জসু প্যাটেল
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| জন্ম | ২৬ নভেম্বর ১৯২৪ আহমেদাবাদ, গুজরাত, ব্রিটিশ ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
| মৃত্যু | ১২ ডিসেম্বর ১৯৯২ (বয়স ৬৮) আহমেদাবাদ, গুজরাত, ব্রিটিশ ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকেটআর্কাইভ, ৭ আগস্ট ২০১৭ | ||||||||||||||||||||||||||||||||||||||||
জসুভাই মতিভাই প্যাটেল (; গুজরাতি: જસુ પટેલ; জন্ম: ২৬ নভেম্বর, ১৯২৪ - মৃত্যু: ১২ নভেম্বর, ১৯৯২) গুজরাতের আহমদাবাদে জন্মগ্রহণকারী বিশিষ্ট ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন জসু প্যাটেল। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে গুজরাতের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি অফ-স্পিনার ছিলেন তিনি। এছাড়াও নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]দশ বছর বয়সে গাছের ডালা থেকে পড়ে যাবার ফলে আঙ্গুল ভেঙ্গে ফেলেন। এ আঘাতপ্রাপ্তির ফলে বোলিংয়ের ধরনও পরিবর্তিত হয়ে যায় তার। ফলশ্রুতিতে তার বোলিং সন্দেহজনক ছিল।[১][২] অফ ব্রেকের তুলনায় অফ-কাটারের দিকেই বেশি বোলিং করতেন।
১৯৪৩-৪৪ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলতে শুরু করেন। ১৯৫০-৫১ মৌসুমে দলে পাকাপোক্ত আসন করার পূর্বে মাঝে-মধ্যেই গুজরাতের প্রতিনিধিত্ব করতেন তিনি। ঐ মৌসুমে বরোদার বিপক্ষে ৫/৪৩ ও ৬/২১ এবং সার্ভিসেস দলের বিপক্ষে বোলিং করেছিলেন ৮/৫৩ ও ৫/২৮। সচরাচর তার ব্যাটিং নেতিবাচক ছিল। কিন্তু, ১৯৫০-৫১ মৌসুমের রঞ্জী ট্রফির চূড়ান্ত খেলায় দ্বিতীয় ইনিংসে দশম উইকেটে হাসান নখুদার সাথে মূল্যবান ১৩৬ রান তোলেন মাত্র ৯০ মিনিটে। দুই ঘণ্টায় তিনি ১৫২ রান করেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট
[সম্পাদনা]সিরিজের পঞ্চম টেস্টে তার অভিষেক হয়। ঐ টেস্টে তিনি তিন উইকেট পেয়েছিলেন। ১৯৫৫-৫৬ মৌসুমে নিউজিল্যান্ড এবং ১৯৫৬-৫৭ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১ গড় নিয়ে ১০ উইকেট লাভ করেন।
৩৫ বছর বয়সে অবসর গ্রহণের প্রাক্বালে সর্বাপেক্ষা সফলতা লাভ করেন। ১৯৫৯-৬০ মৌসুমে কানপুরে গ্রীন পার্ক স্টেডিয়ামে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় ক্রীড়াশৈলী প্রদর্শন করেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার বোলিং পরিসংখ্যান ছিল ৯/৬৯। অন্য উইকেটটি পেয়েছিলেন চান্দু বোর্দে। দ্বিতীয় ইনিংসে আরও পাঁচ উইকেট পান ও দলকে ১১৯ রানের জয় এনে দেন। এটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম টেস্ট জয় ছিল। প্যাটেলের টেস্টে ১৪/১২৪ যে কোন ভারতীয় বোলারের ক্ষেত্রে সেরা টেস্ট বোলিং ছিল। প্রায় ৩০ বছর পর নরেন্দ্র হিরওয়ানি তার এ রেকর্ডকে ম্লান করে দেন।[৩] প্যাটেলের ইনিংসে ৯/৬৯ বোলিং পরিসংখ্যানের প্রায় চল্লিশ বছর পর অনিল কুম্বলে করেন ১০/৭৪।[৪] ঐ সিরিজে তিনি ১৯ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে অবস্থান করেন।[৫] এরপর সিরিজের আরও দুই টেস্টে অংশ নেন। মাত্র পাঁচ উইকেট পান তিনি যা তার শেষ টেস্ট ছিল।
অবসর
[সম্পাদনা]টেস্ট খেলা থেকে প্রত্যাখ্যাত হবার পর আরও দুইবছর প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন। রঞ্জী ট্রফিতে গুজরাতের পক্ষে ১৪০ উইকেট দখল করেন তিনি।
প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ও বিজয় হাজারে পদ্মশ্রী পদকে ভূষিত হন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ramnarayan, V. (২৩ সেপ্টেম্বর ২০১৪)। "Don't shed tears for chuckers"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৫।
- ↑ Gideon Haigh, The Summer Game, Text, Melbourne, 1997, p. 132.
- ↑ "West Indies tour of India, 1987/88 – 4th Test"। ESPNcricinfo। সংগৃহীত ১৬ জানুয়ারি ২০১৫।
- ↑ Frindall, Bill (2009). Ask Bearders. BBC Books. pp. 144–145. আইএসবিএন ৯৭৮-১-৮৪৬০৭-৮৮০-৪.
- ↑ [ http://ia.rediff.com/cricket/2008/apr/10biks.htm Mohapatra, Bikash (2008-04-10). "Green Park gave India its first win over Australia". Rediff. Retrieved 2009-07-15.]
- ↑ ""Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. pp. 11–37. Retrieved 22 March 2016." (পিডিএফ)। ১৫ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৬।
আরও দেখুন
[সম্পাদনা]আরও পড়ুন
[সম্পাদনা]- Partab Ramchand, Great Feats of Indian Cricket
- Mihir Bose, A History of Indian Cricket
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে জসু প্যাটেল (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে জসু প্যাটেল (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- Scorecard of the Kanpur Test
