকারীকে বিশেষ জাপান হাব্বা পাসপোর্ট প্রদান করা হয়। এই বছর জাপান হাব্বায় গনমাধ্যমে আয়োজিত বিবিধ ক্রীড়া, অর্থাৎ বিবিধ ই-স্পোর্টস অনুষ্ঠানের আয়োজন করা হয়। [১৩][১৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Japan Habba: From the land of the rising sun"The Times of India। ২১ ফেব্রুয়ারি ২০১১। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. "Come, discover the Land of the Rising Sun"The Hindu। ২১ ফেব্রুয়ারি ২০১১। ২৬ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  3. 1 2 "Japanese dance Bharatanatyam, sing in Kannada"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০০৯। ১৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  4. "ಹಬ್ಬ", Wiktionary, the free dictionary (ইংরেজি ভাষায়), ২ জানুয়ারি ২০২৫, সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  5. Iyengar, Vidya (৪ ফেব্রুয়ারি ২০২০)। "From far east: Habba to bring Japan to Bengaluru"The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  6. "Fostering friendship with 'Japan Habba': A melting pot of cultures, Bengaluru style"Deccan Herald (ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  7. "Japan Habba 2018 in namma Bengaluru"The Times of India। ৬ ফেব্রুয়ারি ২০১৮। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  8. "Japan Habba in City on February 20"Deccan Herald (ইংরেজি ভাষায়)। ১৬ ফেব্রুয়ারি ২০১১। ২৫ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  9. "Japan Habba: Experiencing the world of anime, manga & more"The Times of India। ১৩ জানুয়ারি ২০২৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  10. "A habba to experience, savour the culture of Japan"Deccan Herald (ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  11. "Japanese cultural fair, Japan Habba is back and it's offline"The Times of India। ৯ মে ২০২৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  12. Service, Express News (১৫ ফেব্রুয়ারি ২০২১)। "Japan jubilations"The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  13. 1 2 "Japan Habba 2025: Everything Japan"Anime News Network (ইংরেজি ভাষায়)। ১ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  14. Kulkarni, Srushti (৪ জানুয়ারি ২০২৫)। "Japan Habba is back with a brand new edition at a brand new location"Indulgexpress (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫
  15. @paulfinneyx (১৩ জানুয়ারি ২০২৫)। "Japan Habba had a footfall of 15000 people this Sunday. Incredibly reception to new cultural exposure 🌸⛩️
    Bangalore is home for the global cultures to coexist, in natural societal alignment to create new beautiful systemic properties that didn't exist before.
    Look ahead!"
    (টুইট) টুইটার এর মাধ্যমে।
  16. Sayyed, Rayan (২২ নভেম্বর ২০২৪)। "Japan Habba 2025: Fighting Game Legends and Japanese Culture Collide in Bengaluru"IGN India (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৫