বিষয়বস্তুতে চলুন

জর্জ জোসেফ কে. (লেখক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্জ জোসেফ কে.
জন্ম১০ই জুন, ১৯৫৫
কালুর, এর্নাকুলাম জেলা, কেরল, ভারত
পেশাছোটগল্পকার, ঔপন্যাসিক, কবি, সাংবাদিক
উল্লেখযোগ্য রচনা
  • 'অনন্তরম সন্ধ্যায়ি উশাসয়ী
  • চেভিত্তোর্মা
  • আভান মারনায়গ্যান
  • স্বয়ম্বরম
  • নীলাভারিউন্নু
  • মারিয়ম্মা এন্না মারিমায়া
  • কুঞ্জুনি পরঞ্জা যয়াথি ভারালিন্তে কথা
  • আলথারা ভিলককানুন্দু
  • থিরঞ্জেদুথা কথাকাল
উল্লেখযোগ্য পুরস্কার
  • টি.পি. কিশোর পুরস্কার
  • কে. এ. কোডুঙ্গালুর পুরস্কার
  • ললিতাঞ্জলি সাহিত্য পুরস্কার
দাম্পত্যসঙ্গীলাভলি্‌
সন্তানদুজন

জর্জ জোসেফ কে. (জন্ম ১৯৫৫) একজন ভারতীয় ছোটগল্প লেখক, ঔপন্যাসিক, কবি এবং সাংবাদিক, যিনি মালয়ালম ভাষায় লেখেন। এ পর্যন্ত তার নয়টি বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে রয়েছে অনন্তরাম সন্ধ্যায়ি উশাসয়ী, চেভিত্তোর্মা, স্বয়ম্বরম, নীলাভারিউন্নু, আভান মারনায়গ্যান, মারিয়াম্মা এন্না মারিমায়া, কুঞ্জুন্নি পরঞ্জা ইয়াথী ভারালিন্তে কথা, আলথারা ভিলককানুন্দু এবং থিরঞ্জেদুথা কথাকাল। কেরালা সাহিত্যে তার অবদানের জন্য তিনি টি. পি. কিশোর পুরস্কার, কে. এ. কোডুঙ্গাল্লুর পুরস্কার এবং ললিতাজলি সাহিত্য পুরস্কারের মতো পুরস্কারে ভূষিত হয়েছেন।

জীবনী

[সম্পাদনা]

জর্জ জোসেফ কে. ১৯৫৫ সালের ১০ জুন দক্ষিণ ভারতের কেরল রাজ্যের এর্নাকুলাম জেলার কালুরে জন্মগ্রহণ করেন।[১] তিনি মঙ্গলম পাবলিকেশনসে যোগদানের মাধ্যমে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এখানে দুই বছর কাজ করার পর, তিনি পেন বুকসে প্রকাশনা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে, তিনি জননী অনলাইন ম্যাগাজিনে যোগদান করেন, যেখানে তিনি পরামর্শক সম্পাদক হিসেবে কাজ করেন।[২] এর মাঝে, তিনি সাহিত্য আকাদেমি এবং কেরালা সাহিত্য আকাদেমির কমিটিতে দায়িত্বভার পালন করেছেন।[১]

একজন লেখক হিসেবে, জর্জ জোসেফ বেশ কয়েকটি উপন্যাস, ছোটগল্প সংকলন ও কবিতা লিখেছেন।[৩][৪] তিনি মরিয়ম্মা আন্না মারিমায়া (মারিয়াম্মা নামের এক মায়া) শিরোনামের একটি স্মৃতিকথা লিখেছেন। তার দ্বিতীয় স্মৃতিকথা আত্মহত্যামুনানপু (আত্মহত্যার স্থান) বর্তমানে সাপ্তাহিক মালায়ালাম মনোরমায় প্রকাশিত হয়।[৫] ২০২৫ সালে ডিসি বুকস প্রকাশনা জোসেফের ছোট গল্পের একটি সংকলন প্রকাশ করে যার নাম থিরঞ্জেদুথা কথাকাল (নির্বাচিত গল্প)।[৬] কেরলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে জর্জ জোসেফ কে-এর উপন্যাস আভান মারনায়গ্যান অন্তর্ভুক্ত করেছে।[৭]

জর্জ জোসেফের প্রাপ্ত সাহিত্য পুরস্কারগুলির মধ্যে প্রথম পুরস্কারটি ছিল কে.এস. এ. কাদুঙ্গাল পুরস্কার। পরে তিনি টিপি কিশোর পুরস্কার লাভ করেন।[৫] ললিতাম্বিকা অন্তর্জনম সাহিত্যবেদী মালয়ালম সাহিত্যে তার অবদানের জন্য জর্জ জোসেফকে তাদের প্রথম ললিতাঞ্জলি সাহিত্য পুরস্কারটি প্রদান করা হয়।[৮][৯] তিনি সংস্কৃতি মন্ত্রকের একটি সিনিয়র ফেলোশিপও লাভ করেন। এই ফেলোশিপের মাধ্যমে তিনি প্রখ্যাত মালয়ালম লেখক সেতুর রচনার উপর "সেতুর লেখায় নারী ও মাটি" নামক একটি গবেষণা পএ লেখেন।[১]

জর্জ জোসেফ[১০][১১][১২][১৩] মালয়ালম সাহিত্যের একজন সক্রিয় লেখক এবং সাংবাদিক। তিনি লাভলি্কে বিয়ে করেছেন এবং এই দম্পতির আপ্পু নামে এক পুত্র এবং হান্না নামে এক কন্যা রয়েছে।[১]

নির্বাচিত গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
শিরোনাম বছর প্রকাশক ধরণ
চেভিটোরমা[১৪]১৯৮৫সাহিত্য প্রবর্তক সহকারণ সঙ্গমউপন্যাস
অনন্তরাম সন্ধ্যায়ি উশাসয়ী[১৫]১৯৯০ডিসি বুকসউপন্যাস
আভান মারনায়গ্যান[১৬]১৯৯৭সাহিত্য প্রবর্তক সহকারণ সঙ্গমছোটগল্প সংকলন
স্বয়ম্বরম২০০৩ডিসি বুকসউপন্যাস
নীলাভারিয়ুন্নু২০০৬ডিসি বুকসউপন্যাস
মারিয়াম্মা এন্না মারিমায়া[১৭]২০১১ডিসি বুকসস্মৃতিকথা
কুঞ্জুনি পরঞ্জা যয়াথি ভারালিন্তে কথা[১৮]২০১২ডিসি বুকসছোটগল্প সংকলন
আলথারা ভিলকানন্দু[১৯]২০২১লোগোস বুকসছোটগল্প সংকলন
থিরাঞ্জেদুথা কথাকাল[২০]২০২৫ডিসি বুকসছোটগল্প সংকলন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Author Bio"। DC Books। ৩০ মার্চ ২০২৬। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৬।
  2. ↑ "About US - Janani"। Janani Online (মার্কিন ইংরেজি ভাষায়)। ১ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৬।
  3. ↑ "George Joseph Forgotten Writer"। ManoramaOnline। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  4. ↑ "Manorama Hortus - Art & Literature Festival Speaker Profile"। www.manoramahortus.com। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  5. 1 2 "George Joseph K Author Profile University of Calicut"। University of Calicut। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৬।
  6. ↑ "Thiranjedutha Kathakal DC Books"। DC Books। ৩০ মার্চ ২০২৬। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৬।
  7. ↑ "KLF 2027 Kerala Literature Festival Speaker Profile"। keralaliteraturefestival.com। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  8. ↑ "The ultimate value of Lalithambika Antharjanam's literature was the consciousness of freedom. — K. Jayakumar"। www.keralasabdam.in (ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ২০২৬। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  9. ↑ Manorama News (২৪ মার্চ ২০২৬)। The first Lalithanjali Literary Award awarded to George Joseph and Ee Sandhya। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬ – YouTube এর মাধ্যমে।
  10. ↑ "Sahitya Akademi Kathasandhi" (পিডিএফ)। sahitya-akademi.gov.in। ১০ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  11. ↑ "George Joseph K pays homage to Joseph Vyttila and Victor Leenus"। @mathrubhumi (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  12. ↑ "George Joseph K remembering writer Thomas Joseph"। ‘അവന്റെ ഓർമകളുടെ വേദന ഒരു നീറ്റലായി മനസ്സിൽ നിറയുന്നു’ (মালয়ালম ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  13. ↑ "Manorama Hortus Art & Literature Festival Nov 27–30, 2025"। www.manoramahortus.com। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬।
  14. ↑ "Chevittorma - Audiobook - George Joseph.K - ISBN 9789395334303 - Storytel International"। www.storytel.com (ইংরেজি ভাষায়)। ৩০ মার্চ ২০২৬। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৬।
  15. ↑ K., George Joseph (৩০ মার্চ ২০২৬)। "Anantharam Sandhyayayi, Ushassayi"। University of Calicut। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৬।
  16. ↑ George Joseph K (২০১২)। Avan maranayogyan (মালয়ালম ভাষায়)। Kottayam: Sahitya Pravarthaka Co-operative Society Ltd। আইএসবিএন ৯৭৮-৮১-৭১৩০-৭৪৭-০।
  17. ↑ "Mariyamma Enna Marimaya"। March 30, 2026। সংগ্রহের তারিখ March 30, 2026 ওয়েবসাইট=University of Calicut Library Catalog। {{ওয়েব উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  18. ↑ "Kunjunni Paranja Yayathi Varalinte Katha"। University of Calicut Library Catalog। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৬।
  19. ↑ K., George Joseph (৩০ মার্চ ২০২৬)। "Althara Vilkkanundu"। Amazon। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৬।
  20. ↑ K., George Joseph (৩০ মার্চ ২০২৬)। "Thiranjedutha Kathakal"। DC Books। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]