বিষয়বস্তুতে চলুন

জাং উ-সাং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাং উ-সাং
জন্ম (1973-03-30) ৩০ মার্চ ১৯৭৩ (বয়স ৫২)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯৪-বর্তমান

জাং উ-সাং (জন্ম ২০ মার্চ, ১৯৭৩) হচ্ছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় একজন অভিনেতা এবং ইউএনএইচসিআর-এর কোরিয়া থেকে প্রথম শুভেচ্ছাদূত। যিনি ‘দা গুড, দা বেড, দা উইয়ার্ড’, ‘বিট’, ‘এ মোমেন্ট টু রিমেম্ভার’, ‘দা ওরিয়র’, ‘কোল্ড আইস’ ইত্যাদি ছবির জন্য বিখ্যাত।

তিনি কোরিয়া থেকে কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডে বিচারক হিসেবেও আলো ছড়িয়েছেন। কোরিয়াতে উনার একটা ট্যালেন্ট সার্চ এজেন্সিও আছে, যেটা তার বন্ধু আরেকজন কোরিয়ান অভিনেতা লি জাং-জের সাথে তিনি প্রতিষ্ঠা করেন।

পেশাজীবন

[সম্পাদনা]

মডেল হিসাবে তার ক্যারিয়ার শুরু করে তিনি ১৯৯৪ সালে “দা ফক্স উইথ নাইন টেইল” এ অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবনের সূচনা করেন।[] এরপর জাং ১৯৯৭ সালে “বিট” ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রচুর জনপ্রিয়তা লাভ করেন, যেখানে তিনি একজন স্কুল ছাত্রের ভূমিকায় অভিনয় করেন যে নিজের অনিচ্ছায় অপরাধ জীবনে জড়িয়ে পড়ে। এই ছবির পর থেকে তিনি কোরিয়ার শীর্ষ বাণিজ্যিক তারকাদের একজন হয়ে যান। এরপর তিনি অসংখ্য বাণিজ্যিক ও সফল একশন, রোমান্টিক, ড্রামা ছবিতে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

জাং বড় হয়েছেন রাজধানী সিওল এর সবচেয়ে গরীব শহর ‘সেডাং-ডং’ এ।[]

তার অভিনেতা হওয়ার স্বপ্নের জন্য তিনি পড়াশোনা ছেড়ে দেন। যেটি তিনি গোপন করেননি বরং দাবি করেন এতে তার কোন দুঃখ প্রকাশ হয়নি। []

ফিল্মোগ্রাফি

[সম্পাদনা]
২০০৮ সালে সেটের মধ্যে জাং উ-সাং

চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা
১৯৯৪ দা ফক্স উইথ নাইন টেইল হাইউক
১৯৯৬ বোর্ন টু কিল কাইল
সাংগাই গ্রান্ড রাইউ সো-হোয়াং
১৯৯৭ বিট মিন
মোটেল ক্যাক্টাস লি মি-কু
১৯৯৮ সিটি অব রাইজিং সান দো-চুল
১৯৯৯ ফ্যান্টমঃ দা সাবমেরিন নাম্বার ৪৩১
লাভ মাইয়াং-সো
২০০১ মোসা ইউ-সেওল
২০০৩ মাট বয় চা চেও মিন
২০০৪ এ মোমেন্ট টু রিমেম্ভার চেওল-সু
২০০৫ স্যাড জিন-উ
২০০৬ ডাইসি পার্ক ই
দা রেস্টলেস ই-গোয়াক
২০০৭ ক্লোজ টু ইউ (সল্প-দৈর্ঘ্য ছবি)
২০০৮ দা গুড, দা বেড, দা উইয়ার্ড পার্ক ডো-উন, দা গুড
২০০৯ প্রেজেন্ট (সল্প-দৈর্ঘ্য ছবি) মিন-উ
এ গুড রেইন নোউস পার্ক ডং-হা
২০১০ রেইং অব এসএসিন জিইয়াং আ-সাং/ জাং রেফাং
২০১১ ফ্রেন্ডস এন্ড লাভ (সল্প-দৈর্ঘ্য ছবি)
২০১৩ কোল্ড আইস জেমস
২০১৪ দা ডিভাইন মুভ টাই-সেওক
স্কারলেট ইননোসেন্স শিম হাক-কিউ
২০১৫ ডোন্ট ফরগেট মি সিওক ওন
জেক্সিওল বাইওন ইউন যিওম
২০১৬ আশুরা

টেলিভিশন সিরিজ

[সম্পাদনা]
বছর নাম ভূমিকা নেটওয়ার্ক
১৯৯৫ এসপাল্ট ম্যান কাং দং সোক এসবিএস
১৯৯৬ অক্সটাইল সুপ এসবিএস
১.৫ লি জাং-উক এমবিসি
২০১০ এতেনাঃ গডেস অভ ওয়ার লি জাং-উ এসবিএস
২০১১ গুড লাইফ~আরিগাটো, পাপা, সাইওনারা~ ডাক্তার লি ফুজি টিভি
পাদাম পাদাম- দা সাউন্ড অব হিজ এন্ড হার হার্টবিটস ইয়াং কাং-চি জেটিভিসি

পরিচালক হিসাবে

[সম্পাদনা]
বছর নাম ভূমিকা তারকা
২০০০আফটার ইউ লেফট মিগড(দক্ষিণ কোরিয়ার মিউজিক ব্যান্ডসিন মিন-আহ
২০০২ইউ জাস্ট ডোন্ট নোউসিন মিন-আহ
স্যাড লাভ
এ ফুল
২০১২ইগো 편এক্সটিএম
২০১৩লাভ (4랑)সল্প-দৈর্ঘ্য ছবিসিও ই-জি
বিগিনিং অভ এ ড্রিমসল্প-দৈর্ঘ্য ছবিচোই জিং-হাইক
২০১৪দা কিলার বিহাইন্ড ওল্ড ম্যানসল্প-দৈর্ঘ্য ছবিএন্ডি চই, উ সাং-জিওন

পদক ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর পদক বিভাগ মনোনীত কাজ ফল
১৯৯৫এসবিএস ড্রামা এওয়ার্ডসসেরা নতুন অভিনেতাএস্পাল্ট ম্যানজয়ী
১৯৯৬৩২তম বাইকসাঞ আর্টস এওয়ার্ডসসেরা নতুন অভিনেতা (টিভি)জয়ী
১৯৯৭১৭তম কোরিয়ান এসোসিয়েশন অব ফিল্ম ক্রিটিকস এওয়ার্ডসসেরা নতুন অভিনেতাবিট(১৯৯৭)জয়ী
৩৫তম গ্রান্ড বেল এওয়ার্ডসসেরা অভিনেতামনোনীত
১৮তম ব্লু ড্রাগন ফিল্ম এওয়ার্ডসসেরা অভিনেতামনোনীত
১৯৯৯২০তম ব্লু ড্রাগন ফিল্ম এওয়ার্ডসপপুলার স্টার এওয়ার্ডসফ্যান্টমঃ দা সাবমেরিনজয়ী
২০০১২২তম ব্লু ড্রাগন ফিল্ম এওয়ার্ডসপপুলার স্টার এওয়ার্ডসমুসাজয়ী
২০০২৩৯তম গ্রান্ড বেল এওয়ার্ডসসেরা অভিনেতামনোনীত
২০০৩২৪তম ব্লু ড্রাগন ফিল্ম এওয়ার্ডসসেরা অভিনেতামাট বয়মনোনীত
২০০৮হাওয়াই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিবালঅভিনয়ে অসামান্য কৃতিত্বজয়ী
১৭তম বুলি ফিল্ম এওয়ার্ডসসেরা অভিনেতাদা গুড, দা বেড, দা উইয়ার্ডজয়ী
২৯তম ব্লু ড্রাগন ফিল্ম এওয়ার্ডসপপুলার স্টার এওয়ার্ডসজয়ী
কোরিয়া ফ্যাশন এন্ড ডিজাইন এওয়ার্ডসবেস্ট ড্রেসড অব দা ইয়ারজয়ী
২০০৯৩য় এশিয়ান ফিল্ম এওয়ার্ডসসেরা সহ-অভিনেতাদা গুড, দা বেড, দা উইয়ার্ডজয়ী
২য় স্টাইল আইকন এওয়ার্ডসস্টাইল আইকন অভিনেতাজয়ী
২০১১সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ডিস্টিংগুইশড কোরিয়ান ওয়েভ এন্টাটেইনার এওয়ার্ড ফর ফিল্মজয়ী
২০১১ এসবিএস ড্রামা এওয়ার্ডসটপ এক্সিলেন্স এওয়ার্ড, এক্টর ইন এ স্পেশাল প্লানিং ড্রামাএথেনাঃগডেস অব ওয়ারমনোনীত
২০১৩৬ষ্ট স্টাইল আইকন এওয়ার্ডসেরা দশ স্টাইল আইকনজয়ী
৩৪তম ব্লু ড্রাগন ফিল্ম এওয়ার্ডসসেরা সহ-অভিনেতাকোল্ড আইসমনোনীত
২০১৪৮ম এশিয়ান ফিল্ম এওয়ার্ডসসেরা সহ-অভিনেতামনোনীত
৫০তম বাইক্সাং আর্ট এওয়ার্ডসসেরা অভিনেতামনোনীত
৫১তম গ্রান্ড বেল এওয়ার্ডসসেরা অভিনেতাদা ডিভাইন মুভমনোনীত
৩৫তম ব্লু ড্রাগন ফিল্ম এওয়ার্ডসসেরা অভিনেতামনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Actors and Actresses of Korean Cinema: Jung Woo-sung". Koreanfilm.org. Retrieved 2012-08-13.
  2. Kang, Hye-in (৩০ নভেম্বর ২০১২)। "Jeong Woo Sung talks about his poor family background"StarN News[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "내 선택엔 후회가 없다…당당한 학력 연예인들 주목". Chosun.com (in Korean). August 24, 2007.