জানিবেক খান
| জানিবেক | |||||
|---|---|---|---|---|---|
| খান | |||||
কাজাখ কয়েনে জানিবেকের স্তম্ভ (ডানে) | |||||
| কাজাখ কানাতের খান | |||||
| রাজত্ব | আনু. 1473/4 – আনু. 1480 | ||||
| পূর্বসূরি | কেরেই খান | ||||
| উত্তরসূরি | বুরুনদুক খান | ||||
| জন্ম | আনু. 1428 | ||||
| মৃত্যু | আনু. ১৪৮০ (বয়স ৫১–৫২) শিঘনাক, কাজাখ খানাত | ||||
| দাম্পত্য সঙ্গী | জাহান বেগম খানুম | ||||
| বংশধর | কাসিম খান মাহমুদ রহিম সুলতান জানিশ সুলতান ইরানজি সুলতান কানাবার সুলতান উসুক মুহাম্মদ সুলতান ইতহিক সুলতান তেনিশ সুলতান জুয়াক সুলতান সুয়িমবিকে খানুম আমানবিকে খানুম | ||||
| |||||
| পিতা | বারাক খান | ||||
| ধর্ম | সুন্নি ইসলাম | ||||
আবু সাঈদ জানিবেক বাহাদুর খান বিন বারাক সুলতান ( কাজাখ: ابو سعید جانی بیک خان بن براق سلطان, Әбу Саид Жәнібек Баһадүр хан бин Барақ сұлтан Баһадүр хан бин Барақ сұлтан, Äbu Saïd Jänıbek Bahadür Han bïn Baraq Sultan ), যিনি জানিবেক খান নামে অধিক পরিচিত, কাজাখ খানাতের একজন সহ-প্রতিষ্ঠাতা এবং ১৪৭৩ থেকে ১৪৮০ সাল পর্যন্ত দ্বিতীয় খান ছিলেন। তিনি গোল্ডেন হোর্ডের খান (১৪২২ থেকে ১৪২৭) বারাকের পুত্র ছিলেন। বারাক খানের বাবা ছিলেন কৈরিচাক, যিনি চেঙ্গিস খানের সরাসরি বংশধর উরুশ খানের নাতি ছিলেন। চেঙ্গিস খানের ছেলে জোচি খান, জোচি খানের ছেলে তুকাই তিমুর, তুকাই তিমুরের ছেলে উজ তিমুর, উজ তিমুরের ছেলে খোদজা, খোদজার ছেলে বাদাকুন উগলান, বাদাকুন উগলানের ছেলে উরুশ খান, উরুশ খানের ছেলে কৈরিচাক খান, কৈরিচাক খানের ছেলে বারাক খান, যিনি ছিলেন জানিবেকের পিতা।
তার স্ত্রী জাহান বেগম খানুমের গর্ভে জানিবেকের নয়জন পুত্রের জন্ম হয়: কাসিম (যিনি তার উত্তরসূরী হন), মাহমুদ, ইরানজি, ইথিক, জানিশ, কানবার, তেনিশ, উসুক এবং জুয়াক। যিনি সুয়িমবিকে ও আমানবিকে নামের দুই কন্যা সন্তানেরও জননী ছিলেন।
জানিবেকের পিতা বারাক খানকে শ্বেত সাম্রাজ্যের আমিররা বিষ প্রয়োগে হত্যা করেছিলো। ১৪৬৫ এবং ১৪৬৬ সালে উজবেক খান আবুল-খায়ের খানের বিরুদ্ধে সফল বিদ্রোহের পর জানিবেক খান একটি নতুন কাজাখ খানাতের সহ-নেতা ছিলেন। তার পুত্র কাসিম খান প্রজাদের জন্য আইন প্রণয়ন করেছিলো।
পরিবার
[সম্পাদনা]তিনি বারাকের পুত্র ছিলেন, যিনি ১৪২২ থেকে ১৪২৭ সাল পর্যন্ত গোল্ডেন হোর্ডের খান ছিলেন। বারাক খানের বাবা ছিলেন কৈরিচাক, যিনি চেঙ্গিজ খানের সরাসরি বংশধর উরুস খানের নাতি ছিলেন। চেঙ্গিস খান হলেন জোচি খানের বাবা, জোচি খানের ছেলে টুকাই-তিমুর, টুকাই-তৈমুরের ছেলে উজ-তিমুর, উজ-তিমুরের ছেলে খোদজা, খোদজার ছেলে বাদাকুন-উগলান, বাদাকুন-উগলানের ছেলে উরুস খান, উরুশ খানের ছেলে কোচাক খান, খান খানের ছেলে কোঁচকির খান, এবং বারাক খান হলেন ঝানিবেক/জানিবেকের পিতা।
তার স্ত্রী জাহান বেগম খানমের গর্ভে, জানিবেকের নয়জন পুত্র ছিল: কাসিম (যিনি তার উত্তরসূরী হন), মাহমুদ, ইরানজি, ইথিক, জানিশ, কানবার, তেনিশ, উসুক এবং জুয়াক। তিনি তার দুটি কন্যা সন্তানের জন্ম দেন, যাদের নাম ছিল সুয়িমবিকে এবং আমানবিকে।