জাপান সাগর (জাপানি: 日本海, কোরীয়: 동해, রুশ: Японское море, ইংরেজি: Sea of Japan) প্রশান্ত মহাসাগরের অন্তর্গত একটি সাগর।[১] এটির পূর্বে জাপান এবং পশ্চিমে এশীয় মূল ভূখণ্ড। লা পেরুজ প্রণালী ও তাতার প্রণালী জাপান সাগরকে উত্তরে ওখটস্ক সাগরের সাথে যুক্ত করেছে। ৎসুগার্য প্রণালী ও বুঙ্গো প্রণালী সাগরটিকে যথাক্রমে পূর্বে ও দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে। দক্ষিণে কোরিয়া প্রনালী ও ৎসুশিমা প্রণালী সাগরটিকে পূর্ব চীন সাগরের সাথে যুক্ত করেছে। জাপান সাগরের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল প্রায় ১০,০৮,০০০ বর্গকিলোমিটার।
Fukuoka N. (1966). "On the distribution patterns of the so-called Japan Sea elements confined to the Sea of Japan region". Journal of Geobotany15: 63–80.