জাইমা রহমান
এক বা একাধিক অবদানকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এই নিবন্ধের বিষয়বস্তু জীবনী সম্পর্কিত উল্লেখযোগ্যতার নির্দেশাবলী অনুসরণ করে নাই। (ডিসেম্বর ২০২৫) |
ব্যারিস্টার জাইমা রহমান | |
|---|---|
২০২৬ সালে জাইমা | |
| জন্ম | জাইমা জারনাজ রহমান ২৬ অক্টোবর ১৯৯৫ |
| জাতীয়তা | বাংলাদেশি |
| মাতৃশিক্ষায়তন | লিংকনস্ ইন |
| পেশা | আইনজীবী |
| পরিচিতির কারণ | জিয়া–মজুমদার পরিবার |
| পিতা-মাতা | তারেক রহমান (পিতা) জোবাইদা রহমান (মাতা) |
| আত্মীয় |
|
জাইমা জারনাজ রহমান (জন্ম: ২৬ অক্টোবর ১৯৯৫),[১] যিনি জাইমা রহমান নামে বেশি পরিচিত, একজন বাংলাদেশী আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র সন্তান।[১] তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতনী।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]জাইমা রহমান ২৬ অক্টোবর ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬ নম্বর বাড়িতে বেড়ে ওঠেন, ২০০৮ সালে তার বাবা গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বাবার সাথে লন্ডনে চলে যান।[২] তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি অর্জন করেন এবং পরে ২০১৯ সালে লিংকন'স ইন থেকে বার-অ্যাট-ল সার্টিফিকেশন লাভ করেন।[৩]
জীবনী
[সম্পাদনা]জাইমা রহমান ২০০১ সালের বাংলাদেশের জাতীয় নির্বাচনে তার দাদী খালেদা জিয়ার সাথে ভোটকেন্দ্রে যাওয়ার সময় প্রথম গণমাধ্যমের নজরে আসেন। উক্ত নির্বাচনে তার দাদীর দল জয়লাভ করেছিল।
২০২১ সালে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী মুরাদ হাসান তার বিরুদ্ধে বেশ কিছু অবমাননাকর মন্তব্য করার পর তিনি জাতীয়ভাবে নজরে আসেন।[৪] পরে মুরাদকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং মানহানির জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।[৫]
২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধি হিসেবে অংশ নেন জাইমা রহমান।[৬] তিন সদস্যের এই বিএনপি প্রতিনিধিদলে তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছিলেন।[৬] ওই সফরের সময় জাইমা রহমান দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর ও বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রাক্তন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেস্ট্রো এবং যুক্তরাষ্ট্রের উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের প্রধান রেবেকা ওয়াগনারের সাথে সাক্ষাৎ করেন।[৭] এটি ছিল বিএনপির কোন আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচিতে জাইমার প্রথম অংশগ্রহণ।[৮][৯]
২৩ নভেম্বর ২০২৫ তারিখে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভায় প্রথমবারের মতো যোগ দেন, সেখানে দলীয় নেতা মাহবুব উদ্দিন খোকন এবং রুহুল কবির রিজভী, ইউরোপীয় প্রতিনিধিদের একটি দলও উপস্থিত ছিলেন।[১০]

২০২৫ সালের ২৫ ডিসেম্বর, তিনি তার বাবা-মায়ের সাথে বাংলাদেশে ফিরে আসেন।[১১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "জাইমা রহমানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বার্তা"। দৈনিক ইনকিলাব। ২৬ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
- ↑ "যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান"। বিবিসি বাংলা। ২৪ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৫।
- ↑ "বিএনপির সভায় জাইমার 'প্রথম বক্তব্য'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৫।
- ↑ "মুরাদ হাসান: তারেক রহমানের কন্যা জাইমাকে নিয়ে অশালীন মন্তব্য, তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি"। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৫।
- ↑ "সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৫।
- 1 2 "ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান"। ইত্তেফাক। ৫ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫।
- ↑ "মার্কিন নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে জাইমা রহমানের বৈঠক"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৫।
- ↑ "'ভবিষ্যতই বলে দেবে জাইমা রহমান কতদূর যাবেন'"। বাংলা ট্রিবিউন। ৬ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৫।
- ↑ "ডা. মুরাদের বিরুদ্ধে ফের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৫।
- ↑ "প্রথমবারের মতো বিএনপির সভায় অংশ নিলেন জাইমা রহমান"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ২৫ নভেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৫।
- ↑ "বাংলাদেশে নেমেই জাইমা রহমানের পোস্ট"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে জাইমা রহমান সম্পর্কিত মিডিয়া দেখুন।- ফেসবুকে জাইমা রহমান