জাকোমো রাস্পাদোরি
|
২০২১ সালে ইতালির হয়ে রাস্পাদোরি | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ১৮ ফেব্রুয়ারি ২০০০ | ||
| জন্ম স্থান | বেন্তিভোয়লিয়ো, ইতালি | ||
| উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নাপোলি | ||
| জার্সি নম্বর | ৮১ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:২২, ২৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
জাকোমো রাস্পাদোরি (ইতালীয়: Giacomo Raspadori; জন্ম: ১৮ ফেব্রুয়ারি ২০০০) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব নাপোলি এবং ইতালি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৬ সালে, রাস্পাদোরি ইতালি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৭ ম্যাচে ৫টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জাকোমো রাস্পাদোরি ২০০০ সালের ১৮ই ফেব্রুয়ারি তারিখে ইতালির বেন্তিভোয়লিয়োতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]রাস্পাদোরি ইতালি অনূর্ধ্ব-১৭, ইতালি অনূর্ধ্ব-১৯, ইতালি অনূর্ধ্ব-২০ এবং ইতালি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইতালির প্রতিনিধিত্ব করেছেন। ইতালির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ৩৬ ম্যাচে অংশগ্রহণ করে ৯টি গোল করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ইতালি | ২০২১ | ৭ | ১ |
| ২০২২ | ১০ | ৪ | |
| সর্বমোট | ১৭ | ৫ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Team 2022/23 – SSC Napoli" [দল ২০২২/২৩ – সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলি]। sscnapoli.it (ইতালীয় ভাষায়)। নাপোলি: সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলি। ২৪ মে ২০২২। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩।
- ↑ "NAPOLI" [নাপোলি]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ২৪ এপ্রিল ২০২৩। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জাকোমো রাস্পাদোরি – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে জাকোমো রাস্পাদোরি (ইংরেজি)
- সকারবেসে জাকোমো রাস্পাদোরি (ইংরেজি)
- বিডিফুটবলে জাকোমো রাস্পাদোরি (ইংরেজি)
- ইইউ-ফুটবলে জাকোমো রাস্পাদোরি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জাকোমো রাস্পাদোরি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জাকোমো রাস্পাদোরি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে জাকোমো রাস্পাদোরি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জাকোমো রাস্পাদোরি (ইংরেজি)
- ২০০০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- উনিওনে স্পোর্তিভা সাসসুওলো কালচোর খেলোয়াড়
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বিজয়ী খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২০-এর খেলোয়াড়
- ইতালির পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- সোচেতা স্পোর্তিভা কালচো নাপোলির খেলোয়াড়
- ইতালির আন্তর্জাতিক যুব ফুটবলার
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- পুরুষ ফুটবল আক্রমণভাগের খেলোয়াড়
- ইতালির অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনে প্রবাসী পুরুষ ফুটবলার
- ২১শ শতাব্দীর ইতালীয় পুরুষ ক্রীড়াবিদ
- আতলেতিকো মাদ্রিদের ফুটবলার
- ইতালীয় পুরুষ ফুটবলার