জর্জেট (কাপড়)

জর্জেট (ফরাসি: Georgette, যা crêpe Georgette থেকে গৃহীত) একটি পাতলা, হালকা ওজনের, ম্যাট ফিনিশযুক্ত কুঞ্চিত কাপড়, যা বিংশ শতাব্দীর প্রথমদিকে ফরাসি পোশাক নির্মাতা জর্জেট দে লা প্লান্তের নামে নামকরণ করা হয়েছে।[১]
প্রথমে এটি রেশম দিয়ে তৈরি করা হলেও বর্তমানে জর্জেট অত্যন্ত পাকানো সুতা দিয়ে তৈরি করা হয়। এস টুইস্টেড (ঘড়ির কাটার দিকে) এবং জেড টুইস্টেড (ঘড়ির কাটার বিপরীত দিকে) ওয়ার্প এবং ওয়েফট সুতার বিকল্প ব্যবহারের ফলে এর বিশেষ কুঁচকানো পৃষ্ঠ তৈরি হয়।[১][২]
জর্জেট একরঙা এবং প্রিন্ট উভয়েই তৈরি হয় এবং এটি ব্লাউজ, পোশাক, সন্ধ্যাকালীন গাউন, শাড়ি এবং ট্রিমিংয়ের জন্য ব্যবহৃত হয়।[১] এর খুব হালকা ও নমনীয় গুণাবলী এটিকে ঢিলেঢালা পোশাক তৈরিতে বেশি জনপ্রিয় করে তোলে এবং কাঠামোগত পোশাকে তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয়। রেশম জর্জেট তুলনামূলকভাবে সূক্ষ্ম, তবে সিন্থেটিক তন্তু দিয়ে তৈরি কাপড় আরও বেশি ক্ষতি-সহনশীল হতে পারে। ক্রেপ শৈলীর এস এবং জেড টুইস্টেড সুতার বুনন এই কাপড়টিকে আরো স্থিতিস্থাপক এবং শিফনের তুলনায় কম উজ্জ্বল করে তোলে।[৩]
গ্যালারি
[সম্পাদনা]- জর্জেট ওভারড্রেসে জ্যাকি সন্ডার্স, 1920
- জিন পাটো, c.1921 দ্বারা একটি কালো জর্জেট পোশাকে Desiree Lubovska
- জর্জেট ওড়না সহ শোকের টুপি, বেলজিয়ান, 1935
- গোলাপী জর্জেটে পোষাক, সুইডিশ, c.1930
- সবুজ জর্জেটে সন্ধ্যার পোশাক, সুইডিশ, 1950 এর দশক
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Picken, Mary Brooks (১৯৫৭)। A Dictionary of Costume and Fashion: Historic and Modern। Courier Corporation। পৃ. ৮৮। আইএসবিএন ৯৭৮০৪৮৬৪০২৯৪৯।
{{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য) - ↑ English, v.। Oxford University Press। ২ মার্চ ২০২৩।
- ↑ Kadolph, Sara J. (২০০৭)। Textiles (10 সংস্করণ)। Prentice Hall। পৃ. ২৩০, ৪৭২। আইএসবিএন ৯৭৮০১৩১১৮৭৬৯৬।