জর্ডান মরিস
|
২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে মরিস | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | জর্ডান পেরি মরিস | ||
| জন্ম | ২৬ অক্টোবর ১৯৯৪ | ||
| জন্ম স্থান | ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র | ||
| উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সিয়াটল সাউন্ডার্স | ||
| জার্সি নম্বর | ১৩ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:৪৪, ১ জুলাই ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
জর্ডান পেরি মরিস (ইংরেজি: Jordan Morris, ইংরেজি উচ্চারণ: [ˈdʒɔr.dən ˈmɔr.ɪs]; জন্ম: ২৬ অক্টোবর ১৯৯৪; জর্ডান মরিস নামে সুপরিচিত) হলেন একজন মার্কিন পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মেজর লিগ সকারের ক্লাব সিয়াটল সাউন্ডার্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩]
২০১৩ সালে, মরিস মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫৫ ম্যাচে ১১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জর্ডান পেরি মরিস ১৯৯৪ সালের ২৬শে অক্টোবর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]মরিস মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৩ সালের ২৮শে মে তারিখে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৪]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১ জুলাই ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| মার্কিন যুক্তরাষ্ট্র | ২০১৪ | ১ | ০ |
| ২০১৫ | ৬ | ১ | |
| ২০১৬ | ৫ | ০ | |
| ২০১৭ | ১২ | ৪ | |
| ২০১৮ | ১ | ০ | |
| ২০১৯ | ১৪ | ৫ | |
| ২০২১ | ১ | ০ | |
| ২০২২ | ১১ | ১ | |
| ২০২৩ | ৪ | ০ | |
| সর্বমোট | ৫৫ | ১১ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Roster" [দল]। soundersfc.com (ইংরেজি ভাষায়)। সিয়াটল সাউন্ডার্স ফুটবল ক্লাব। ৫ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Seattle Sounders FC" [সিয়াটল সাউন্ডার্স ফুটবল ক্লাব]। mlssoccer.com (ইংরেজি ভাষায়)। মেজর লিগ সকার। ২৫ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Seattle Sounders » Squad 2024/2025" [সিয়াটল সাউন্ডার্স » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১৫ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3812937
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে জর্ডান মরিস (ইংরেজি)
- সকারবেসে জর্ডান মরিস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জর্ডান মরিস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জর্ডান মরিস (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জর্ডান মরিস (ইংরেজি)
- মেজর লিগ সকারে জর্ডান মরিস (ইংরেজি)
- কিকারে জর্ডান মরিস (জার্মান)
- এফবিরেফে জর্ডান মরিস (ইংরেজি)
- লেকিপে জর্ডান মরিস (ফরাসি)
- দিয়ারিও এএসে জর্ডান মরিস (স্প্যানিশ)
- ইংরেজি আধ্ববসহ পাতা
- ১৯৯৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মার্কিন ফুটবলার
- সিয়াটল সাউন্ডার্স ফুটবল ক্লাবের খেলোয়াড়
- মেজর লিগ সকারের খেলোয়াড়
- মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক যুব ফুটবলার
- মার্কিন যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- মার্কিন যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফুটবলার
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ২০১৭ কনকাকাফ গোল্ড কাপের খেলোয়াড়
- ২০১৯ কনকাকাফ গোল্ড কাপের খেলোয়াড়
- ইংরেজ ফুটবল লিগের খেলোয়াড়
- পুরুষ ফুটবল ফরোয়ার্ড
- কনকাকাফ গোল্ড কাপ বিজয়ী খেলোয়াড়
- টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি
- ২১শ শতাব্দীর মার্কিন পুরুষ ক্রীড়াবিদ
- ২০২৩ কনকাকাফ গোল্ড কাপের খেলোয়াড়